TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ভিজিট ভিসায় কাজ করায় গ্রেপ্তার ভারতীয়ঃ জরিমানার মুখে নাপিতের দোকান

ব্রিটেনের রমফোর্ডে একটি নাপিতের দোকানে অবৈধভাবে কাজ করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা। কর্মকর্তারা দোকানে পৌঁছালে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্দেহজনক অবৈধ কর্মসংস্থান ও কর্মীদের শোষণের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কর্মকর্তারা সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়। তদন্তে দেখা যায়, তিনি ভিজিট ভিসার শর্ত ভঙ্গ করে সেখানে কাজ করছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এতে সতর্ক করা হয়েছে, কাজ করার বৈধ অনুমতি নেই—এমন কাউকে নিয়োগ দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ব্রিটেনজুড়ে চলমান ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অভিযানের একটি ঘটনা মাত্র। অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে অভিযান বর্তমানে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত অবৈধভাবে কাজ করার অভিযোগে দেশজুড়ে ১৭ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্রঃ ইউকে.গভ

এমকে

আরো পড়ুন

ইংলিশ চ্যানেল পাড়ি দিল রেকর্ড সংখ্যক অভিবাসী

যুক্তরাজ্যে দুপুর ১২টার পর রাস্তায় বিন রাখলেই ৭০ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যে স্টারমারের আমলে কল্যাণব্যবস্থা ভেঙে পড়ছে—৮ মিলিয়ন ব্রিটিশ এখন ভাতা নির্ভর