TV3 BANGLA
আন্তর্জাতিক

রাশিয়ায় ট্রান্সজেন্ডার ব্যক্তিদের শিশু দত্তক ও পালক নেওয়া নিষিদ্ধ করলেন পুতিন

রাশিয়ায় ট্রান্সজেন্ডার নাগরিকদের শিশু দত্তক নেওয়া এবং পালক হিসেবে শিশুর দায়িত্ব গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে দেশটিতে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা আর আইনিভাবে শিশু দত্তক নিতে বা পালক অভিভাবক হতে পারবেন না।

নতুন আইনটি পাসের আগে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষেই অনুমোদন পেয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনের বরাতে জানা গেছে, পার্লামেন্টের কোনো সদস্যই এর বিপক্ষে ভোট দেননি।

এর আগে রাশিয়ায় ট্রান্সজেন্ডার ব্যক্তিরা অন্যান্য নাগরিকের মতোই নির্দিষ্ট আইনি শর্ত পূরণ করে শিশু দত্তক নেওয়া বা পালক অভিভাবক হওয়ার সুযোগ পেতেন। নতুন আইন কার্যকর হওয়ায় সেই সুযোগ বন্ধ হয়ে গেল।

রুশ আইনপ্রণেতাদের দাবি, শিশুদের সুরক্ষা এবং প্রচলিত পারিবারিক মূল্যবোধ রক্ষার স্বার্থেই এ নিষেধাজ্ঞা প্রয়োজন। তবে নতুন আইনটি ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিবার গঠন ও সন্তান লালন-পালনের আইনি সুযোগ আরও সীমিত করবে।

রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এলজিবিটিকিউ+ জনগোষ্ঠীর অধিকারসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ জোরদার করা হয়েছে। নতুন এই আইন দেশটির লিঙ্গপরিচয় ও পরিবারনীতি নিয়ে বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।

সূত্রঃ এপি

এমকে

আরো পড়ুন

তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্বঃ ইরানি এমপির ভয়াবহ সতর্কবার্তা

হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানা গেল

জাকারবার্গের মেটা(Meta) থেকে ছাঁটাই হতে পারেন হাজার হাজার কর্মী