12.1 C
London
May 13, 2026
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

রমজানে একবারের বেশি ওমরাহ বন্ধ করল সৌদি আরব

পবিত্র রমজান মাসে কাবা শরিফ ও মসজিদুল হারামে মুসল্লির ভিড় কমাতে একাধিকবার ওমরাহ ও কাবা শরিফ তাওয়াফের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা রমজান মাসে একাবারের বেশি ওমরাহ করার অনুমতি দেবেন না। এই নিয়ম মেনে চলতে তারা এই রোজায় একাধিকবার ওমরাহ পালন করতে চাওয়া ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মূলত রোজার সময় অন্যদের আরও সহজে ওমরাহ পালন ও কাবা শরিফ তাওয়াফের সুযোগ দিতে এবং মসজিদুল হারামে ভিড় কমাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবে হজ ও ওমরাহ পালন সহজ করতে নুসুক নামে একটি অ্যাপ চালু করেছে দেশটির সরকার। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে নুসুক অ্যাপও আপডেট করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, কোনো ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য নুসুকে রেজিস্ট্রেশনের চেষ্টা করেন সে ক্ষেত্রে নুসুক অ্যাপ তাকে বাধা দেবে অর্থাৎ তার রেজিস্ট্রেশন হবে না।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
২০ মার্চ ২০২৪

আরো পড়ুন

আমিরাতে এক বছরে ৩ হাজারেরও বেশি বিদেশির ইসলাম গ্রহণ

রমজানে মক্কা-মদিনা রুটের রেলভাড়ায় বিশাল ছাড় সৌদির

হজযাত্রীদের জন্য প্রথমবারের মতো স্যানিটাইজিং তসবিহ চালু করল সৌদিয়া এয়ারলাইন্স