14.5 C
London
August 24, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কার এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন ও এক রুশ বিজ্ঞানী।

বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে তিন রসায়নবিদের নাম ঘোষণা করে। তারা হলেন যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ।

ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেয়া হয়। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে ১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।

এম.কে
০৫ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

রাশিয়ার ৩ ব্যক্তি ও ৫ ব্যাংক যুক্তরাজ্যে নিষিদ্ধ

লাইফ জ্যাকেট ছাড়াই ২৪ ঘণ্টা সাগরেঃ বাংলাদেশিসহ ৫৮ জনকে উদ্ধার করল ওপেন আর্মস

আকস্মিক বন্যার কবলে লন্ডন, বাইরে বের হওয়ার ব্যাপারে সতর্কতা

অনলাইন ডেস্ক