Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ভারতে পা দিয়েই যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতে পা দিয়েই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললেন, ‘আমি গর্বিত হিন্দু! মন্দিরে যেতে চাই’।

ভারতে অবস্থানকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটাই প্রথম ভারত সফর। জি-২০-এর মতো মেগা ইভেন্টে অংশ নিতে পেরে গর্ববোধ করছি।

তিনি সংবাদসংস্থাকে বলেন, আমি গর্বিত হিন্দু। সেভাবেই আমি বড় হয়েছি। আমি এমনই। আশা করছি আমি কোনো মন্দিরে যেতে পারব। যেহেতু আমি কয়েকদিন এখানে রয়েছি। আমাদের সদ্য রাখি বন্ধন হয়েছে। আমার বোনদের কাছ থেকে রাখি পেয়েছি। আমার কাছে সেই সব রাখি রয়েছে। আমার জন্মাষ্টমী পালনের মতো যথেষ্ট সময় ছিল না। তবে এবার যদি কোনো মন্দিরে যেতে পারি তবে হয়তো সেটা পূরণ হবে।

সম্প্রতি রামকথার আসর বসেছিল ব্রিটেনে। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি সেই সময় বলেছিলেন, ব্রিটিশের পাশাপাশি হিন্দু হিসেবে গর্বিত। ছোটবেলায় ভাই -বোনদের সাথে পুজো দিতে যেতাম। প্রসাদ খেতাম। মূলত এই যে সেবা করার ব্রত, এই হিন্দু মূল্যবোধটা ব্রিটিশ মূল্যবোধের সাথে মিলে যায়।

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ভারতে জামাই আদর পেতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতে যাওয়ার আগে সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার আশা ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঋষি সুনাক এর আগেও ভারত গিয়েছেন। তবে গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর এবং ২০১৯ সালের করোনা মহামারির পর এবারই প্রথমবার দেশটিতে যাচ্ছেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বিয়ে করেছেন দেশটির অন্যতম ধনী ব্যক্তি নারায়ন মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। ভারতীয় নারীকে বিয়ে করায় সুনাককে ভারতের জামাই হিসেবে অভিহিত করা হয়।

শনিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ব্রিটেনে জেলখানায় বন্দির সঙ্গে প্রহরীর শারিরীক সম্পর্ক

ব্রিটেনের একটি জেলখানার নাম এইচএমপি বারউইন। এটাকে বলা হয় ব্রিটেনে পুরুষদের সবচেয়ে বড় জেল। ওয়েলসের উত্তরে রেক্সহ্যামে একটি শিল্প বিষয়ক এস্টেটের উপর অবস্থিত এই জেলখানা। এই জেলে ঘটে চলেছে সব রগরগে কাহিনী। যৌনতা একে আষ্টেপৃষ্ঠে জেঁকে ধরেছে। কয়েদিদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার কারণে ১৮ জন নারী স্টাফকে সেখানকার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত করার মূল কারণ প্রহরীরা দায়িত্ব পালনের পাশাপাশি কয়েদিদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন অথবা প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন।

নতুন একটি ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের রিপোর্টে ওই কারাগারে স্টাফদের অসংযত আচরণকে বড় অস্থিতিশীলতা সৃষ্টির ফ্যাক্টর হিসেবে তুলে ধরা হয়েছে। তথ্যে জানা যায় ব্রিটেনের ওই জেলে আছেন কমপক্ষে ২১০০ মধ্যম ঝুঁকিপূর্ণ ‘বি’ এবং ‘সি’ ক্যাটেগরির বন্দি।

২০১৭ সালের পর বন্দিদের সঙ্গে অনৈতিক সম্পর্কের ১৮টি ঘটনা সামনে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৩

Categories
শীর্ষ খবর সিলেট

শাহজালাল মাজারে হাফপ্যান্ট পরে আর নয়

সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার দরগাহ গেটের ভেতরে আর হাফপ্যান্ট পরে প্রবেশ করা যাবে না। মাজারের ভেতরে হাফপ্যান্ট পরে ঢোকায় নিষেধাজ্ঞা দিয়েছে মাজার কর্তৃপক্ষ।

মাজারের প্রবেশের মূল ফটক ও পেছনের প্রবেশমুখে কয়েকটি সাইনবোর্ডে টাঙানো হয়েছে সতর্কীকরণ নোটিশ।

দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ জানান, সারা বছরই শাহজালালের মাজার জিয়ারতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আসেন। বিদেশি পর্যটকরা প্রায় সময়ই হাফপ্যান্ট পরে মাজারে আসছেন। এতে মাজারের আদব ও পবিত্রতা নষ্ট হচ্ছে। তাই মাজার এলাকায় হাফপ্যান্ট পরে না ঢুকতে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।

সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনকাল ১৩০৩ সালে হযরত শাহজালালের হাতে বিজিত হয় সিলেট অঞ্চল। ১৩৪০ সালে হজরত শাহজালাল মৃত্যুবরণ করলে তাকে সিলেট শহরের দরগাহ এলাকায় সমাহিত করা হয়। বর্তমানে মাজার এলাকায় শত শত জালালি কবুতর, পুকুরভর্তি গজার মাছ ছাড়াও শাহজালালের ব্যবহৃত তলোয়ার রক্ষিত আছে।

হযরত শাহজালালের (রহ.) দরগায় প্রতি শুক্রবার লোকে লোকারণ্য হয়ে পড়ে। দরগাহের পশ্চিম প্রান্তে রয়েছে ছোট ঝরনা। একসময় এ ঝরনায় সোনালি কই মাছ, মাগুর মাছ দেখা যেত। মক্কার পবিত্র জমজম কূপের সঙ্গে এ ঝরনার সংযোগ বলেও জনশ্রুতি রয়েছে।

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৩

Categories
Property Mortgage with BENECO যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

বিলেতে বাড়ি কেনাবেচাঃ অনুমোদিত পরিবর্ধন  

বিলেতে প্রপার্টি ক্রয় করার পর, ক্রয়কৃত প্রপার্টি বসবাসের উপযোগী করার জন্য বেশ কিছু সংস্কার করার প্রয়োজন হয়। কিন্তু সংস্কার করার জন্য লোকাল কাউন্সিল বা অথরিটি এর নিকট হতে প্লানিং পারমিশন সংগ্রহ করতে হয়। তবে কিছু সংস্কার এর জন্য প্লানিং পারমিশন প্রয়োজন হয় না এবং এই সংস্কারকে বলে পারমিটেড ডেভলাপমেন্ট অথবা অনুমোদিত পরিবর্ধন।

“পারমিটেড ডেভলাপমেন্ট রাইট (PDR)” হল প্রপার্টি মালিকের এক ধরনের অধিকার, এই অধিকারবলে তিনি কোন প্লানিং পারমিশন ছাড়াই তার প্রপার্টির রেয়ার ও সাইড এক্সটেনশন, ছাদের কাজ, নতুন দরজা ও জানাল, বাউন্ডারি ওয়াল, সোলার প্যানেল ইত্যাদি সংস্কার/পরিবর্তন করতে পারবেন।

যেসব প্রপার্টির ক্ষেত্রে পারমিটেড ডেভলাপমেন্ট করা যাবেঃ 

  • সব ধরনের হাউস এর ক্ষেত্রে পারমিটেড ডেভলাপমেন্ট করা যাবে। যেমন- ডিটাচ, সেমি-ডিটাচ, টেরেস প্রপার্টি।
  • কোন ধরনের ফ্লাট এর ক্ষেত্রে পারমিটেড ডেভলাপমেন্ট করা যাবে না।
  • সেমি-ডিটাচ অথবা  টেরেস প্রপার্টি এর ক্ষেত্রে দুটি প্রপার্টি যদি একটি কমন ওয়াল শেয়ার করে। তবে পারমিটেড ডেভলাপমেন্ট এর ক্ষেত্রে “পার্টি ওয়াল এগ্রিমেন্ট” লাগবে।

“পারমিটেড ডেভলাপমেন্ট রাইট (PDR)” দ্বারা প্রপার্টির কি কি সংস্কার করা যাবেঃ 

  • রেয়ার ও সাইড এক্সটেনশন
  • নতুন দরজা ও জানাল
  • ছাদের বিভিন্ন কাজ, যেমন- লোফ্ট কনভারসন, নতুন রুফ লাগানো, নতুন জানাল লাগানো, লাইট লাগানো ইত্যাদি
  • নতুন পোর্চ তৈরি করা
  • গ্যারেজ এবং বেইসমেন্ট   কনভারসন
  • রুমের সাইজ বড় করার জন্য, ঘরের ভিতরের কোন দেয়াল ভেঙ্গে ফেলা
  • বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপন। যেমন- সোলার প্যানেল, স্যাটেলাইট এন্টেনা ইত্যাদি

পারমিটেড ডেভলাপমেন্ট এর জন্য পরিকল্পনা এবং অর্থায়ন

আপনার নতুন ক্রয়কৃত প্রপার্টির পারমিটেড ডেভলাপমেন্ট এর জন্য একজন অভিজ্ঞ আর্কিটেক্ট অথবা প্রোজেক্ট ম্যানেজার এর সাথে পরামর্শ করে একটি উত্তম পরিকল্পনা করুন। পারমিটেড ডেভলাপমেন্টের অর্থায়ন এর জন্য ব্রিজিং ফাইনান্স নেওয়া যেতে পারে। ব্রিজিং ফাইনান্স এর পুরো প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করা হয়। অনেক সময় পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে ২ থেকে ৩ সপ্তাহ লেগে যেতে পারে। ব্রিজিং ফাইনান্স নেওয়ার সময় কোন অভিজ্ঞ মর্গেজ এডভাইজারের পরামর্শ নেওয়া উচিৎ। এই ধরণের লোন এ মর্গেজ এডভাইজার এবং কনভিয়েনসিং সলিসিট্রস যাদের নিয়োগ দিবেন, তাদের ব্রিজিং ফাইনান্স করার পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরী অন্যথায় পুরো লোন প্রসেসটা সম্পন্ন হতে সময় বেশী লাগতে পারে। ব্রিজিং এর ইন্টারেষ্ট প্রতি মাসে পরিশোধ করা যায় অথবা পুরো লোন এর মেয়াদের ইন্টারেষ্ট এক সাথে মূল লোন এর সাথে যুক্ত করা যায়। পরবর্তীতে রি-মর্গেজ করে ব্রিজিং লোন পরিশোধ করা যাবে। ব্রিজিং ফাইনান্স নেওয়ার সময় অবশ্যই এর এক্সিট বা ব্রিজিং থেকে বের হবার পরিকল্পনা বা ব্যবস্থা করে রাখতে হবে।

পারমিটেড ডেভলাপমেন্টের জন্য যদিও লোকাল কাউন্সিল বা অথরিটি এর নিকট হতে প্লানিং পারমিশন সংগ্রহ করতে হয় না। তবুও আপনার পারমিটেড ডেভলাপমেন্ট এর মাধ্যমে প্রপার্টি সংস্কার প্রক্রিয়া আইন সম্পন্ন হচ্ছে কিনা, তা যাচাই করার জন্য “Lawful development certificates” নেওয়া উত্তম।

প্রপার্টি মার্কেট এবং মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।  

Email: info@benecofinance.co.uk  

Tel: 02080502478 

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্য কারাগার হতে পালিয়েছে ভয়ঙ্কর এক অপরাধী

ড্যানিয়েল আবেদ খালাইফ নামের একজন কয়েদি যুক্তরাজ্যের কারাগার হতে পালিয়েছেন। খবরে জানা যায়, বুধবার সকালে কারাগার থেকে পালানো সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত প্রাক্তন সৈনিককে খুঁজতে দেশব্যাপী ম্যানহান্ট চালু করা হয়েছে।
ড্যানিয়েল আবেদ খালাইফ (২১) লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থে সামরিক ঘাঁটিতে ফেইক বোমা ছোঁড়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে বিচারের অপেক্ষায় ছিলেন।
ধারনা করা হয় ড্যানিয়েল খাদ্য বিতরণ ভ্যানের নীচে লুকিয়ে কারাগারের রান্নাঘর দিয়ে পালিয়ে যান।বিমানবন্দর এবং সকল বন্দরগুলিতে অতিরিক্ত সিকিউরিটি এলার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
কারাগার পরিষেবা বিভাগ অপরাধী খালাইফ কীভাবে পালিয়ে গেলো তার “জরুরিভাবে তদন্ত” করতে মেট্রোপলিটন পুলিশের সাথে কাজ করছে বলে জানান কারাগারের একজন মুখপাত্র।
খালাইফ ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এবং শেষ পর্যন্ত তাকে একটি সাদা টি-শার্ট, লাল এবং সাদা চেক ট্রাউজার ও শেফের ইউনিফর্ম পরা অবস্থায় দেখা গেছে বলে মেট্রোপলিটন পুলিশ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
মেট্রোপলিটন পুলিশ সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে নোটিশ জারি করেছে এবং সন্দেহভাজন কাউকে নজরে আনলে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার অনুরোধ জানিয়েছে।
এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৩
Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

শুক্রাণু-ডিম্বাণু ছাড়াই মানুষের ভ্রুণ তৈরি করল ইসরায়েলের বিজ্ঞানীরা

মানুষের শুক্রাণু-ডিম্বাণু এবং মাতৃগর্ভ ছাড়াই এমন একটি বস্তু তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা অনেকটাই মানুষের ভ্রূণের মতোই, তবে হুবহু নয়। ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের একদল গবেষক ভ্রূণসদৃশ বস্তুটি তৈরি করেছেন। কৃত্রিম ভ্রূণটি দেখতে ১৪ দিন বয়সী মানুষের ভ্রূণের মতোই। এটি এমন সব হরমোন নিঃসরণ করে, যা সাধারণত কোনো নারী গর্ভবতী হলে নিঃসৃত হয়ে থাকে। বিজ্ঞানীদের দাবি, আমাদের জীবনের প্রাথমিক অবস্থা বোঝাপড়ায় এই ভ্রূণসৃদশ বস্তুটি সহায়তা করবে।

ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষক অধ্যাপক জ্যাকব হানা বলেছেন, শুক্রাণু দিয়ে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরের এক সপ্তাহ ডিম্বাণুটি নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এরপর প্রায় অস্পষ্ট কোষগুলো নিজেদের আকার পরিবর্তন করে পর্যবেক্ষণযোগ্য মানবশিশুর আকৃতি পায়। মূলত এই গুরুত্বপূর্ণ সময়েই গর্ভপাত এবং বিকলাঙ্গ শিশুর গঠনের মতো ঘটনা ঘটে। কিন্তু বিষয়গুলো স্পষ্টভাবে বোঝা যায় না।

অধ্যাপক জ্যাকব হানা আরও বলেন, ‘এই সময়টি আমাদের কাছ বেশ দুর্বোধ্য এবং আমাদের জ্ঞান এখানে সীমিত।’

সাধারণত ভ্রূণ গবেষণা আইন, নৈতিকতা এবং প্রযুক্তিগত সব দিক থেকেই ঝুঁকিপূর্ণ। তার পরও কৃত্রিমভাবে প্রাকৃতিক ভ্রূণ তৈরির গবেষণা এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক নিবন্ধে ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষকেরা বলছেন, একটি প্রাকৃতিক ভ্রূণের সব গাঠনিক উপাদানই রয়েছে তাদের তৈরি ভ্রূণের গঠনে।

জ্যাকব হানা জানিয়েছেন, তারা ভ্রূণটি তৈরি করতে শুক্রাণু এবং ডিম্বাণুর বদলে প্রাথমিক পর্যায়ের এমন কিছু স্টেম সেল ব্যবহার করেছেন, যা মানুষের শরীরের যেকোনো টিস্যুতে পরিণত হওয়ার সক্ষমতা রাখে। পরে মডেলটিতে এমন সব রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে, যা মানুষের ভ্রূণের প্রাথমিক পর্যায়ের চারটি কোষের গঠনকে নিশ্চিত করেছে।

চার ধরনের কোষগুলো হলো—১. এপিব্লাস্ট কোষ; যেগুলো থেকে পরিপূর্ণ ভ্রূণ গঠিত হয় ২. ট্রপোব্লাস্ট কোষ; যেগুলো থেকে অমরা গঠিত হয় ৩. হাইপোব্লাস্ট সেল; যেগুলো থেকে ডিম্ব থলি গঠিত হয় এবং ৪. এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম কোষ। সব মিলিয়ে ১২০টি এমন ধরনের কোষ একসঙ্গে নির্দিষ্ট উপাদানে মিশ্রিত করা হয়েছে। এরপর বিজ্ঞানীরা মিশ্রণটিকে পর্যবেক্ষণের জন্য রেখে দেন।

প্রাথমিকভাবে মিশ্রণের মাত্র ১ শতাংশ স্বতঃস্ফূর্তভাবে কাজ শুরু করে। সেই কোষগুলো পরে নিজেদের মধ্যে সংগঠিত হতে শুরু করে। মিশ্রণটি এমন একটি কাঠামো তৈরি করে, যা মানুষের ভ্রূণের সঙ্গে মিলে যায়, কিন্তু হুবহু মানুষের ভ্রূণের মতো নয়।

গবেষকেরা বলছেন, ভ্রূণের এই মডেল মানুষের বিভিন্ন ধরনের কোষ কীভাবে গঠিত হয়, কীভাবে মানুষের প্রাথমিক অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয় সে বিষয়ে জানার এক নতুন দ্বার খুলে দেবে। পাশাপাশি বিভিন্ন বংশগতি রোগের উৎপত্তি ও বিকাশ সম্পর্কেও জানার সুযোগ দেবে। এরই মধ্যে এই গবেষণা থেকে জানা গেছে যে, যদি ভ্রূণের চারপাশ ঘিরে অমরা বা প্লাসেন্টা কোষের আস্তরণ না থাকে, তাহলে ভ্রূণ বিকশিত হতে পারে না। বিজ্ঞানীরা আরও বলছেন এই গবেষণা ইনভিট্রো ফার্টিলাইজেশনের সাফল্যের হারও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখাতে পারে।

এই গবেষণা নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের গবেষক অধ্যাপক রবিন লভেল বাজ। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি দারুণ একটি অর্জন। তারা খুব ভালো কাজ করেছেন। এটি আমাদের জন্য ইতিবাচক পথ দেখাবে এবং আমি এতে বেশ আশাবাদী।’ তবে রবিনের মতে, এই গবেষণায় আরও অনেক উন্নতির অবকাশ রয়েছে। তার মতে, যে ৯৯ শতাংশ মিশ্রণ কাজ করেনি, সেগুলোকেও কাজ করাতে হবে। তবে তিনি আশাবাদী যে, খুব শিগগিরই সেই সাফল্যও অর্জিত হবে।

এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

বিশ্বে ৩ দশকে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ

এক গবেষণায় বলা হয়, ৫০ বছরের কম বয়সিদের মধ্যে ক্যান্সার আক্রান্তের ঘটনা গত কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন অংশে বাড়ছে। ৫০ বছরের নিচে ক্যান্সার আক্রান্তের সংখ্যা গত তিন দশকে বেড়েছে প্রায় ৮০ শতাংশ। সাম্প্রতিক সময়ের একটি গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, ১৯৯০ সালে বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হয় ১৮ লাখের একটু বেশি। কিন্তু এই সংখ্যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় প্রায় ৩৩ লাখের কাছাকাছিতে। এই রোগে ৪০, ৩০ বা তার চেয়ে কম বয়সিদের মৃত্যুর হার বেড়েছে ২৭ শতাংশ। তাছাড়া ৫০ বছরের নিচে ১০ লাখের বেশি মানুষ প্রতি বছর ক্যান্সারে মারা যান বলেও জানানো হয়েছে। ক্যান্সার আক্রান্তের সংখ্যা কেন উল্লেখযোগ্য হারে বেড়েছে তা বোঝার ক্ষেত্রে এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বিশেষজ্ঞরা। বিএমজে অনকোলজিতে প্রকাশিত গবেষণার লেখকরা খারাপ খাদ্যাভ্যাস, অ্যালকোহল ও তামাক, শারীরিক নিষ্ক্রিয়তা ও স্থূলতাকে অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের পর থেকেই ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে নাটকীয়ভাবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তামাক ও অ্যালকোহল সেবনের সীমাবদ্ধতা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনে এই রোগে আক্রান্তের সংখ্যা কমতে পারে।
এর আগের এক গবেষণায় বলা হয় ৫০ বছরের কম বয়সিদের মধ্যে ক্যান্সার আক্রান্তের ঘটনা গত কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন অংশে বাড়ছে। স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় ও চীনের হ্যাংঝোতে ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের নেতৃত্বে সর্বশেষ গবেষণায় অল্প বয়স্কদের জন্য ঝুঁকির কারণগুলো দেখা হয়। তাছাড়া আগের গবেষণায় বেশির ভাগই আঞ্চলিক ও জাতীয় পার্থক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এই বৈশ্বিক গবেষণায় ২০৪টি দেশ থেকে ২৯ ধরনের ক্যান্সারকে বিবেচনায় নেওয়া হয়েছে।
এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৩
Categories
ইউরোপ শীর্ষ খবর

ইউরোপে গৃহহীনদের সংখ্যা বাড়ছে

ইউরোপে গৃহহীনের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। নতুন এক রিপোর্টে দেখা গেছে, সেখানে গৃহহীনের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে ।
ইউরোপে গৃহহীনদের নিয়ে কাজ করা ফেডারেশন অব ন্যাশনাল অরগানাইজেশনস জানিয়েছে, গৃহহীনদের এই সংখ্যা প্রমাণ করে আবাসন ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো, যা মানুষের মৌলিক অধিকার।
সংগঠনটি জানিয়েছে, প্রত্যেক রাতে অন্তত ৮ লাখ ৯৫ হাজার মানুষ গৃহহীন অবস্থায় থাকে, যা মার্সেই বা তুরিনের মতো শহরের জনসংখ্যার সমান। ফেয়ান্টসার পরিচালক ফ্রিক স্পিনউইজন বলেছেন, ইউরোপের বেশির ভাগ সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে ও সাধারণ জনগণকে হতাশ করছে। পাশাপাশি অকার্যকরভাবে সমস্যা পরিচালনা করার জন্য সম্পদের অপচয় করছে। গত বছর সরকারগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ২০৩০ সালের মধ্যে সমস্যা সমাধান করার। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। যদিও এক্ষেত্রে কিছুটা উন্নতি করেছে ফিনল্যান্ড ও ডেনমার্ক।
এদিকে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসন-প্রত্যাশীদের আশ্রয় আবেদন বেড়েছে ২৮ শতাংশ। এক্ষেত্রে শীর্ষ আবেদনকারীদের মধ্যে ছয় নম্বরে রয়েছেন বাংলাদেশিরা। মঙ্গলবার ইউরোপীয় কর্তৃপক্ষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের শেষ পর্যন্ত জোটের ২৭ সদস্য দেশ এবং সহযোগী সুইজারল্যান্ড ও নরওয়েতে আশ্রয়ের জন্য আবেদন জমা পড়েছে মোট ৫ লাখ ১৯ হাজার।
সেই হিসাবে, চলতি বছর শেষে ইউরোপে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়াতে পারে ১০ লাখের বেশি। ২০১৫-১৬ সালের পর এত সংখ্যক আশ্রয় আবেদন আর কখনো দেখেনি ইইউ। সেই সময় যুদ্ধকবলিত সিরিয়ার বাসিন্দারা দেশ ছেড়ে পালাতে শুরু করায় অভিবাসন-প্রত্যাশীদের ঢল নেমেছিল ইউরোপে।
এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৩
Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

গরমে পুড়ছে লন্ডন, সতর্কতা জারি

তীব্র গরমের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সেখানকার তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, তাপমাত্রা বাড়তে থাকায় লন্ডনসহ যুক্তরাজ্যের ৭টি অঞ্চলে রোববার রাত ৯টা পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। এই অবস্থায় স্বাস্থ্যগত নানা জটিলতায় ভোগা ব্রিটিশ প্রবীণ নাগরিকদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং ওয়েলসের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল। মঙ্গলবার সতর্কতা জারি করা অঞ্চলগুলোর তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বুধ ও বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এ ছাড়া ওয়েলসস, স্কটল্যান্ড ও নর্থ আয়ারল্যান্ডের কয়েকটি এলাকাতেও প্রচণ্ড গরম অনুভূত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৩