8.1 C
London
March 13, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরসিলেট

লন্ডন থেকে সিলেটে আসা ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে

লন্ডন থেকে সিলেটে আসা ১৬৫ যাত্রীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন তারা।

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায় বলেন, যুক্তরাজ্য থেকে সিলেটে নামা বিমানের ১৬৫ জন যাত্রীর করোনা নেগেটিভ সনদ ছিল। বিমানবন্দরে অবতরণের পর তাঁদের করোনা নেগেটিভ সনদগুলো যাচাই-বাছাই করা হয়। এ সময় ছয়জনের সনদ নিয়ে কিছুটা সন্দেহ হলে সেগুলো আরও বিস্তারিত যাচাই-বাছাই করা হয়। পরে সেগুলো সঠিক বলে প্রমাণ পাওয়া যায়। পরে যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশনা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র উল্লেখ করে বলা হয়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া নয়টার দিকে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২ জন যাত্রী নিয়ে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এর মধ্যে ১৬৫ জন যাত্রী সিলেটে নামেন। বাকি ৩৭ জন যাত্রী নিয়ে বিমানটি সকাল সোয়া ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে।

 

জানা যায়, প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট যুক্তরাজ্য থেকে সিলেট অবতরণ করে। এছাড়া প্রতি বুধবার একটি ফ্লাইট সিলেট থেকে যুক্তরাজ্যে যায়। ডিসেম্বরের শুরু থেকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন ১ হাজার ২০ জন।

 

যুক্তরাজ্যে সম্প্রতি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হওয়ার পর অনেক দেশ দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। তবে সচল রয়েছে বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল।

 

২৪ ডিসেম্বর ২০২০
এমকেসি

আরো পড়ুন

Training & Life skill | 23 March 2021

অনলাইন ডেস্ক

ক্রিসমাসে ধর্মঘট করবেন যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের কর্মীরা

অনলাইন ডেস্ক

গার্মেন্টস শিল্পে পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ শীর্ষে