19 C
London
August 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের দারুল হাদিস লাতিফিয়া মাদ্রাসার জিসিএসই ও এ-লেভেলে শতভাগ সাফল্য

লন্ডনের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হাদিস লাতিফিয়া ২০২৬ সালের জিসিএসই ও এ-লেভেল পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় সামগ্রিকভাবে ১০০ শতাংশ পাসের সাফল্য অর্জনের পাশাপাশি গণিত, বিজ্ঞান ও আরবি-সহ একাধিক বিষয়ে ৯ থেকে ৫ গ্রেডে শতভাগ সাফল্য দেখিয়েছে।

 

২০২৬ সালের জিসিএসই পরীক্ষায় যুক্তরাজ্যজুড়ে গ্রেড ৪ বা ‘সি’ এবং তার ওপরে পাসের জাতীয় হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এর বিপরীতে দারুল হাদিস লাতিফিয়ার শতভাগ পাসের ফল প্রতিষ্ঠানটির ধারাবাহিক একাডেমিক সাফল্যের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে।

এবারের ফলাফলে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী নাবিল। সে মোট নয়টি জিসিএসই বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে সাতটিতে গ্রেড ৯, একটিতে গ্রেড ৮ এবং একটিতে গ্রেড ৭ অর্জন করেছে। তার এই অসাধারণ ফলাফলে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

এ-লেভেল পরীক্ষাতেও দারুল হাদিস লাতিফিয়ার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাহদি ও সাফওয়ান উভয়েই তিনটি বিষয়ে এ-গ্রেড এবং একটি বিষয়ে এ-স্টারসহ অসাধারণ ফলাফল অর্জন করেছে। এছাড়া কাউসার এএবি, জাবির এ-বিবি এবং রাফি এএসি ফলাফল অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল হিসেবেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও জ্ঞান, চরিত্র ও নৈতিকতার ক্ষেত্রে নিজেদের আরও সমৃদ্ধ করবে।

দারুল হাদিস লাতিফিয়ার পরিচালনা পর্ষদের চেয়ার মাওলানা ফরিদ আহমদ চৌধুরী বলেন, এই সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তার মতে, ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিক্ষা একজন শিক্ষার্থীকে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পথেও এগিয়ে নিতে পারে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের এই অর্জনের পেছনে অবদান রাখা শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত ও উচ্চমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

দারুল হাদিস লাতিফিয়া পরিবারের পক্ষ থেকে সকল সফল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করে দোয়া করা হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

পাসপোর্টসহ মার্কিন নথি জালিয়াতি করে ৩৫ কোটি টাকা হাতিয়েছেন বাংলাদেশি যুবক

ইউজারদের ৫০ পাউন্ড করে দিতে বাধ্য হতে পারে ফেসবুক

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের রাজনীতিতে ভয়ংকর মোড়ঃ রিফর্ম পার্টিকে কড়া চপেটাঘাত কনজারভেটিভ নেত্রীর