18.3 C
London
June 2, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব বাড়তে থাকায় যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর নিজস্ব সমর্থকদের চাপ বাড়ছে।
ওয়াশিংটন থেকে প্রতিবেদনে আল জাজিরার সাংবাদিক প্যাটি কুলহেইন জানান, মার্কিন প্রশাসন এখনো আমেরিকান জনগণের কাছে এই যুদ্ধের পক্ষে শক্ত কোনো যুক্তি তুলে ধরতে পারছে না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরাক যুদ্ধে ইরানের তৈরি উন্নত বিস্ফোরক ডিভাইস ছিল, যার কারণে অনেক মার্কিন সেনা আহত হয়েছিল, যার কারণেই এই অভিযান। তবে এই ব্যাখ্যা মার্কিন জনগণের মধ্যে খুব বেশি সাড়া ফেলছে না।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ কতদিন চলবে।

প্রতিবেদনে বলা হয়, অতীতে যুক্তরাষ্ট্র যে সাতটি দেশে বোমা হামলা চালিয়েছে, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মার্কিন নাগরিকদের ওপর সরাসরি তেমন প্রভাব পড়েনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

যুদ্ধের কারণে জ্বালানির দাম দ্রুত বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ হওয়া সারের ওপরও প্রভাব পড়তে পারে, যা যুক্তরাষ্ট্রে কৃষি মৌসুমের সময় বড় সমস্যা তৈরি করতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন জনগণ ইতোমধ্যে এই সামরিক অভিযানের প্রতি সমর্থন না থাকার বার্তা দিয়েছে।

সূত্রঃ আলজাজিরা

এম.কে

আরো পড়ুন

রোমানিয়ায় রাশিয়ার ‘বেপরোয়া’ হামলা, ইইউ-ন্যাটোর কড়া নিন্দা

একসঙ্গে দুই স্ত্রীকে নিতে পারবেন আমিরাতের প্রবাসীরা

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার