15.2 C
London
July 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

আরব দেশগুলোকে যুদ্ধে টানছে ইসরাইল-যুক্তরাষ্ট্রঃ রাশিয়া

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরব দেশগুলোকে যুদ্ধে ‘টেনে আনার চেষ্টার’ অভিযোগ তুলেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলার মাধ্যমে পারস্য উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে টানছে বলে নতুন করে মন্তব্য করল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।  তারা বলেছে, সংঘাত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই।

রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাতে প্ররোচিত করেছে, যার কারণে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে—এতে রুশ পক্ষ গভীরভাবে অনুতপ্ত।
এতে আরও বলা হয়েছে, এভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আরব দেশগুলোকে অন্য কারো স্বার্থের যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।
রাশিয়া জানায়, স্থিতিশীলতার একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা, কিন্তু আপাতত তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে।  ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে।
সূত্রঃ আলজাজিরা
এম.কে

আরো পড়ুন

আইআরজিসির ভিডিও প্রকাশঃ ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালালো’ মার্কিন যুদ্ধজাহাজ

সাংবাদিকদের জন্য এআই টুল আনল গুগল

ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের সরানোর সুযোগ নেইঃ মার্কিন দূতাবাস