20.8 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় দম্পতি নিহতের মিথ্যা প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়াজুড়ে!

ভারতের জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে সম্প্রতি নেক্কারজনক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছে। এর পাশাপাশি আহত হয়েছে আরও ১৭ জন। যে ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ভারতকে। এর মাঝেও ভারতীয় মিডিয়া এক দম্পতির কাশ্মীরে ঘোরার ছবি ও ভিডিও দেখিয়ে দাবি করেছে এই ঘটনায় নিহত হয়েছে তারাও। তবে এই দাবিটি উড়িয়ে দিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোষ্ট করেছে সেই দম্পতি।

কাশ্মীরে এই হামলার পরই ভারতীয় নৌ বাহিনীর কর্মকর্তা বিনয় নারওয়াল ও তার স্ত্রী নিহত হয়েছে এমন দাবি করে আসছিলো ভারতীয় মিডিয়া। তবে সম্প্রতি বিনয় নারওয়ালের স্ত্রীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বিনয় নারওয়ালকে সাথে নিয়ে তিনি বলছেন, ‘আমরা মারা যাইনি এই যে স্বশরীরে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা খুব লজ্জিত ফিল করছি যে এভাবে বারবার আমাদের ভিডিও দেখিয়ে আমাদের মারা যাবার মিথ্যা খবর দেওয়া হচ্ছে। প্লিজ এটি বন্ধ করুন।’

এসময় তিনি আরো বলেন, ‘আমরা তো জীবিত আছি আমদের প্রতি ইমোশন না দেখিয়ে  যারা এই ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রতি ইমোশনাল হন।’ আর এই ঘটনার সময় তারা কাশ্মীরে ছিলেন না বলেও ভাইরাল হওয়া এই ভিডিওতে নিশ্চিত করেন সেই নারী।

এদিকে কাশ্মীরে ঘটে যাওয়া এই ঘটনায় ভারত সরাসরি দায়ী করছে তাদের চিরশত্রু পাকিস্তানকে। আর পাকিস্তান বলছে ভারত তাদের ফাঁসাতে নিজেরাই এই নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার এসব মিথ্যাচার ও প্রোপাগান্ডা। তবে নেটিজেনদের মন্তব্য হল ভারত কেন জীবিত দম্পতিকেও মৃত বানিয়ে দিয়ে মিথ্যা খবর প্রচার করছে। এর রহস্য নিয়ে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ইরানের হাইপারসনিক মিসাইল ও ড্রোন হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের গুঞ্জন

তেহরানে ‘বিষাক্ত কালো বৃষ্টি’, ইসরায়েলি হামলায় জ্বলছে তেল স্থাপনা

ট্রাম্পকে অপসারণ করা হবে? বেটিং বাজারে চড়ছে বাজি