বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদি আধুনিকায়ন পরিকল্পনা ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় উন্নত যুদ্ধবিমান, রাডার ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ চলছে। এই প্রেক্ষাপটে ইউরোপের অত্যাধুনিক Meteor ক্ষেপণাস্ত্র এবং SAMP/T বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ এগুলো ক্রয়ের বিষয়ে কোনো সরকারি নিশ্চিত ঘোষণা নেই।
Meteor হলো Beyond Visual Range (BVR) আকাশ-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র, যা র্যামজেট প্রযুক্তির কারণে দীর্ঘ সময় উচ্চগতি বজায় রাখতে সক্ষম। এর সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো ‘নো-এসকেপ জোন’, যেখানে প্রবেশ করলে শত্রু বিমানের পক্ষে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
SAMP/T হলো ফ্রান্স ও ইতালির তৈরি আধুনিক ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। Aster-30 মিসাইল ও উন্নত রাডারের মাধ্যমে এটি প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।
বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে আধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। ‘ফোর্সেস গোল ২০৩০’-এর লক্ষ্য একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এসব প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সূত্রঃ বিডি মিলিটারি
এম.কে

