TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার নিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে আনুষ্ঠানিক টোল আদায় শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইতোমধ্যে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ ডলার আদায় করেছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং প্রাকৃতিক গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই জ্বালানি করিডোর বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে আগুন লাগিয়ে দিয়েছে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ। এটি বন্ধ করে যুদ্ধের নাটাইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তেহরান। এবার এই পানিপথ ব্যবহারে টোল নিচ্ছে আইআরজিসি।

জানা যায়, প্রণালি ব্যবহারের ক্ষেত্রে নতুন ভেটিং বা যাচাইকরণ প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে আইআরজিসি। এর আওতায় জাহাজগুলোকে আগাম নিবন্ধন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

তবে চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতীম দেশ বিনাবাধায় যাতায়াত সুবিধা পাচ্ছে বলে জানিয়েছে ইরান।

সূত্রঃ আলজাজিরা

এম.কে

আরো পড়ুন

মানব মস্তিষ্কে পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে নিউরালিংক

ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে অনুসরণ নয়ঃ ব্রিটেনের কড়া বার্তা

নথি জালিয়াতি, ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা