TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়মে ভিসা কাগজ নেই, শুধু অনলাইন—বিপাকে অভিবাসীরা

যুক্তরাজ্যে ই-ভিসা বা সম্পূর্ণ ডিজিটাল ইমিগ্রেশন স্ট্যাটাস চালুর বিরুদ্ধে করা একটি গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। তবে রায়ে আদালত স্পষ্টভাবে স্বীকার করেছে, এই নতুন ব্যবস্থার কারণে অনেক মানুষ বাস্তব সমস্যায় পড়ছেন।

“বিএসসি ও অন্য একজন বনাম স্বরাষ্ট্র দপ্তরের সচিব” মামলায় আবেদনকারীরা অভিযোগ করেছিলেন, শুধুমাত্র অনলাইন স্ট্যাটাস ব্যবস্থার কারণে তাদের দৈনন্দিন জীবনে নানা জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু আদালত বলেছে, সরকার এই নীতি গ্রহণের অধিকার রাখে এবং এটি আইন ভঙ্গ করে না।

তবে বিচারকরা এটাও স্বীকার করেছেন যে, ডিজিটাল স্ট্যাটাস সবার জন্য সহজ নয়। বিশেষ করে যারা প্রযুক্তিতে অভ্যস্ত নন বা যাদের ইন্টারনেট ব্যবহারে সমস্যা আছে, তারা বেশি ভোগান্তিতে পড়ছেন।

মামলায় উঠে আসে, অনেকেই বাসা ভাড়া নিতে গিয়ে সমস্যায় পড়ছেন, কারণ তারা কাগজপত্র দেখাতে পারছেন না। চাকরির ক্ষেত্রেও নিয়োগকর্তাদের কাছে নিজের বৈধতা প্রমাণ করা কঠিন হয়ে যাচ্ছে। এমনকি ভ্রমণের সময়ও অনেকে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

আদালত বলেছে, এসব সমস্যা বাস্তব হলেও এগুলো নীতিটিকে অবৈধ প্রমাণ করার মতো যথেষ্ট নয়। সরকারের লক্ষ্য হচ্ছে ইমিগ্রেশন ব্যবস্থাকে আধুনিক করা এবং ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা।

এই রায়ের ফলে যুক্তরাজ্যে ভবিষ্যতে কাগজের ভিসা বা কার্ডের পরিবর্তে পুরোপুরি অনলাইন স্ট্যাটাস ব্যবস্থাই চালু থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে সরকারকে আরও সহজ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে, না হলে ভোগান্তি আরও বাড়তে পারে।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এম.কে

আরো পড়ুন

ইংল্যান্ডের প্রতিটি কাউন্সিলে চালু হচ্ছে ‘ফ্যামিলি হাব’, সহায়তা পাবে ৫ লাখ শিশু

শিক্ষার্থীদের জন্য সহজ হচ্ছে যুক্তরাজ্যের পথ

সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে না পারায় ক্ষমা চাইলেন প্রিন্সেস অব ওয়েলস