12 C
London
September 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসাঃ যোগ্য ৩১ পেশার তালিকা প্রকাশ

ব্রিটেন সরকার ২০২৬ সালের হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার আওতাভুক্ত যোগ্য পেশাগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। সরকারি নির্দেশনায় মোট ৩১টি পেশা ও সংশ্লিষ্ট অকুপেশন কোড উল্লেখ করা হয়েছে।

এই ভিসার আওতায় আবেদন করতে হলে সংশ্লিষ্ট পেশায় যোগ্যতা থাকার পাশাপাশি হোম অফিস অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার থাকতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে নির্ধারিত বেতনসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে।

৩১ পেশার তালিকাঃ

ব্রিটেন সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার জন্য যোগ্য পেশাগুলো হলো—

১. স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য ব্যবস্থাপক ও পরিচালক — কোড ১১৭১
২. আবাসিক, ডে ও ডমিসিলিয়ারি কেয়ার ব্যবস্থাপক ও মালিক — ১২৩২
৩. বায়োকেমিস্ট ও বায়োমেডিক্যাল বিজ্ঞানী — ২১১৩
৪. ভৌতবিজ্ঞানী — ২১১৪
৫. সাধারণ চিকিৎসক — ২২১১
৬. বিশেষজ্ঞ চিকিৎসক — ২২১২
৭. ফিজিওথেরাপিস্ট — ২২২১
৮. অকুপেশনাল থেরাপিস্ট — ২২২২
৯. স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট — ২২২৩
১০. সাইকোথেরাপিস্ট ও কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট — ২২২৪
১১. ক্লিনিক্যাল সাইকোলজিস্ট — ২২২৫
১২. অন্যান্য সাইকোলজিস্ট — ২২২৬
১৩. অন্যান্য থেরাপি পেশাজীবী — ২২২৯
১৪. মিডওয়াইফারি নার্স — ২২৩১
১৫. নিবন্ধিত কমিউনিটি নার্স — ২২৩২
১৬. নিবন্ধিত বিশেষজ্ঞ নার্স — ২২৩৩
১৭. নিবন্ধিত নার্স প্র্যাকটিশনার — ২২৩৪
১৮. নিবন্ধিত মানসিক স্বাস্থ্য নার্স — ২২৩৫
১৯. নিবন্ধিত শিশু নার্স — ২২৩৬
২০. অন্যান্য নিবন্ধিত নার্সিং পেশাজীবী — ২২৩৭
২১. ফার্মাসিস্ট — ২২৫১
২২. অপটোমেট্রিস্ট — ২২৫২
২৩. ডেন্টাল প্র্যাকটিশনার — ২২৫৩
২৪. মেডিকেল রেডিওগ্রাফার — ২২৫৪
২৫. প্যারামেডিক — ২২৫৫
২৬. পডিয়াট্রিস্ট — ২২৫৬
২৭. অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী — ২২৫৯
২৮. সমাজকর্মী — ২৪৬১
২৯. ল্যাবরেটরি টেকনিশিয়ান — ৩১১১
৩০. ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ান — ৩২১২
৩১. নার্সিং সহকারী ও অ্যাসিস্ট্যান্ট — ৬১৩১

শুধু পেশার নাম থাকলেই হবে নাঃ

সরকারি নির্দেশনা অনুযায়ী, আবেদনকারী যে চাকরিতে নিয়োজিত হবেন সেটি তালিকাভুক্ত পেশা ও সংশ্লিষ্ট অকুপেশন কোডের আওতায় পড়ে কি না, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এ ছাড়া আবেদনকারীকে এমন কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার নিতে হবে, যিনি ব্রিটেনের হোম অফিসের অনুমোদিত স্পনসর।

বেতনসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে। আবেদনকারীর বেতন নির্ধারিত ন্যূনতম বেতনসীমা অথবা সংশ্লিষ্ট পেশার নির্ধারিত ‘গোয়িং রেট’—অর্থাৎ ওই পেশায় প্রযোজ্য নির্ধারিত বেতনহার—এর মধ্যে যেটি বেশি, সেই শর্ত পূরণ করতে হবে।

নিয়োগকর্তার দায়িত্বও গুরুত্বপূর্ণঃ

সরকারি নির্দেশনায় নিয়োগকর্তাদের জন্যও নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো নিয়োগকর্তা যদি কর্মীকে জাতীয় ন্যূনতম মজুরির কম বেতন দেন অথবা ব্রিটেনের কর্মঘণ্টা সংক্রান্ত আইন লঙ্ঘন করেন, তাহলে সংশ্লিষ্ট কর্মীর ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা মূলত ব্রিটেনের স্বাস্থ্যসেবা ও সামাজিক যত্নসেবা খাতে প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত একটি কর্মভিত্তিক ভিসা ব্যবস্থা। এর আওতায় চিকিৎসা, নার্সিং, থেরাপি, ফার্মাসি, ডায়াগনস্টিক, প্যারামেডিক এবং সামাজিক যত্নসেবাসহ বিভিন্ন পেশা রয়েছে।

তবে তালিকায় কোনো পেশার নাম থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে ভিসার জন্য যোগ্য হয়ে যাবেন না। পেশার পাশাপাশি প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা, অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির শর্ত এবং প্রযোজ্য বেতনসংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

সূত্রঃ ব্রিটেন সরকারের হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা সংক্রান্ত নির্দেশনা\লেজিট.এনজি

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্য সরকার ফিল্ম শ্যুটিংয়ের মতো প্রস্তুতি সম্পন্ন করছে রুয়ান্ডানীতি বাস্তবায়নে

নিউজ ডেস্ক

ব্রিটেনে হাইকমিশনারের আচরণে কমিউনিটি নেতারা ক্ষুব্ধঃ হাইকমিশনার কর্তৃক সাংবাদিকদের হুমকি

বড়দিন ও নিউইয়ারের মাঝেই রেল ধর্মঘটের ডাক