9.9 C
London
October 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সেরা নগরীর তালিকায় ৮ম লন্ডন

বিশ্বের বিভিন্ন শহরের ব্যবহারিকতা, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ইতিহাসের সঙ্গে বাসিন্দাদের স্বাচ্ছন্দ, বিলাসিতা এবং সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে সমীক্ষা চালিয়ে একটি র‍্যাংকিং প্রকাশ করেছে দ্য টেইগ্রাফ। এই তালিকায় লন্ডনের স্থান হয়েছে ৮ম। তালিকায় সেরা শহরের খেতাব নিয়েছে বার্সেলোনা।

 

সেরা ১০ শহরের তালিকা:

 

১. বার্সেলোনা
২. সিডনি
৩. কেপ টাউন
৪. লিসবন
৫. ভেনিস
৬. লস এঞ্জেলেস
৭. দুবাই
৮. লন্ডন
৯. ভ্যাঙ্কুভার
১০. ফ্লোরেন্স

 

সেরা শহরের তালিকায় লন্ডনের অবস্থান প্রত্যাশার থেকে পেছনে হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোকে। তারা বলছে, শহরের জীবনকে সংজ্ঞায়িত করে এমন অনেক কিছু মহামারির সময় অনুপস্থিত ছিল। লকডাউনের কারণে বিশ্বজুড়ে অনেক মহানগর অচল হয়ে ছিল, যার রেশ এখনও রয়ে গেছে। তাই এই সমীক্ষাটিকে নিয়ে অনাস্থা প্রকাশ করতে দেখা যায়।

 

৯ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান

ব্রেক্সিট বিতর্কে নতুন মোড়, আবারও ইইউতে ফেরার দাবি উঠছে ব্রিটেনে

একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন বহুভাষিক দিবস’ ঘোষণার আহ্বান