TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে মসজিদের জানালা ভাঙচুরঃ মিহরাবের দেয়ালেও লোহার রড দিয়ে আঘাত

পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডে একটি মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হাসানাহ সেন্টারের সামনের জানালা ভেঙে ফেলা হয়। একই সময় একটি লোহার রড দিয়ে মসজিদের মিহরাবের দেয়ালেও আঘাত করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে মসজিদে ভাঙচুর চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। সংগঠনটি এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

ব্রিটেনজুড়ে মুসলিমবিরোধী বিদ্বেষ ও বৈরিতা বাড়ছে—এমন উদ্বেগের মধ্যেই পূর্ব লন্ডনের মসজিদে ভাঙচুরের ঘটনাটি ঘটল। তবে এ ঘটনাকে বিদ্বেষমূলক হামলা হিসেবে আনুষ্ঠানিকভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সূত্রঃ আল জাজিরা \ মেট্রো

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেণ্টারে বোমাতঙ্ক

টিউলিপ সিদ্দিকের ভাইবোনদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ

অভিবাসী কেয়ার কর্মীদের প্রতি আচরণ নিয়ে তদন্তে দেরি করছে সরকারঃ আর,সি,এন