Categories
যুক্তরাজ্য (UK)

এবার ওমিক্রনের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

এবার করোনার নতুন ধরন ওমিক্রনের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ফাইজার বায়োটেকের আবিষ্কার করা করোনার সাব-ভ্যারিয়েন্ট ওমিক্রনের এক্সবিবি.১.৫-এর নতুন টিকার অনুমোদন দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ব্রিটেনের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বুধবার এ টিকার অনুমোদনের কথা জানিয়েছে। দেশটির ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) এটিকে নিরাপদ মানসম্মত এবং কার্যকরী বলে নিশ্চিত করেছে।

এমএইচআরএ জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া এ ভ্যাক্সিনটি ছয় মাস বয়সী থেকে যে কারো শরীরে প্রয়োগ করা যাবে। এটি আগের অনুমোদন দেওয়া যে কোনো ডোজের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে।

এর আগে গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনও ফাইজার-বায়োটেকের তৈরি টিকাকে সবুজ সংকেত দিয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) ও ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) নতুন এ টিকার অনুমোদন দেয়।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অনুমোদন দেওয়া ওজন কমানোর ওষুধ যুক্তরাজ্যের বাজারে ব্যাপক সাড়া ফেলে। এ ওষুধটি সোমবার স্টক মার্কেটে শীর্ষ অবস্থানে ছিল। এমনকি ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচকে ওই ওষুধের মাধ্যমে অর্থনীতিতে টপকে গেছিল ওষুধটি।

এ ছাড়া সম্প্রতি ক্যান্সারের টিকার অনুমোদন দেয় ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথোরিটি এজেন্সি (এমএইচআরএ)। যার ফলে এ টিকা শিগগিরই চালু হতে যাচ্ছে। সংস্থাটির আশা, এ টিকা বাজারে আসলে বছরে শত শত রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং ক্যান্সারের চিকিৎসার সময় তিন-চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্প্রতি ইংল্যান্ডে ক্যান্সারের টিকা আবিষ্কার হয়েছে। এ টিকা দিয়ে মাত্র ৭ মিনিটে চিকিৎসা করা সম্ভব হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস) দ্রুত টিকার ব্যবহার শুরু করবে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি আরো বাড়তে পারে

মূল্যস্ফীতি এখন বৈশ্বিক অর্থনীতির প্রধান আলোচ্য বিষয়। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, ইউরোপ, এশিয়া—সব জায়গায়ই এর প্রভাব দৃশ্যমান। সামনের মাসগুলোয় যুক্তরাজ্যে মধ্যম থেকে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করছে যুক্তরাজ্যের অধিবাসীরা।

ব্যাংক অব ইংল্যান্ডও (বিওই) এ সুরে জানিয়েছে, আগস্টে মূল্যস্ফীতির প্রত্যাশা বেড়েছে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে। মার্কিন ব্যাংক সিটি ও পোলিং ফার্ম ইউগভের সমীক্ষায় দেখা গেছে, জুলাইয়ে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫-১০ বছরের মধ্যে মূল্যস্ফীতির প্রত্যাশা সামান্য বেড়ে ৩ দশমিক ৩ শতাংশ হয়েছে। আর ১২ মাস সময়ের ক্ষেত্রে জনতার মূল্যস্ফীতি ৪ দশমিক ৩ থেকে বেড়ে ৪ দশমিক ৪ শতাংশ হয়েছে।

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের মধ্যে এখনো মূল্যস্ফীতির হার সর্বোচ্চ ইংল্যান্ডে। ফলে বিওই ১৫তম বারের মতো ২১ সেপ্টেম্বর সুদের হার বাড়াবে বলে আশা করা হচ্ছে।

জুনের পর থেকে বিওইর নীতি কঠোর করার প্রত্যাশা সর্বনিম্নে। এ সপ্তাহে মূল্যস্ফীতি কিছুটা কমার পর গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, ‘‌আমরা এখন হারের শীর্ষাবস্থার অনেক কাছাকাছি।’

বিওইর পরবর্তী বৈঠকের পর ২২ সেপ্টেম্বর প্রান্তিক পয়েন্ট রেট ৫ দশমিক ৫ শতাংশ করার সম্ভাবনা ছিল ৬৯ শতাংশ। যদিও সপ্তাহের শুরুতে এ সম্ভাবনার পরিমাণ ছিল ৮০ শতাংশ।

পরবর্তী সময়ে ডিসেম্বরের মধ্যে এ হার ৫ দশমিক ৭৫ শতাংশে ওঠার সম্ভাবনা ৪৬ শতাংশ। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শীর্ষে ওঠার সম্ভাবনা ৪৯ শতাংশ। বিনিয়োগকারীরা মনে করছেন, হার কমতে বছরখানেক সময় লাগবে।

বিশ্লেষকদের বিশ্বাস, আরো দুবার হার বাড়ানো ক্ষতিকর হবে। তবে বিনিয়োগকারীরাও এ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক

তুরস্কের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীকে ১১ হাজার বছরের জেল

তুরস্কের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণা ও অর্থপাচার মামলায় এ সাজা দেওয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

২৯ বছর বয়সী ফারুক ফাতিহ ওজ নামে ওই ব্যক্তি তুরস্কে ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী । অর্থপাচার, জালিয়াতি ও অপরাধমূলক কাজের মাধ্যমে গ্রাহকের দুই বিলিয়ন ডলার প্রতারণা করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। তার সঙ্গে তার আরও দুই ভাকে সাজা দেওয়া হয়েছে।

ফারুক ফাহিত ওজ ২০২১ সালে বিনিয়োগকারীদের টাকা নিয়ে আলবেনিয়া পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে তুরস্কে ফেরত আনা হয়। এরপরই তার বিরুদ্ধে অর্থপাচার এবং প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়।

অর্থপাচার, জালিয়াতির দায়ে বিপক্ষের কৌঁসুলি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ৪০ হাজার ৫৬২ বছরের সাজার আবেদন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিচারক তাকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। আদতে যা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে।

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নিতে পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার

একটি সরকারী প্রতিবেদনের ফাঁস হওয়া খসড়া প্রস্তাবে দেখা যায়, ব্রিটেনের গ্যাস গ্রিড বন্ধ হবার ফলে অধিকাংশ পরিবার মাসে আনুমানিক ২৩০০ পাউন্ড বিলের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় অবকাঠামো কমিশনের খসড়া অনুসারে ব্রিটেনের গ্যাস গ্রিডকে বাতিল করার ব্যয় মোট ৬৫ বিলিয়ন পাউন্ডে পৌঁছতে পারে।

কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নিতে পরিকল্পনা করছে যুক্তরাজ্যের সরকারি সংস্থা। তাদের খসড়া অনুযায়ী মাটির নীচে দিয়ে পরিচালিত ১,৭৬,০০০ মাইল পাইপ লাইন সমূহ অপসারণ করতে হবে যা ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এনআইসি বিশ্বাস করে গ্রিডটিকে হাইড্রোজেন দ্বারা চালিত করা উত্তম কারণ হাইড্রোজেন ক্লিনার হিসেবে কাজ করে। তবে এই রুপান্তর ব্যয় হতে পারে কয়েক বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ। তবে উচ্চতাপ তৈরিতে হাইড্রোজেনের ভুমিকার সমাধান নিয়েও এনআইসি সন্দিহান।

যুক্তরাজ্য সরকারের একজন সিনিয়র নেতা বলেছেন, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে পৌঁছানোর সরকারের পরিকল্পনা সম্পর্কে পরিসংখ্যানগুলি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।

পার্লামেন্টে নেট জিরো স্ক্রুটিনি গ্রুপের সভাপতিত্বকারী টরি সাংসদ ক্রেগ ম্যাকিনলে বলেন,“ সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য। যদিও সফলতা অনেক দূরে রয়েছে তবুও বলা যায় তা পূর্বসূরীদের চেয়ে ভালো উদ্যোগ। গ্যাস বয়লার থেকে তাপ পাম্পগুলিকে রূপান্তর করতে হবে যার ডিকোমিশন খরচ বিলিয়ন পাউন্ড।”

প্রাক্তন জ্বালানি সচিব স্যার জ্যাকব রিস-মোগ বলেছেন, সরকারের নেট শূন্য পরিকল্পনাগুলি ধোঁয়াচ্ছন্ন। তিনি জানান, সরকার গ্যাস গ্রিডকে বাতিল করতে পারে না, কারণ এটি সসমর্থনযোগ্য নয়।
কার্বন নিঃসরণ শূন্যে পৌঁছানোর আইনী বাধ্যবাধকতা বাস্তবসম্মত কিনা তা নিয়েও সরকারের ভাবা উচিত।

পূর্ববর্তী সরকারের একজন জ্বালানি সচিব কোয়াসি কাওয়ার্তেং বলেছেন, ডিকোমিশনিংয়ের ব্যয় নিয়ে সরকার অনুমান নির্ভর কথা বলছে।

তিনি বলেন, এই দেশে সমস্ত গৃহস্থালীর উত্তাপের ব্যবস্থা বিদ্যুতায়িত হবে এমন আশা করা প্রায় অবাস্তব। যদিও গৃহস্থালীতে ও ব্যবসায়িক কারণে প্রাকৃতিক গ্যাসের নিরবচ্ছিন্ন জ্বলন বন্ধ করার প্রয়াস চলছে। বর্তমান প্রস্তাবগুলির অধীনে সরকারের মন্ত্রীরা গ্যাস-চালিত বয়লারগুলির প্রধান প্রতিস্থাপক হিসাবে বৈদ্যুতিক তাপ পাম্পকে সমর্থন করছেন কিন্তু ভেবে দেখা উচিত তা আদৌ কতটুকু সম্ভব।

এনআইসির একজন মুখপাত্রের নিকট ফাঁস হওয়া প্রতিবেদন নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

সরকারী এক মুখপাত্র বলেছেন, “ আমাদের গ্যাস নেটওয়ার্ক সর্বদা আমাদের শক্তি ব্যবস্থার অংশ। তাই এই বিষয় নিয়ে অনুমান নির্ভর কোনো মতামত দেওয়া ঠিক নয়।

উল্লেখ্য যে, এরই মধ্যে গ্যাস নেটওয়ার্ক সমূহের মালিকরা ২০৩০ সালের মধ্যে ধাতব পাইপ প্লাস্টিকের সাথে প্রতিস্থাপনের জন্য লক্ষাধিক পাউন্ড বিনিয়োগ করেছেন বলে জানা যায়।

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৩

Categories
বাংলাদেশ যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যের লেস্টারে এক বাংলাদেশি পরিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন শিশু দুটির মা।

শুক্রবার বিকাল ৪টা ২৪ মিনিটে লেস্টার ও নানিটনের মধ্যবর্তী হিঙ্কলি বারবেজ এলাকায় পণ্যবাহী একটি লরির সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধারে এগিয়ে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, লেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ও লেস্টারশায়ার পুলিশ।

দুর্ঘটনায় নিহতরা হলেন- আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই শিশু সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। এ ছাড়া মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শিশুর মা। নিহত আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের বার্মিংহামে। বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা আলমগীর একজন ব্যবসায়ী। তার পিতার নাম আবদুল কালাম। আলমগীরের দাদারবাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।

নিহত আলমগীরের চাচা জানান, শুক্রবার পরিবার নিয়ে একটি ডে ট্রিপে তারা লেস্টার গিয়েছিলেন। ফেরার পথে হিঙ্কলি এলাকায় একটি লরির সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের বহনকারী সিলভার কালারের বিএমডব্লিউ কারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা আলমগীর হোসেন ও তার ছেলে জাকির হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালের নেওয়ার পথে মৃত্যুবরণ করে চার বছরের মাইরা হোসেন।

দুই সন্তানসহ তরুণ ব্যবসায়ী আলমগীরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওয়ালসালে। পারিবারিকভাবে অত্যন্ত সুপরিচিত হওয়ায় ওয়ালসালে বসবাসকারী বাংলাদেশিসহ এশিয়ান কমিউনিটিতে বিরাজ করছে শোকের পরিবেশ।

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

চীনের হয়ে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তি, আটক ২

যুক্তরাজ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসারে তাদের আটক করা হয়েছে। দেশটির মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের সংবাদপত্রের বরাতে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আটক ওই দুই ব্যক্তির মধ্যে একজনের বয়স ২০ বছর। তার বিরুদ্ধে গবেষণার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। আটক ওই ব্যক্তির সাথে কয়েকজন এমপি, নিরাপত্তা মন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যানের যোগাযোগ ছিল বলে জানায় সংবাদমাধ্যম।

পুলিশ জানিয়েছে, আটক করা অপর ব্যক্তির বয়স ৩০ বছর। তাকে গত মার্চ মাসে পৃথক তিনটি ঠিকানায় অভিযান চালিয়ে আটক করা হয়। তবে বিষয়টি নিয়ে নিরাপত্তার কারণে সরকারি কর্মকর্তাদের কেউই মন্তব্য করতে রাজি হননি।

মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, আটকদের মধ্যে ৩০ বছর বয়সী ব্যক্তিকে অক্সফোর্ডশায়ার এবং ২০ বছর বয়সী ব্যক্তিকে ইডেনবার্গ থেকে আটক করা হয়েছে। এ সময় তাদের বাসার সব মালামাল জব্দ করা হয় এবং পরে তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ৩০ বছর বয়সী ব্যক্তি একজন গবেষক। তিনি আন্তর্জাতিক নীতি নিয়ে কাজ করতেন। তার সাথে নিরাপত্তামন্ত্রীর গত সেপ্টেম্বর থেকে সখ্যতা ছিল বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটি।

কনজারভেটিভ পার্টির এমপি এলিসিয়া বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক

অ্যাপল ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

অ্যাপল ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে কানাডা ভিত্তিক একটি ডিজিটাল ওয়াচডগ। বৃহস্পতিবার অ্যাপলে ইসরায়েলি কোম্পানি এনএসও-র সঙ্গে যুক্ত স্পাইওয়্যার শনাক্ত হওয়ার পর এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ওয়াচডগটি জানিয়েছে, ওয়াশিংটনের এক অ্যাপল ব্যবহারকারী এনএসও’র পেগাসাস স্পাইওয়্যারের কবলে পড়েছে। তাই সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। অসতর্কতার কারণে ব্যক্তিগত সকল তথ্য চুরি হয়ে যেতে পারে।

ডিজিটাল ওয়াচডগের মতে, ভুক্তভোগীর অজান্তেই আইওএসের সর্বশেষ সংস্করণ (১৬.৬) চালিত আইফোন ডিভাইসগুলো স্পাইওয়্যারের সঙ্গে আপোস করে।

সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের উপর নজরদারিসহ নানা অপব্যবহারের অভিযোগে ২০২১ সাল থেকে ইসরায়েলি সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন সরকার।

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

ভারতের নাম পরিবর্তন নিয়ে যা বলল জাতিসংঘ

সব আনুষ্ঠানিকতা শেষ করার পর জাতিসংঘ তাদের নথিপত্রে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ করে দেবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

দেশের ইংরেজি নাম পালটে ‘ইন্ডিয়া’র জায়গায় ‘ভারত’ করা হবে কি না, এ নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশটিতে। এর মধ্যেই ‘ইন্ডিয়া’ নাম পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ভারত নাম পরিবর্তনের সব আনুষ্ঠানিকতা শেষ করার পর জাতিসংঘ তাদের নথিপত্রে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ করে দেবে। দিল্লির জি-২০ সম্মেলনে অংশ নিতে আসা স্টিফেন ডুজারিক বলেন, এ বিষয়ে মন্তব্য করা জাতিসংঘের কাজ নয়। বিষয়টি মূলত আমলাতান্ত্রিক বিষয়। ভারতের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলে জাতিসংঘও নথিপত্রে নাম পরিবর্তন করবে। বিশ্বে ভারত প্রথম দেশ নয়, নিজেদের নাম পরিবর্তন করতে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন কারণে নাম পরিবর্তন করেছে এমন দেশের তালিকা বেশ লম্বা। তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে নাম পরিবর্তন করেছে তুরস্ক।

মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো এক চিঠি সামনে আসার পর নাম পরিবর্তন নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় দেশটিতে। রাষ্ট্রপতির পাঠানো চিঠিতে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র বদলে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’।

অন্যদিকে, ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন ও ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের জন্য বুধবার ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির ইন্দোনেশিয়া সফরের একটি নোটে ‘প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’ শব্দটি ব্যবহার করা হয়। নোটটি সামাজিক মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) প্রকাশ করেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। পোস্টটি দেওয়ার পরপরই এ নিয়ে নতুন করে বিজেপির সমালোচনা শুরু করেছে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনেকে আবার বিষয়টিকে ইতিবাচক হিসেবেও দেখছেন।

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে মুদ্রা উন্মোচন

ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে স্বর্ণ ও হীরা দিয়ে বানানো মুদ্রা উন্মোচন করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। যেটি সর্বকালের অন্যতম সর্বোচ্চ দামি মুদ্রার তকমা পেতে যাচ্ছে। মুদ্রাটি বানানো হয়েছে প্রায় চার কেজি স্বর্ণ ও ছয় হাজার চারশ’র বেশি হীরা দিয়ে।

মুদ্রার দাম ধরা হয়েছে প্রায় দুই কোটি ৩০ লাখ ডলার। বিলাসবহুল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি মুদ্রাটি উন্মোচন করা হয় রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রথমবার্ষিকী উপলক্ষে।

‘দ্য ক্রাউন’ নামের মুদ্রাটি ১৬ মাস ধরে তৈরি করা হয়। বাস্কেটবলের সমান মুদ্রাটির ব্যাস ৯ দশমিক ৬ ইঞ্চি। এতে প্রয়াত রানীর বেশকিছু পোর্ট্রেট বসিয়েছেন নামি শিল্পী ম্যারি গিলিক, আর্নল্ড ম্যাশিন, রাফায়েল ম্যাকলৌফ ও ইয়ান র‌্যাংক-ব্রডলি। মুদ্রাটির কেন্দ্রের ওজন দুই পাউন্ডের বেশি।

মুদ্রার চারপাশে ছোট মুদ্রাগুলোর প্রতিটির ওজন এক আউন্স করে। প্রয়াত রানীর বাণী রয়েছে মুদ্রার দুই প্রান্তেই। এর একটি হলো ‘বয়সের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে এবং সঠিক প্রয়োগ হলে এটি হতে পারে কয়েক গুণ।

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

কানাডায় পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দিলেন বাংলাদেশের ক্রিকেটার

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন জুনিয়র ক্রিকেট ছেড়ে দিয়েছেন অনেক আগেই। তিনি বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন তিন সংস্করণেই। তবে তিনি এইবার যোগ দিয়েছেন কানাডার পুলিশ বিভাগে।

বাঁহাতি এই ব্যাটার কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই খবর।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় মেহরাবের। অভিষেকের পর ২০০৯ পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে মাত্র ১৭.২৬ গড়ে তিনি করেন ২৭৬ রান। বেশ ধীরগতিতে ব্যাটিং করতেন তিনি। তার স্ট্রাইকরেট ছিল ৪২.৯৯।

ধীরগতির খেলার কারণে টেস্টে তার সম্ভাবনা দেখা হচ্ছিল। তবে ৭ টেস্ট খেলে ২০.২৫ গড়ে করতে পারেন ২৪২ রান। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আছে তার দুইটা ফিফটি। দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন মেহরাব। সেখানেও সুবিধা করতে পারেননি।

খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসাবে কিছুদিন দেখা গিয়েছিল তাকে। তবে তিনি চলে যান কানাডায়। আর সেই দেশেই থেকে যান মূল স্রোতে। তবে এবার দেশটির পুলিশ বিভাগেও দেখা গেল সাবেক এই ক্রিকেটারকে।

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৩