TV3 BANGLA
ভূমধ্যসাগরে ঝুঁকি নিয়ে রাবারের নৌকায় করে অভিবাসপ্রত্যাশীদের সাগর পারি দেওয়ার দৃশ্য (ফাইল ছবি)
ইউরোপশীর্ষ খবর

ইংলিশ চ্যানেল থেকে শতাধিক অভিবাসী উদ্ধার

ফ্রান্সের সানগাত্তে উপকূল থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি নৌবাহিনীর একটি টহল দল। বুধবার (১১ আগস্ট) ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে কয়েকটি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়।

 

যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে এক দিনে রেকর্ড ৪৮২ অভিবাসী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে এসেছেন। যার ফলে সেখানকার অভিবাসীর সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে।

 

ফ্রান্সের নৌ কর্মকর্তারা বলছেন, বুধবার সানগাত্তে উপকূল এলাকায় ফ্রান্সের নৌ টহল দল একটি নৌযান থেকে সাত অভিবাসীকে উদ্ধার করে। সে মুহূর্তে তারা বিপদগ্রস্ত ছিলেন। উদ্ধারের পর তাদের সবাইকে ডানকির্ক বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্থানীয় প্রশাসনের অধীনে রাখা হয়েছে। অন্য আরও তিনটি নৌযান থেকে ৩৭, ২৯ এবং ৩৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়।

 

বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথের একটি ইংলিশ চ্যানেল। তীব্র স্রোত ও ঠান্ডা পানির কারণে এই চ্যানেলের বিষয়ে সতর্কতা জারির পরও অভিবাসীদের মধ্যে ২০১৮ সালের শেষ দিক থেকে এই চ্যানেল ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

 

যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থার তথ্যমতে, গত মাসে যুক্তরাজ্যে অভিবাসী এসেছেন ১০ হাজারের বেশি। ২০২০ সালে এ সংখ্যা ছিল সাড়ে ৮ হাজার।

 

১২ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

লন্ডনে রাস্তায় এক্সিডেন্টের জন্য সাইকেল চালকরা দায়ী

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের রাস্তায় নামছে চালকবিহীন বাস

ইউক্রেনকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র দিয়েছে ব্রিটেন