21.8 C
London
September 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে রিফর্ম পার্টির পতন শুরুঃ উপনির্বাচনে বড় ব্যবধানে হার

ব্রিটেনে রিফর্ম ইউকের জন্য বড় ধরনের নির্বাচনী ধাক্কা এসেছে লেস্টারশায়ারের চার্নউড বরো কাউন্সিলের উপনির্বাচনে। রেক ভ্যালি ওয়ার্ডে রিফর্ম ইউকের প্রার্থী মাইকেল স্লেডকে ৩৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী জেমস পোল্যান্ড।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে জেমস পোল্যান্ড পেয়েছেন ১ হাজার ৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিফর্ম ইউকের মাইকেল স্লেড পেয়েছেন ৭০৬ ভোট। আগেরবার এই আসনটি গ্রিন পার্টির দখলে ছিল। দলটির প্রার্থী হামজা শেখ এবার ৩৭২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর কনজারভেটিভ প্রার্থী জেমস পোল্যান্ড বলেন, নির্বাচিত হয়ে তিনি গভীরভাবে সম্মানিত বোধ করছেন। তার বক্তব্য অনুযায়ী, জাতীয় রাজনীতির পরিবর্তে স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়েই তিনি প্রচারণা চালিয়েছেন।

রেক ভ্যালি ওয়ার্ডের আওতায় থাকা সিস্টন, ইস্ট গোসকোট, কুয়েনিবরো এবং কসিংটন এলাকার বাসিন্দাদের অন্যতম প্রধান উদ্বেগ ছিল লেস্টার শহরের রাজনৈতিক সীমানা সম্প্রসারণের সরকারি প্রস্তাব। স্থানীয় সরকার পুনর্গঠন বা লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজেশন প্রক্রিয়ার আওতায় এই পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

পোল্যান্ড বলেন, সরকার গত সপ্তাহে এই প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করলেও স্থানীয় বাসিন্দারা মনে করেন বিষয়টি এখনো পুরোপুরি শেষ হয়নি। কাউন্সিলে গিয়ে তিনি লেস্টার শহরের সম্প্রসারণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অবস্থান তুলে ধরবেন বলেও জানান।

বন্যা ও অতিরিক্ত উন্নয়ন নিয়েও স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ রয়েছে বলে জানান পোল্যান্ড। তার দাবি, এসব স্থানীয় ইস্যুতে একজন বরো কাউন্সিলর হিসেবে সরাসরি কাজ করার সুযোগ রয়েছে। অন্যদিকে রিফর্ম ইউকের প্রচারণা জাতীয় ইস্যুকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে নির্বাচনে পরাজিত রিফর্ম ইউকের প্রার্থী মাইকেল স্লেড দলটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তিনি বলেন, আগামী মে মাসে অনুষ্ঠিত পরবর্তী বরো কাউন্সিল নির্বাচনে রিফর্ম ইউকে সফল হবে বলে তিনি বিশ্বাস করেন।

চার্নউড বরো কাউন্সিলে এই ফলাফলের পর কনজারভেটিভ পার্টির আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩টিতে। ফলে দলটি কাউন্সিলের সবচেয়ে বড় একক রাজনৈতিক দল হিসেবে অবস্থান করছে। লেবার পার্টির রয়েছে ২০টি আসন এবং গ্রিন পার্টির সাতটি। এছাড়া রয়েছেন দুইজন স্বতন্ত্র কাউন্সিলর। কোনো দলই বর্তমানে কাউন্সিলে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণে নেই।

উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ২৬ দশমিক ২৮ শতাংশ। সাবেক গ্রিন পার্টি গ্রুপ নেতা লরি নিডহ্যাম পদত্যাগ করার পর এই উপনির্বাচনের আয়োজন করা হয়। চলমান স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

৩৮ বছর ধরে ইউকেতে বাস করার পরও যুক্তরাজ্য হতে অপসারণের হুমকি

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

অনলাইন ডেস্ক

বিদেশী শ্রমিকদের বের করে দিতে নানা পরিকল্পনা নিয়েছে কনজারভেটিভ সরকারঃ মেল স্ট্রাইড