10.3 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের বিশ্বখ্যাত নির্মাতা জাফর পানাহি দেশে ফেরার পর উষ্ণ অভ্যর্থনা

ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য গ্রেপ্তারের ঝুঁকি উপেক্ষা করে দেশে ফেরেছেন। ২০ বছরের সিনেমা বানানোর নিষেধাজ্ঞা এবং জেলজরিমানা সত্ত্বেও তিনি নতুন সিনেমা তৈরি করেছিলেন, যা এক অভিনব উপায়ে ইউরোপে পাঠানো হয় এবং তা বিশ্বজুড়ে প্রশংসিত হয়।

দেশের যুদ্ধ পরিস্থিতি এবং চলমান আন্তর্জাতিক হুমকির সাথেসাথে নিজেও দেশে ফেরত আসলে বন্দি হবার সম্ভাবনা ছিল। কিন্তু পানাহি সব উপেক্ষা করে নিজের দেশে ফেরার দৃঢ় সিদ্ধান্ত নেন। আত্মীয়স্বজন এবং বন্ধু তাকে দেশে ফিরে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। তবে তুরস্ক হয়ে সড়কপথে ইরানে প্রবেশ করলে সীমান্তে বিপুল সংখ্যক ইরানের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছে পরবর্তীতে, যখন ইরান সরকার তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করার ঘোষণা দেয়। বারবার জিজ্ঞাসা করা হয়েছে, যুদ্ধের সময় কেন দেশে ফিরেছেন।

পানাহি বলেন, “শাসকদের সঙ্গে আমার দ্বন্দ্ব আছে, কিন্তু দেশের সঙ্গে নেই। আমার দেশ ধ্বংস করা হচ্ছে, মানুষের ওপর আঘাত হচ্ছে — আমি তাদের পাশে থাকবো।”

দেশপ্রেম, ন্যায়পরায়ণতা এবং সাহসিকতার মিশ্রণ দিয়ে পানাহি বিশ্ববাসীর কাছে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

শিগগিরই কল-মেসেজ চালু করছে টুইটার

প্রচণ্ডে গরমে ইতালির ১৪ শহরে রেড এলার্ট

তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকত্ব বাতিল করছে তুরস্ক!