17.8 C
London
September 15, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে আবারও বিপুল জয় লুৎফুর রহমানের

যুক্তরাজ্যের ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকার নগরপ্রধান পদে আবারও বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক লুৎফুর রহমান।

তার এই বিজয়কে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি ভোট পেয়ে সহজেই বিজয় নিশ্চিত করেন। এর আগে ২০২২ সালের নির্বাচনেও তিনি বড় ব্যবধানে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। টানা দ্বিতীয়বারের মতো জনগণের সমর্থন পাওয়ায় টাওয়ার হ্যামলেটসে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এবারের নির্বাচনে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভোটারদের অসন্তোষের প্রতিফলন দেখা গেছে। অনেক স্থানে ভোটাররা বিকল্প নেতৃত্বের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এমন পরিস্থিতিতে লুৎফুর রহমানের পুনর্নির্বাচন স্থানীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, আবাসন সমস্যা, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা এবং কমিউনিটির বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন।

এদিকে এবারের স্থানীয় সরকার নির্বাচনে রেকর্ডসংখ্যক তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি ও প্রভাব আগের তুলনায় আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, লুৎফুর রহমানের এই বিজয় শুধু একটি এলাকার নির্বাচনী সাফল্য নয়; বরং এটি ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি ও প্রভাবেরও প্রতীক।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের বাজেটে বৈদেশিক সাহায্য কমায় মৃত্যুর ঝুঁকিতে হাজারো মানুষ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে শুক্রবারে রেল ভ্রমণ ও আন্ডারগ্রাউন্ডে দুই পাউন্ড করে ভাড়া বৃদ্ধি পাচ্ছে

অ্যামাজন FBA প্রাইভেট লেবেল: কীভাবে নিজের ব্র্যান্ড গড়ে আন্তর্জাতিক ব্যবসা শুরু করবেন?