TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ৪ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবে ক্ষুব্ধ জেনরিকঃ বললেন ‘ভয়াবহ সিদ্ধান্ত’

যুক্তরাজ্যে প্রায় ৪ লাখ অভিবাসীকে দেশটিতে আসার মাত্র ছয় বছরের মধ্যে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন কনজারভেটিভ রাজনীতিক রবার্ট জেনরিক। তার দাবি, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্রিটিশ সরকারের ওপর শত শত বিলিয়ন পাউন্ডের আর্থিক চাপ তৈরি হতে পারে।

নিজের ফেসবুক পোস্টে রবার্ট জেনরিক বলেন, অ্যান্ডি বার্নহ্যাম মাত্র ছয় বছর আগে যুক্তরাজ্যে আসা ৪ লাখ মানুষকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করবেন—এমনটি তিনি বিশ্বাস করতে পারছেন না।

তিনি আরও দাবি করেন, এসব মানুষ স্থায়ীভাবে যুক্তরাজ্যে থেকে গেলে সরকারের ব্যয় শত শত বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।

জেনরিক এই সম্ভাব্য সিদ্ধান্তকে আধুনিক ব্রিটিশ ইতিহাসের অন্যতম ভয়াবহ সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন।

তার বক্তব্যে অভিবাসীদের নাগরিকত্ব প্রদান, দীর্ঘমেয়াদি সরকারি ব্যয় এবং যুক্তরাজ্যের অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক বিতর্কের বিষয়টি আবারও সামনে এসেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

একের পর এক চুক্তির পতনঃ ব্যবসায়িক ব্যর্থতায় যুক্তরাজ্যে ফেরার পথে হ্যারি-মেগান

লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যামকে তীব্র আক্রমণ নাইজাল ফারাজেরঃ ভাষণকে বললেন ‘ফাঁপা’

হোম অফিসের কর্মকর্তাদের উপর বিভিন্ন জালিয়াতি ঘটনার তদন্ত চলমানঃ প্রতিবেদন