TV3 BANGLA
ফিচার

ঘরের কাজ সামলাবে মানবসদৃশ রোবটঃ নতুন পরিকল্পনার কথা জানালেন ইলন মাস্ক

আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে টেসলার মানবসদৃশ রোবট ‘অপটিমাস’ বাসন ধোয়া, শুকানো এবং নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখার কাজ করতে পারবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

মাস্কের পরিকল্পনা অনুযায়ী, দৈনন্দিন গৃহস্থালি কাজ সামলানোর উপযোগী করে তৈরি করা হচ্ছে এই রোবট। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বারবার করতে হয় এমন বিভিন্ন কাজও করতে পারবে অপটিমাস।

ইলন মাস্কের লক্ষ্য, ভবিষ্যতে মানবসদৃশ রোবটকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। এর মাধ্যমে ঘরের নিয়মিত কাজের চাপ কমিয়ে মানুষের সময় ও শ্রম বাঁচাতে চান তিনি।

তবে বাসন ধোয়া ও গুছিয়ে রাখার মতো কাজ নির্ধারিত সময়ের মধ্যে অপটিমাস কতটা নির্ভরযোগ্যভাবে করতে পারবে, তা এখনো বাস্তব পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ার অপেক্ষায়।

সূত্রঃ সিংজু পোস্ট

এমকে

আরো পড়ুন

মাত্র ৮০ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্ক পৌছানো যেভাবে সম্ভব হবে

মৃত ব্যক্তির হয়ে কথা বলবে অ্যালেক্সা!

অনলাইন ডেস্ক

‘ইতালীয় সংস্কৃতির অপমান’, পিজ্জায় আনারস দিতে অস্বীকৃতিঃ চাকরি হারালেন ইতালীয় শেফ;