স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দেশটির তোলেদো প্রদেশের উর্দা এলাকার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, মাদ্রিদ-সেভিয়া উচ্চগতির রেলপথে এ দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেনে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও জরুরি সেবাকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের পাশাপাশি আরও মরদেহের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
দুর্ঘটনার কারণ এবং কী পরিস্থিতিতে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হলো, তা নিয়ে বিস্তারিত তদন্তের তথ্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
সূত্রঃ বিবিসি
এমকে

