ইসরায়েলের নির্বাচনের প্রাথমিক ফলাফলে বেনিয়ামিন নেতানিয়াহুর জোটকে পেছনে ফেলার দাবি করেছেন গাদি আইজেনকোট। দেশটির ১১, ১২ ও ১৩ নম্বর টেলিভিশন চ্যানেলের প্রাথমিক ফলাফলে আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোট ৫৩-৫০ অথবা ৫২-৫০ ব্যবধানে এগিয়ে রয়েছে বলে জানানো হয়েছে।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে আইজেনকোট বলেছেন, সরকার গঠনের প্রথম অধিকার তারই হওয়া উচিত। তবে জোট গঠন নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি দলীয় তুলনায় নেতানিয়াহুর দল ইয়াশারের চেয়ে এগিয়ে রয়েছে। ফলে সামগ্রিক জোটের আসনসংখ্যায় এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করা আইজেনকোটের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
আইজেনকোটের মিত্র আভিগদর লিবারম্যান নির্বাচনী প্রচারের সময় জানিয়েছিলেন, তিনি ইসরায়েলের আরব দলগুলোর সমর্থন গ্রহণ করতে রাজি নন। এই অবস্থান সরকার গঠনের সম্ভাব্য জোটের পরিধি সীমিত করতে পারে।
প্রাথমিক ফলাফল অনুযায়ী এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে, তা নির্ভর করবে চূড়ান্ত আসনসংখ্যা এবং বিভিন্ন দলের মধ্যে জোট গঠনের আলোচনার ওপর।
সূত্রঃ জেরুজালেম পোস্ট
এমকে

