18.9 C
London
August 31, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

এবার যুক্তরাষ্ট্রের মিশিগানে নিজ বাসায় পুলিশের গুলিতে হোসেন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ারেন এলাকার রায়ান রোডের নিজ বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা জানান, হোসেন পরিবারের সদস্যদের নির্যাতন করলে তারা ৯১১ নম্বরে ফোন করেন। পরে পুলিশ সদস্যরা ওই বাসায় পৌঁছালে তিনি পুলিশের দিকে নিজের হাতে থাকা বন্দুক তাক করেন। এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে।

হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আতিক হোসেনের বড় ছেলে। তারা সপরিবারে মিশিগানের ওয়ারেন সিটিতে বসবাস করেন। এই ঘটনায় মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

গত ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্কে ১৯ বছরের যুবক উইন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়।

এম.কে
১৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে আবারও বিপুল জয় লুৎফুর রহমানের

শিরোপার লড়াইয়ে খুলনা-চট্টগ্রাম, লাইভ দেখুন টিভি ওয়ানে

দক্ষিণ আমেরিকার জঙ্গল দিয়ে যুক্তরাষ্ট্রে মানবপাচার করছে বাংলাদেশি চক্র