Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পদত্যাগ করার পর জ্বালানিমন্ত্রী গ্রান্ট শ্যাপসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ওয়ালেস প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চান বলে গত মাসেই জানিয়েছিলেন। চার বছর এ দায়িত্ব পালন করার পর সরে গেলেন তিনি। পরবর্তী পার্লামেন্ট নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ব্রিটেনের যেভাবে কিইভের পাশে দাঁড়িয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওয়ালেস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, নতুন প্রতিরক্ষামন্ত্রী শ্যাপস গণমাধ্যমের সঙ্গে যোগাযোগে দক্ষ, এ বিষয় সরকার তার ওপর নির্ভরও করে, কিন্তু সামরিক বিষয়ে তার প্রত্যক্ষ কোনো অভিজ্ঞাত নেই।

চলতি বছর এই নিয়ে মন্ত্রিসভায় পঞ্চমবারের মতো নতুন দায়িত্বে নিয়োগ পেলেন শ্যাপস। এর আগে তিনি পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছে, সবই গত ১২ মাসের মধ্যে। তাকে প্রতিরক্ষামন্ত্রী করায় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ব্রিটেনের সমর্থন দেওয়ার বিষয়ে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে।

এ দায়িত্ব নেওয়ার পর শ্যাপস (৫৪) রাশিয়ার ‘বর্বর’ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মিত্র শ্যাপস চলতি মাসের প্রথমদিকে কিইভ পরিদর্শনে গিয়েছিলেন।

সুনাকের দপ্তর জানিয়েছে, প্রতিরক্ষমন্ত্রী হিসেবে শ্যাপসের নিয়োগ অনুমোদন করেছেন রাজা তৃতীয় চার্লস। শ্যাপস প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তার ছেড়ে আসা জ্বালানি ও নেট জিরো মন্ত্রীর পদে দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী ক্লেয়ার কৌচিনিও।

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৩

Categories
প্রবাসে বাংলাদেশ শীর্ষ খবর

দক্ষিণ আমেরিকার জঙ্গল দিয়ে যুক্তরাষ্ট্রে মানবপাচার করছে বাংলাদেশি চক্র

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়া অর্ধশতাধিক বাংলাদেশি দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশের একটি মানব পাচার চক্রের সন্ধান পান মার্কিন কর্মকর্তারা। ঢাকায় মার্কিন দূতাবাস এ ঘটনায় গত জুন মাসে গুলশান থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত করে ঢাকার পল্টন এলাকার একটি ট্রাভেল এজেন্সির মালিক মোহাম্মদ রুহুল আমিন এবং আকলিমা আক্তার (বিউটি) নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। পুলিশের এই বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক আহমেদ বলেন, ‘বিপুল অঙ্কের অর্থ নিয়ে সংঘবদ্ধ মানব পাচার চক্রটি দীর্ঘদিন থেকে বহু বাংলাদেশি নাগরিককে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশে সাহায্য করে আসছে। আমরা কেবল দুজনকে গ্রেপ্তার করেছি। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ ডিবির পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে, রুহুল আমিনসহ চক্রের সদস্যরা ১০০ জনের বেশি নাগরিককে ইতিমধ্যে গায়ানা ও সুরিনামে নিয়েছে।

মামলার তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতারক চক্রের সদস্যরা লোকজনকে যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের টাকা নেন। এরপর প্রথমে তাদের নিয়ে যান ভারতের নয়াদিল্লিতে। সেখান থেকে ভ্রমণ ও ব্যবসায়ী ভিসায় নেওয়া হয় তুরস্কের ইস্তাম্বুলে। পরে নতুন বোর্ডিং পাস ও নতুন টিকিটে তাদের কোপা ও ক্যারিবিয়ান এয়ারলাইনসের ফ্লাইটে করে নেওয়া হয় গায়ানা ও সুরিনামে। সেখান থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করান।

অবৈধ পথে গায়ানায় প্রবেশের অভিযোগে গত ১২ থেকে ১৭ মার্চের মধ্যে ৫০ জনের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে দেশটির রাজধানী জর্জ টাউনের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর সূত্র ধরে রুহুল আমিন, আকলিমা ও ফাহাদ হোসেন নামের তিনজনকে আসামি করে মামলাটি করে মার্কিন দূতাবাস। এই চক্রের সঙ্গে জড়িত আরিফ ও সনেট নামে আরও দুজনের খোঁজ পাওয়া গেছে বলে তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় গত ১০ জুলাই। তার জাপান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয় থেকে একটি হার্ডডিস্ক জব্দ করা হয়। রুহুলের বিরুদ্ধে ২০২১ সালে যাত্রাবাড়ী থানায় আরও একটি মানব পাচারের মামলা রয়েছে। অভিযোগের বিষয়ে রুহুলের আইনজীবী মোহাম্মদ জুয়েল বলেন, তার মক্কেল মানব পাচারের সঙ্গে জড়িত নন। তিনি কোনো বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে পাঠাননি। তবে গায়ানায় বৈধভাবে লোক পাঠিয়েছেন।

কুমিল্লার যুবক ভুক্তভোগী মোফাজ্জল হোসেনের স্বপ্ন ছিল, যুক্তরাষ্ট্রে গিয়ে জীবন বদলে ফেলবেন। এ জন্য শহীদুল্লাহ মজুমদার নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী দূরসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে ৪০ লাখ টাকার মৌখিক চুক্তি করেছিলেন। কিন্তু মোফাজ্জল মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে অবর্ণনীয় কষ্ট ভোগ করে আবার দেশে ফিরে এসেছেন। এ ঘটনায় গত ৫ জুলাই রাজধানীর শাহজাহানপুর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করেছেন তিনি।

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করল আমেরিকা

রাশিয়ার সঙ্গে লেনদেনের অভিযোগে ভারতের দুই কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওই অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

খবরে জানানো হয়, মূলত রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত হীরা কোম্পানি আলরোসার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই ভারতের ওই দুই কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আটকে দেয় ওয়াশিংটন। এ বছরের শুরুর দিকেই এই অর্থ জব্দ করার নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের ‘অফিস অব ফরেন এসেটস কন্ট্রোল’ বা ওএফএসি।

গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ভারতীয় কোনো কোম্পানির বিরুদ্ধে এ সংক্রান্ত কোনো ব্যবস্থা গ্রহণের এটাই প্রথম ঘটনা। জানা গেছে, ওই ভারতীয় কোম্পানিগুলোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো অমসৃণ হীরা কেনার জন্য অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল। ঠিক সে সময়ই যুক্তরাষ্ট্র সেই অর্থ জব্দ করে।

ভারতের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন অর্থ বিভাগ এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এম.কে
৩১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

একক পুরুষদের আশ্রয় দিবে না বেলজিয়াম

বাসস্থান সংকট তীব্র হওয়ায় অবিবাহিত কিংবা সঙ্গীহীন অর্থাৎ একক পুরুষ আশ্রয়প্রার্থীদের আপাতত আশ্রয় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র বেলজিয়াম৷

এক ঘোষণায় মঙ্গলবার একক পুরুষদের আশ্রয় আবেদন সাময়িক স্থগিত করার সিদ্ধান্তটি জানিয়েছে দেশটির সরকার৷ শিশু ও পরিবারগুলোর আবাসন ব্যবস্থায় স্থান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

গেল বছর থেকে বেলজিয়ামে আশ্রয়প্রার্থীদের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে৷ ফলে আশ্রয়প্রার্থীদের বাসস্থান যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটির সরকার৷ তীব্র আবাসন সংকটে ভুগছে ব্রাসেলস কর্তৃপক্ষ৷

অস্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করে দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট নিকোল ডি মুর বলেন, ‘‘সাম্প্রতিক দিনগুলিতে, শিশুসহ আশ্রয়প্রার্থী পরিবারের সংখ্যা বেড়ে গেছে৷’’

তিনি বলেন, ‘‘শীতকালে শিশুদের রাস্তায় থাকতে হবে, এ বিষয়টি আমরা এড়াতে চাই৷’’

দেশটির আশ্রয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিষ্ঠান ফেদাজিল এই স্থগিতাদেশ কতদিন বহাল রাখবে, তা অবশ্য খোলাসা করে বলেননি ফ্লেমিশ খ্রিস্টান ডেমোক্র্যাট দলের সদস্য ডি মুর৷

বরং অভিবাসীদের বোঝা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অসমভাবে বহন করছে বলে ইঙ্গিত করেছেন ডি মুর৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশ দীর্ঘদিন ধরে তার ন্যায্য অংশের চেয়ে বেশি করে আসছে৷ কিন্তু এটি আর এভাবে চলতে পারে না৷ প্রায় সমান জনসংখ্যার দেশ হয়েও চলতি বছর বেলজিয়ামে নিবন্ধিত আশ্রয়প্রার্থীর সংখ্যা ১৯ হাজার এবং পর্তুগালে মাত্র দেড় হাজার৷’’

চলতি বছর গোটা ইউরোপে অভিবাসীদের চাপ বেড়েছে জানিয়ে ডি মুর ইঙ্গিত করেন সুইডেনের দিকে৷ বলেন, দেশটিতে খুবই কমসংখ্যক আশ্রয় আবেদন জমা পড়েছে৷

জুনের শুরুতে ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকের মধ্য দিয়ে আশ্রয়প্রার্থীদের বোঝা ভাগ করে নিতে একটি চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো৷ যারা আশ্রয়প্রার্থীদের আশ্রয় দিতে আপত্তি করবে, তাদের অর্থ দিতে হবে বলেও একটি ধারা আছে সেই নীতিমালায়৷

তবে হাঙ্গেরি, পোল্যান্ডসহ কয়েকটি দেশ এটির বিরোধিতাও করছে৷ এ নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিতণ্ডাও চলছে৷ তবে সদস্য রাষ্ট্রগুলো একমত হতে পারলে নীতিমালাটি ইউরোপীয় পার্লামেন্ট থেকে অনুমোদন করাতে হবে৷ তখন, অভিবাসীদের বোঝা সদস্য দেশগুলোর মধ্যে সমভাবে বণ্টন করা হবে৷

এম.কে
৩১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক

সম্পদ বিক্রি করে দিচ্ছেন ইলন মাস্ক, কোথায় থাকেন তিনি

২০২০ সালেই মাস্ক ঘোষণা করেছিলেন, সাদাসিধে জীবনযাপন করবেন তিনি। কোনও প্রাচুর্য থাকবে না। এরপরই একে একে সম্পত্তি বিক্রি করতে শুরু করেন তিনি। একটি ওয়েবসাইটে তার পাঁচটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ২২ হাজার ৯৮০ কোটি ডলার।

বিলাসবহুল প্রাসাদে নয়, ইলন মাস্ক থাকেন দু’কামরার একটি ফ্ল্যাটে। টেক্সাসের বোকো চিকায় দু’কামরার একটি ছোট ফ্ল্যাটে থাকেন তিনি। এই বাড়িতে থাকতে শুরু করার আগে ২০২০ সালে পাঁচটি বড়সড় বাড়ি বিক্রি করেছিলেন টেসলাকর্তা।

সংবাদমাধ্যম জানিয়েছে, মাস্কের এই ফ্ল্যাটের আয়তন মাত্র ৩৭৫ বর্গফুট। ৫০ হাজার ডলার দিয়ে সেটি কিনেছিলেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ লাখ টাকা।

লাস ভেগাসের একটি নির্মাণ সংস্থা ফ্ল্যাটটি তৈরি করেছিল। ওই সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, মাস্ক যে ফ্ল্যাটে থাকেন, তাতে রয়েছে একটি বেডরুম এবং একটি বসার ঘর। ফ্ল্যাটে রয়েছে ছোট্ট একটি শৌচালয়, একটি স্নানের জায়গা, একটি রান্নাঘর, আগুন পোহানোর জায়গা, জামা-কাপড় রাখার জন্য ওয়াক-ইন ক্লোজেট।

ছোট হলেও ওই ফ্ল্যাটে সমস্ত আধুনিক সরঞ্জাম রয়েছে। ফ্ল্যাটটি আগুন এবং ভূমিকম্প নিরোধক। ইসাকসন মাস্কের বাড়ির যে ছবি দিয়েছেন, তাতে দেখা গেছে তার ঘরদোর বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। ছিমছাম ঘরে খুব কম আসবাব রয়েছে। টেবিলের উপর সাজানো রয়েছে একটি রকেটের প্রতিকৃতি, একটি জাপানি তলোয়ার।

মাস্কের বসার ঘরের দেওয়ালে রয়েছে একটি ছবি। একটি বিখ্যাত বিজ্ঞান পত্রিকার প্রচ্ছদ ফ্রেমে বাঁধানো রয়েছে। সেখানেও মহাকাশ গবেষণার বিষয়টিই উঠে এসেছে।

২০২১ সালে নিজের শেষ বাড়িটিও তিন কোটি ডলারে বিক্রি করে দেন মাস্ক। শেষে ৫০ হাজার ডলার দিয়ে কেনেন এই ফ্ল্যাট। সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে মাস্কের জীবনী। এখন থেকেই তা নিয়ে আগ্রহ তুঙ্গে। মনে করা হচ্ছে, সেই বইতে মাস্কের সঙ্গে তার বাবার টালমাটাল সম্পর্ক উঠে আসতে পারে।

মাস্কের জীবনের শুরুটা কেটেছে দক্ষিণ আফ্রিকায়। সেই সময়টা প্রভাব ফেলেছে তার পরবর্তী জীবনে। সে সবই থাকবে জীবনীতে। অল্প বয়স থেকে ঝুঁকি নেওয়ার প্রতি ঝোঁক ছিল তার। ঝুঁকি নিয়েই তৈরি করেছিলেন ব্যাটারিচালিত গাড়ি তৈরির সংস্থা টেসলা এবং স্পেস এক্স।

এম.কে
৩১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

গ্যাবনে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নিল সেনাবাহিনী

আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অজুহাত দেখিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন সেনাবাহিনী। নির্বাচনের ফল ঘোষণার পর আজ বুধবার একদল শীর্ষ সেনা কর্মকর্তা অভ্যুত্থান ঘটান বলে ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছে।

আজ সকালে গ্যাবনের সেনাদল গ্যাবন ২৪ টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে ঘোষণা দেন, তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং গ্যাবন প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছেন।

তারা বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন, অপ্রত্যাশিত শাসনব্যবস্থার ফলে সামাজিক সংহতির ক্রমাগত অবনতি ঘটছে, যা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। আমরা কমিটি ফর ট্রানজিশন অ্যান্ড রেস্টোরেশন অব ইনস্টিটিউশনের পক্ষ থেকে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।’

ওই কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে তারা বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।’

নির্বাচনের ফল তুলে ধরে বিদেশি সংবাদমাধ্যম জানায়, বর্তমান প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পান। নির্বাচনে মোট ভোটারের উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৫ শতাংশ।

এম.কে
৩০ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক

সিদ্ধ ডিম ফ্রিজে সংরক্ষণ করে খাওয়ার উপায়

ডিম খেতে কে না পছন্দ করে। কিন্তু অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত ডিম খেতে ভয় পান। ডিম খেলে কোনো ভয় নেই। ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ও পুষ্টিকর একটি খাদ্য। একাধিক গবেষণা কেন্দ্র থেকে জানিয়েছে অপুষ্টি এবং রক্তস্বল্পতা জনিত সমস্যা থেকে নিরাময় দিতে সক্ষম ডিম।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অপুষ্টি ও রক্তস্বল্পতার মতো সমস্যা মহিলা ও শিশুদের বেশি হয়ে থাকে। যে কারণে ডিম মহিলা ও শিশুদের বেশি খাওয়া উচিত। ডিম খেতে কমবেশি সবাই পছন্দ করেন। সকালের নাস্তায় ডিমের অমলেট, কিংবা সেদ্ধ একেক জনের পছন্দ একেক পদ।

এছাড়াও ডিমের নানান ধরনের রেসিপি করে খাওয়া হয়। ডিম পুষ্টিগুণে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। একে প্রোটিন ও পুষ্টির পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের জন্য ডিম স্বাস্থ্যকর ও অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞরা বলেন, যদি সুস্থ থাকতে চান, প্রতিদিন একটি করে ডিম খান।

পুষ্টিবিদদের মতে, একটি বড় ডিমের ওজন প্রায় ৫০ গ্রাম হয়ে থাকে । একটি সেদ্ধ ডিম থেকে সাধারণত ৭৭ ক্যালরি পাওয়া যায়। ৬.৩ গ্রাম উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। ডিম দীর্ঘ সময় শক্তি জোগায় ও খিদে কমায়। তাই ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েটে ডিম রাখা জরুরি।

পুষ্টিবিষয়ক ওয়েবসাইট আমেরিকান এগ বোর্ডের মতে, সঠিক পদ্ধতিতে রাখলে এক সপ্তাহ সেদ্ধ ডিম সংরক্ষণ করতে পারবেন। এক্ষেত্রে খোসা ছাড়ানো যাবে না। খোসাসহ রাখতে হবে ফ্রিজে। সব ধরনের ডিম ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যানুসারে, দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন খাবারের মধ্যে ডিম সেদ্ধ করার পর সাধারণত ২ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। কারণ ডিম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

অনেকেই সেদ্ধ ডিম অনেকক্ষণ পর্যন্ত রেখে দেন। এমনকি দোকানে কতক্ষণ আগের সেদ্ধ করা ডিম দেওয়া হচ্ছে, সেটাও বোঝা যায় না। তবে সেদ্ধ করা ডিম ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। কিন্তু খোসা ছাড়ানো সেদ্ধ ডিম ফ্রিজে রাখা যাবে না। সেদ্ধ ডিম ফ্রিজে রাখার ক্ষেত্রে এয়ার টাইট বআ বায়ুরোধী পাত্র ব্যবহার করতে পারেন। অনেক সময় সেদ্ধ ডিম ফ্রিজে রাখলে দুর্গন্ধ হতে পারে।

পুষ্টিবিষয়ক ওয়েবসাইট ইনক্রিডিবল এগের তথ্যানুসারে, সিদ্ধ ডিম ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করা হলে সপ্তাহখানেক ভালো থাকে। তবে খোসা ছাড়ানো সেদ্ধ ডিম অবশ্যই টাটকা খেতে হবে। অর্থাৎ যেদিন সেদ্ধ করা হবে সেদিনই খেতে হবে। সেদ্ধ করা ডিম ফ্রিজে রাখলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। তবে এটি ক্ষতিকর নয়। ফ্রিজে সেদ্ধ ডিম রাখলে শক্ত হয়ে যেতে পারে। স্বাদেও কিছুটা পরিবর্তন ঘটতে পারে। এক্ষেত্রে সেদ্ধ ডিম সরাসরি না খেয়ে এর বিভিন্ন রেসিপি করে খেতে পারেন। যেমন ডিম ভুনা বা ডিমের কোরমা।

এম.কে
৩০ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক

চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি

টানা ৪০ দিনের রুদ্ধশ্বাস অভিযান শেষে ২৩ আগস্ট চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে ভারতের নিজস্ব মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। সেটি যেখানে অবতরণ করেছে সেই অবতরণস্থলের নাম শিব শক্তি রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবারের মতো চন্দ্রজয়ের পর এবার সেই চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার দাবি তুলে হইচই ফেলে দিয়েছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ।

শুধু তাই নয়, চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার পর চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণস্থলের শিব শক্তি পয়েন্টকে হিন্দু রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন স্বামী চক্রপাণি মহারাজ।

এক্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় এসব দাবি তোলেন স্বামী চক্রপাণি মহারাজ। ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি চান ভারতের সংসদে একটি প্রস্তাবের মধ্য দিয়ে চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। আর সেই হিন্দু রাষ্ট্রের রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে চন্দ্রযান-৩ যেখানে অবতরণ করেছে সেই শিব শক্তি পয়েন্টকে। কোনো সন্ত্রাসী জিহাদি মন-মানসিকতা নিয়ে যেন সেখানে পৌঁছাতে না পারে। কোনো কট্টরপন্থা এবং সন্ত্রাসবাদের বিকাশ হওয়ার আগেই চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়া উচিত।

এম.কে
২৯ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

কুয়েতে বিল পরিশোধ না করলে দেশে ফিরতে পারবে না প্রবাসীরা

ট্রাফিক জরিমানা, পানি ও বিদ্যুৎ বিলের পর এবার মোবাইল বিল পরিশোধ বাধ্যতামূলক করতে যাচ্ছে কুয়েত সরকার। এসব বিল পরিশোধ না করলে প্রবাসীরা দেশে ফিরতে পারবে না। আর সেজন্য বিমানবন্দরে বিল পরিশোধের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ।

রোববার কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, প্রবাসীরা দেশ ছেড়ে যাওয়ার আগে তাদের কাছ থেকে বিল সংগ্রহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে পৌঁছেছে এবং প্রবাসীদের নতুন আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমেদ আল-মেজরেন বলেছেন, এই ব্যবস্থাটি কয়েক দিনের মধ্যে কার্যকর করা হবে, প্রবাসীরা সাহেল অ্যাপ্লিকেশন, মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা বিমানবন্দরে যেকোনো টেলিফোন এক্সচেঞ্জ অফিসে গিয়ে বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া বিমানবন্দরে মন্ত্রণালয়ের কার্যালয়ে পরিশোধ করা যাবে অপরিশোধিত বিল।

দেশ ত্যাগ করতে সক্ষম প্রবাসীদের জন্য বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। প্রবাসীদের অবশ্যই ট্রাফিক জরিমানা পরিশোধ করতে হবে, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধের নিয়ম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত পার্কিং স্পেস ব্যবহার, দ্রুত গতিতে গাড়ি চালানো এবং অবৈধভাবে পার্কিং স্পেস ব্যবহার করার জন্য ট্রাফিক টিকিট ব্যতীত প্রায় সব বিল বিমানবন্দরে পরিশোধ করা যেতে পারে বলে খবরে জানা যায়।

এম.কে
২৯ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে শিশু হত্যাকারী আরো একজন নার্স চিহ্নিত

যুক্তরাজ্যে সাত শিশু হত্যার দায়ে আলোচিত নার্স লুসি লেটবির পর আরও একজন নার্সকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি শিশুর সন্দেহজনক মৃত্যুর সঙ্গে জড়িত থাকার সন্দেহে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের তথ্যানুসারে, সন্দেহভাজন নার্স ব্রিটেনের সবচেয়ে বড় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বার্মিংহাম শিশু হাসপাতালে কাজ করতেন। বিষ প্রয়োগে তিনটি শিশুর জীবন বিপন্ন করার সন্দেহে তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ১৮ মে তারিখে হাসপাতালের একটি শিশুর স্বাস্থ্য অবনতি হয়ে পরের দিন মারা গেলে সহকর্মীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে অভিযোগের ভিত্তিতে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাকে বর্তমানে এনএইচএস ট্রাস্ট থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করা থেকেও নিষিদ্ধ করা হয়েছে। বার্মিংহাম উইমেনস অ্যান্ড চিলড্রেনস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের তত্ত্বাবধায়নে শিশু তিনটির আকস্মিক মৃত্যুর বিষয়টি চিহ্নিত করা হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

সম্প্রতি ব্রিটেনের সবচেয়ে নিকৃষ্ট শিশু হত্যাকারী লুসি লেটবিকে সাত শিশুকে হত্যা এবং আরও ছয় শিশুকে হত্যা চেষ্টার দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে বার্মিংহামের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন সিনিয়র ডাক্তাররা। তবে তাদের উদ্বেগ উপেক্ষা করেছে হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদের এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ট্রাস্টের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।

ট্রাস্টের চিফ মেডিক্যাল অফিসার ডা: ফিওনা রেনল্ডস বলেছেন, ‘২০২২ সালের মে মাসে বার্মিংহাম চিলড্রেনস হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে একটি শিশু হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে অসুস্থ হয়ে যায়। ঘটনার পর কর্তৃপক্ষকে জানালে কর্মীদের একজন সদস্যকে কাজ থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে। দুঃখজনকভাবে শিশুটি পরে মারা যায়।’

এম.কে
২৯ আগস্ট ২০২৩