12.2 C
London
March 24, 2026
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

প্রথমবারের মতো গাঁজার বাজারে পা রাখলো উবার

প্রথমবারের মতো মারিজুয়ানা বা গাঁজা বাজারজাতকরণে নেমেছে জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। কানাডার অন্টারিওতে উবার ইটসের ব্যবহারকারীরা খুব শিগগিরই অ্যাপের মাধ্যমে অনলাইনে গাঁজা অর্ডার করতে পারবেন।

 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সেবার আওতায় উবার ইটস ব্যবহার করে গাঁজার অর্ডার দিতে পারবেন গ্রাহকরা। এরপর নিকটতম টোকিও স্মোক স্টোর থেকে তা সংগ্রহ করতে পারবেন তারা। তবে, প্রথম ধাপে এই সেবা পাবেন কানাডার অন্টারিও প্রদেশের বাসিন্দারা।

 

বছরে কানাডায় প্রায় ৫ বিলিয়ন কানাডিয়ান ডলার বা ৪ বিলিয়ন ইউএস ডলার মূল্যের গাঁজার বাঁজার রয়েছে। উবার বলছে, গ্রাহকেরা বয়স যাচাই করার পরই অ্যাপের মাধ্যমে এই পণ্য অর্ডারে সক্ষম হবেন।

 

কানাডায় গাঁজা পণ্য সরবরাহ এখনো অবৈধ থাকলেও ২০১৮ সাল থেকে গাঁজা সেবন বৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। ধারণা করা হচ্ছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই গাঁজা ব্যবসায় বেশ জোরেশোরেই মাঠে নামছে উবার। গত এপ্রিলে কোম্পানিটির প্রধান নির্বাহী দারা খোসরোশাহী এক বিবৃতিতে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি অনুমোদন করে তবে সে দেশেও গ্রাহকদের গাঁজা সরবরাহ করতে রাজি আছে উবার।

 

২৪ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

কনজার্ভেটিভ সরকারের আরো একজন মন্ত্রীর পদত্যাগের খবর

যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা গঠন, নেই কোনও ব্রিটিশ-বাংলাদেশি এমপি

প্রত্যাশিত আচরণবিধিকে আবারো ‘উপহাস’ করলেন বরিস জনসন!

অনলাইন ডেস্ক