14.4 C
London
October 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে বনাঞ্চলে গুইসাপকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগঃ মোবাইলে ভিডিও পেয়ে গ্রেপ্তার ৪

ভারতের মহারাষ্ট্রের একটি বনাঞ্চলে গুইসাপকে দলবদ্ধভাবে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের একজনের মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও পাওয়ার পর বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা হলেন সন্দীপ তুকারাম পাওয়ার, মঙ্গেশ কামতেকর, অক্ষয় কামতেকর ও রমেশ ঘাগ। তারা অনুমতি ছাড়া সাহ্যাদ্রি টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত চান্দোলি জাতীয় উদ্যানে প্রবেশের অভিযোগে আগে থেকেই তদন্তের আওতায় ছিলেন। গত ৩১ মার্চ তাদের বিরুদ্ধে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের অভিযোগ আনা হয়। তাদের একজনের কাছে শিকারের জন্য বন্দুকও ছিল বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

তদন্ত চলাকালে বন কর্মকর্তারা অভিযুক্তদের একজনের মোবাইল ফোনে বেঙ্গল মনিটর লিজার্ড বা ভারতীয় গুইসাপের ওপর কথিত যৌন নির্যাতনের ভিডিও খুঁজে পান। ঘটনাটি মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার গোঠানে গ্রামে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সংরক্ষিত বনাঞ্চলের পরিচালক নানাসাহেব লাডকাট জানান, বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২-এর বিভিন্ন ধারায় চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বন বিভাগের হেফাজতে থাকার পর অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়েছেন। তবে তদন্তকারী বন কর্মকর্তার সামনে প্রতি সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে গুইসাপ সংরক্ষিত বন্যপ্রাণী। দেশটির বন্যপ্রাণী সুরক্ষা আইনে মনিটর লিজার্ড প্রজাতিগুলো সর্বোচ্চ সুরক্ষাপ্রাপ্ত প্রাণীর তালিকায় রয়েছে—যে শ্রেণিতে বাঘ ও হাতিও অন্তর্ভুক্ত। এসব প্রাণী শিকার, হত্যা বা অবৈধভাবে ধরার জন্য অপরাধের ধরন ও পরিস্থিতি অনুযায়ী শাস্তির বিধান রয়েছে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস\দ্য হিন্দু

এমকে

আরো পড়ুন

একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের হুঙ্কারঃ শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে

আয়ারল্যান্ডের স্বাধীনতা চান ট্রাম্পঃ স্কটল্যান্ড নিয়ে বললেন ‘অন্য একদিন’