TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের রাস্তায় রোবোট্যাক্সির সংখ্যা নিয়ন্ত্রণের দাবি সাদিক খানের

লন্ডনের রাস্তায় চালকবিহীন ট্যাক্সি বা রোবোট্যাক্সির সংখ্যা সীমিত করার আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র সাদিক খান। যুক্তরাজ্য সরকার রাজধানীতে সম্পূর্ণ চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এ দাবি তুলেছেন তিনি।
সাদিক খানের আশঙ্কা, রোবোট্যাক্সির ব্যাপক ব্যবহার লন্ডনের যানজট বাড়াতে পারে, বায়ুর মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরিবহন খাতে কর্মসংস্থানের জন্য হুমকি তৈরি করতে পারে।
দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তির পরিবর্তনের গতি ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে রাজনীতিবিদরা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে পারেননি বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র।
সাদিক খান প্রশ্ন তুলেছেন, স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী গাড়ি নিয়ন্ত্রণে বর্তমানে যে নীতিমালা রয়েছে, তা এই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।
যুক্তরাজ্য সরকার যখন লন্ডনে চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার দিকে এগোচ্ছে, তখন মেয়রের এই অবস্থান নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে শহরের যানজট নিয়ন্ত্রণ, পরিবেশের সুরক্ষা এবং পরিবহন খাতের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ সামনে এসেছে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ইনফ্লেশন আরও খারাপের দিকে যাবে: আইএমএফ

অনলাইন ডেস্ক

অভিবাসনবিরোধী আইন বন্ধ করুন, যুক্তরাজ্যের প্রতি ইইউ

যুক্তরাজ্যে সেনা ঘাঁটিতে আশ্রয়প্রার্থী স্থানান্তরঃ স্থানীয়দের নিরাপত্তা ও পরিষেবা চাপে