TV3 BANGLA
Photo by RODNAE Productions
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনের ট্রেন স্টেশনে কিশোরী ধর্ষিত

৬ মার্চ ভোর ১টায় একটি ট্রেন স্টেশনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধর্ষণের শিকার, ১৪ বছর বয়সী কিশোরী, এসেক্সের ব্যাসিলডনের ওয়েস্ট হর্নডন স্টেশনে লাঞ্ছিত হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করে।

ভয়াবহ হামলা, ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে একজন ১৮ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ গোয়েন্দারা প্রতিবেদনটি তদন্ত করার সময় প্রায় সাত ঘন্টা স্টেশনটি বন্ধ ছিল।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “১৪ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে এমন রিপোর্টের পর সকাল ১টার কিছু আগে অফিসারদের ওয়েস্ট হর্নডন স্টেশনে ডাকা হয়েছিল।

একজন ১৮ বছর বয়সী ব্যক্তিকে যৌন নিপীড়ন এবং ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং ফরেনসিক তদন্তের অনুমতি দেওয়ার জন্য স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল।”

 

এম.কে

০৭ মার্চ ২০২৩

আরো পড়ুন

আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে ফজলি আম ও বাগদা চিংড়ি

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন অনশনকারীর কয়েক দিনের মধ্যেই মৃত্যু হতে পারে—চিকিৎসকের সতর্কতা

যুক্তরাজ্যে মর্গেজ ইন্টারেস্ট রেট কমছে