TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে মৌসুমের প্রথম শক্তিশালী তুষারঝড়ের সতর্কতা

বছরের প্রথম শক্তিশালী তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ‘আরওয়েন’ নামের এই ঝড় শুক্রবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় ভোর থেকেই এর গতিবিধি বিপদজ্জনক হতে শুরু করবে বলে সতর্ক করেছে মেট অফিস।

 

আবহাওয়া অফিস থেকে ইতোমধ্যে শুক্র ও শনিবার সবাইকে সাবধান থাকার নির্দেশনা জারি হয়েছে। উত্তর আয়ারল্যান্ড জুড়ে জারি করা হয়েছে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা।

 

এসময় ১০০ কিমি/ঘণ্টা তীব্রতায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আশংকা রয়েছে। এছাড়াও দিনের প্রথমভাগে উত্তর উপকূলে বিশাল ঢেউয়ে নিকটবর্তী অঞ্চল প্লাবিত হতে পারে৷

 

২৬ নভেম্বর ২০২১
সূত্র: দ্য গার্ডিয়ান
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যের আশ্রয়প্রার্থীদের গ্রহণে প্রস্তুত রুয়ান্ডা

গাজায় ইসরায়েলি হামলায় জিম্মি ব্রিটিশ নাগরিক নিহতঃ হামাস

অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত