Categories
বাংলাদেশ শীর্ষ খবর

যুক্তরাজ্যের লুটনের ‘বার্বি’ অভিনেতা রমজান মিয়া ঢাকায় আসছেন

হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘বার্বি’তে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া। আগামী ২১ জুলাই বিশ্বব্যাপী মহাসমারোহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

জানা গেছে, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই ছবি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মহাখালীস্থ এসকেএস টাওয়ার শাখায় জাঁকজমকপূর্ণ আয়োজনে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন রমজান।

এমনটা ঘটলে দেশের ইতিহাসে কোনো হলিউডি সিনেমার প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা উপস্থিত থাকার ঘটনা এটাই হবে প্রথম।

ওয়ার্নার ব্রাদার্সের ‘বার্বি’ সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া।

জানা যায়, রমজানের মা-বাবা বাংলাদেশি। কিন্তু তার জন্ম যুক্তরাজ্যে। রমজানের বাবা কুদ্দুস মিয়ার ছিল প্রযোজনা প্রতিষ্ঠান। তিনি বাংলাদেশি তারকাদের নিয়ে নাটক, গানের ভিডিও তৈরি করতেন। ১৯৯৮-৯৯ সালে সিলেটের আঞ্চলিক ভাষায় লন্ডনে একটি নাটক নির্মাণ করলেন কুদ্দুস মিয়া। ‘তবুও ভালো আছি’ নামের সেই নাটকে একজন প্রবাসীর জীবনকাহিনি তুলে ধরা হয়। যেখানে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন রমজান মিয়া। সেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো তার।

এরপর সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন রমজান। পরে অভিনয়ে নাম লেখান এই অভিনেতা। রমজানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোস্ট স্টোরিজ’। ২০১৬ সালে ব্রিটিশের ভৌতিক এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। অ্যান্ডি নাইম্যান ও জেরেমি ডায়সনের নির্মিত ওই সিনেমায় এসথার গুডম্যান নামের এক নারীর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন রমজান। ‘এনোলা হোমস টু’, ‘লিগেসি’, ‘নাকা’সহ হলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেতা।

এম.কে
২২ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

সাড়ে ১১ হাজারেরও বেশি স্কুলশিক্ষক নেবে সৌদি

বিভিন্ন স্কুলে খালি থাকা ১১ হাজার ৫৫১ টি পদে শিগগিরই নতুন শিক্ষক নেবে সৌদি আরব। শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদির বিভিন্ন স্কুলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে ‍শিক্ষকতা করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে বলা হয়েছে, চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

‘আমরা চাই, দেশের শিশু ও তরুণ প্রজন্ম বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো যোগ্যতা অর্জন করুক। এই ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে,’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইন্টারভিউ ও অন্যান্য আনুষ্ঠানিকতা উতরে যেসব প্রার্থী চুড়ান্তভাবে চাকরির জন্য মনোনীত হবেন— তাদের কত বেতন দেওয়া হবে— সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যম, তবে সৌদি আরবে যেসব পেশায় বেতনের পরিমাণ অনেক উচ্চ— সেসবের মধ্যে একটি হলো স্কুল শিক্ষকতা।

এম.কে
২২ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

যুক্তরাজ্যের ইউক্রেনীয় দূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের সমালোচনা করার এক দিন পর শুক্রবার রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হলো বলে ব্রিটিশ বার্তা সংস্থা খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের এক নির্দেশে বলা হয়েছে, রাষ্ট্রদূতের দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রসীমা সংস্থায় ইউক্রেনের প্রতিনিধিত্ব করার দায়িত্ব থেকে প্রিস্টাইকোকে অপসারণ করা হয়েছে। তবে এর পক্ষে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিস্টাইকোর কাছে জানতে চাওয়া হয়েছিল বিদায়ী ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের এক মন্তব্যের বিষয়ে। বেন ওয়ালেস বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মিত্র দেশগুলো যে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে সেজন্য কিয়েভের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা।

ব্রিটিশ মন্ত্রীর এমন মন্তব্যের পর জেলেনস্কি বলেছিলেন, ব্রিটেনের প্রতি সব সময় কৃতজ্ঞ ইউক্রেন। তিনি আরও বলেছিলেন, ওয়ালেসের উচিত তাকে জানানো কীভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এবং আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভোরে উঠব এবং ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করব।

ইউক্রেনীয় রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল জেলেনস্কির মন্তব্য কি ব্যঙ্গাত্মক ছিল। জবাবে তিনি বলেছেন, কিছু মাত্রায় ব্যঙ্গ ছিল জেলেনস্কির মন্তব্য।

প্রিস্টাইকো বলেন, আমি মনে করি না এই ব্যঙ্গ করাটা ভালো কিছু ছিল। রাশিয়াকে জানান দেওয়া উচিত যে আমরা একসঙ্গে কাজ করছি।

জেলেনস্কির নির্দেশে প্রিস্টাইকোর স্থলাভিষিক্ত কে হবেন তা উল্লেখ করা হয়নি। ৫৩ বছর বয়সী এই কূটনীতিক সাবেক উপ-প্রধানমন্ত্রী। গত তিন বছর ধরে যুক্তরাজ্যে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

এম.কে
২১ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

বিদেশি শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিট কঠিন করল ব্রিটেন

অভিবাসীদের সংখ্যা কমাতে এবার ব্রিটিশ সরকারের নজর বিদেশি শিক্ষার্থীদের দিকে। শিক্ষার আড়ালে যেন দেশটিতে স্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি করতে না পারে সেজন্য প্রণয়ন করা হচ্ছে একের পর এক কঠিন আইন। এখন থেকে শিক্ষার্থীরা পুরো কোর্স শেষ না করে পাবেন না ওয়ার্ক পারমিট।

ব্রিটেনে উচ্চ শিক্ষায় আসা বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীরা প্রতিনিয়ত অভিবাসন আইনের পরিবর্তনের কারণে পড়ছেন বিপাকে। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত এসব আইনে দিশেহারা হওয়ার উপক্রম অনেকের। বিদেশি শিক্ষার্থীরা ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য ওয়ার্ক পারমিটকে অন্যতম রুট হিসেবে বেছে নিলেও এখন সেটাও হয়েছে অনেক কঠিন।

গেল বুধবার থেকে কার্যকর হওয়া অভিবাসন আইনে এখন থেকে কোন শিক্ষার্থী পুরো কোর্স শেষ না করে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না।

যেসব স্টুডেন্টদের কোর্স এখনও শেষ হয়নি কিন্তু কাজের অফার পেয়ে গেছেন, তারা কাজ শুরু করতে পারবেন না যদি স্টার্টিং ডেইট কোর্স কমপ্লিট করার পর না হয়। শুধুমাত্র একটু ব্যতিক্রম হচ্ছে যারা পিএইচডি করতে আসবেন, তারা দুই বছর পড়াশোনা বা রিসার্চ করার পর ওয়ার্ক পারমিটে যেতে পারবেন।

অভিবাসন নীতিমালা নিয়ে সংকটের সুযোগে উচ্চশিক্ষার আড়ালে অভিবাসী সংখ্যা যেন না বাড়ে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে ব্রিটিশ সরকার। তবে বর্তমান এই নীতিমালায় প্রকৃত শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গেল শিক্ষাবর্ষে ব্রিটিশ সরকার ৪ লাখ ৮০ হাজার স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে, যা ২০২১ শিক্ষাবর্ষের তুলনায় দ্বিগুণ।

প্রতিনিয়ত অভিবাসনের আইনের পরিবর্তনের কারণে পড়ালেখার পাশাপাশি উপার্জন করে ব্রিটেনে টিকে থাকান কঠিন হয়ে উঠছে। শুধু তাই নয়, বাধ্য হয়ে অনেকে দেশে ফিরে গেছেন, কেউ আবার পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে।

এম.কে
২১ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

৫০০ কোটির বেশি মানুষ স্যোশাল মিডিয়ায় সক্রিয়

বিশ্বের ৫০০ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে সক্রিয়। যা মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিশ্ব সংবাদমাধ্যম।

ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওস সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরেছে।

সমীক্ষায় বলা হয়, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি পৌঁছেছে। যা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ।
তবে অঞ্চল হিসেবে গড় ব্যবহারকারীর পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন।

সমীক্ষার আগের পর্বের তুলনায় এবার সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা সময়ের পরিমাণ বড়েছে। যা প্রতিদিন দুই মিনিট বেড়ে ২ ঘণ্টা ২৬ মিনিট হয়েছে। এখানেও ব্যবহারের হেরফের রয়েছে। ব্রাজিলিয়ানরা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে, জাপানে এক ঘণ্টারও কম।

সমীক্ষায় মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক, চীনের উইচ্যাট, টিকটক ও স্থানীয় সংস্করণ ডউয়ুন, টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহারের তথ্য নেয়া হয়েছে। সঙ্গে রয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব।

কেপিওসের মতে, মাসে প্রায় ৩০০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক। এরপর ইউটিউব ব্যবহার করে ২৫০ কোটি মানুষ।

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। প্রতিটিতে মাসিক ২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

এম.কে
২১ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

শত বছরের মধ্যে জুলাই হতে পারে উষ্ণতর মাস

বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে চলতি জুলাই। এটি শত শত বছরের রেকর্ড ভাঙতে পারে। নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই ‘হাজার বছরের মধ্যে না হলেও শত শত বছরের মধ্যে’ সম্ভবত বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হবে বলে মন্তব্য করেছেন নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।

ইউরোপীয় ইউনিয়ন এবং মেইন ইউনিভার্সিটির পরিচালিত পরীক্ষা অনুসারে ইতোমধ্যেই এই গরম ও তাপপ্রবাহের দৈনিক রেকর্ডগুলো ভেঙে গেছে।

জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট বলেন, আমরা প্রায় সব জায়গায় সামগ্রিক উষ্ণতা দেখছি। বিশেষ করে মহাসাগরগুলোতে। আমরা অনেক মাস ধরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এমনকি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বাইরেও রেকর্ড-ব্রেকিং দেখছি।

তিনি বলেন, আমরা অনুমান করছি যে এটি অব্যাহত থাকবে। কারণ আমরা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস দিয়েই যাচ্ছি।
সংবাদমাধ্যম বলছে, এই প্রভাবগুলোর জন্য শুধুমাত্র এল নিনোর আবহাওয়ার ধরণকে দায়ী করা যায় না। এতে এল নিনো একটি ছোট ভূমিকা পালন করছে।

আশঙ্কা করা হচ্ছে, ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে শ্মিট বলেছেন, আমরা আশঙ্কা করছি যে ২০২৪ আরও উষ্ণ বছর হবে।

এম.কে
২১ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

বিভিন্ন দেশের যুক্তরাজ্য প্রবেশে ভিসা মুক্ত সুবিধা বাতিল

১৯ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি সুয়েলা ব্র্যাভারম্যান ঘোষণা করেন, যুক্তরাজ্য বিভিন্ন দেশের সাথে ভিসা-মুক্ত ভ্রমণ চুক্তি বাতিল করেছে এবং পরবর্তীতে সেইসব দেশের লোকেদের যুক্তরাজ্যে প্রবেশের সময় ভিসার প্রয়োজনীয়তা আরোপ করতে যাচ্ছে।

বিশ্ব গণমাধ্যমেরখবরে জানা যায়, গত মাসে কানাডা ১৩ টি দেশের পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের ব্যবস্থা করেছে, অন্যদিকে যুক্তরাজ্য ভিসা মুক্ত ভ্রমণের ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে বিপুল সংখ্যক দেশ যুক্তরাজ্যের সাথে ভিসা মুক্ত ভ্রমণের ব্যবস্থা উপভোগ করে যাচ্ছে। সেইসব দেশগুলির জনসাধারণকে বাণিজ্য ও পর্যটনে উৎসাহিত করার পাশাপাশি দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভিসা-মুক্ত ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সাধারণত ভ্রমণ এবং পর্যটন উদ্দেশ্যে ভিসা-মুক্ত প্রবেশ ব্যবস্থায় দেশগুলির পাসপোর্টধারীদের ৬ মাসের জন্য প্রবেশের অনুমতি দিয়ে থাকে।

যুক্তরাজ্য নতুন নিয়মের আওতায় ডোমিনিকা, হন্ডুরাস, নামিবিয়া, টিমোর-লেস্টে এবং ভানুয়াতুর পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করল। এখন হতে এই দেশগুলির পাসপোর্টধারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে ভিজিটর ভিসা নিতে হবে।
এই দেশগুলির পাসপোর্ট ধারণকারী নাগরিকদের অন্য দেশে ভ্রমণ বুকিং দিয়ে যুক্তরাজ্যের মাধ্যমে ট্রানজিট করার ইচ্ছা থাকলে এয়ারসাইড ট্রানজিট ভিসা গ্রহণ করতে হবে।

যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞরা বলেন,
যুক্তরাজ্য সম্প্রতি অভিবাসন বিষয়ে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে যা দেখে মনে হয় তারা সীমান্ত নিয়ে কঠিন কড়াকড়ি আরোপ করতে চায়। বর্তমান কনজারভেটিভ সরকার নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও তারা ধারনা করেন। যুক্তরাজ্য ইংলিশ চ্যানেল এবং অন্যান্য অবৈধ রুটের মাধ্যমে যুক্তরাজ্যে আগমন নিষিদ্ধ করার পক্ষে। তারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারীদের রুয়ান্ডার মতো তৃতীয় দেশেও স্থানান্তর করতে চায়।

 

এম.কে
২১ জুলাই ২০২৩

Categories
বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ান ব্যাংক

বাংলাদেশে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম চালু করতে চায় রাশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ‘এসবারব্যাংক’।

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা রুশ প্রতিষ্ঠান বা ক্লায়েন্টদের সেবা দিতেই ব্যাংকটি ঢাকায় নিজেদের শাখা খুলতে চায়। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

এসবারব্যাংকের প্রতিনিধিরা ইতোমধ্যে দুইবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এ হামলার পরই এসবারব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। গত মাসে ব্যাংকটি অস্ট্রিয়ায় থাকা তাদের সম্পূর্ক প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে। এরমাধ্যমে ইউরোপিয়ান বাজার থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে এসবারব্যাংক।

অন্যান্য রাশিয়ান প্রতিষ্ঠানের মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে মনোযোগ দিয়েছে। কারণ পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এই অঞ্চলের বেশিরভাগ দেশ। ফলে রুশ প্রতিষ্ঠানগুলো এখন এশিয়ায় নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার চেষ্টা করছে।

এম.কে
২১ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যে কারণে দ্বিতীয় চাকুরীতে ঝুঁকছেন ব্রিটিশ এমপিরা

শুধু রাজনীতিতে আর পোষাচ্ছে না। সে কারণেই রাজনীতির পাশাপাশি ‘দ্বিতীয় চাকরি’তে ঝুঁকছেন ব্রিটেনের এমপি-মন্ত্রীরা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দ্বিতীয় চাকরি বা অর্থের পেছনে ছুটতে গিয়ে নিজেদের নির্বাচিত আসনে যাওয়াও কমিয়ে দিয়েছেন এমপিরা।

‘ওয়েস্টমিনস্টার অ্যাকাউন্টস প্রজেক্ট’ নামে পরিচালিত ব্রিটেনের স্কাই নিউজ ও টর্টোইজ মিডিয়ার যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় শুক্রবার গবেষণা প্রতিবেদনটি প্রচার হতেই শোরগোল পড়ে গেছে পুরো ব্রিটেনে। দ্বিতীয় চাকরিবিলাসী হেভিওয়েট তালিকার বিরাট অংশই দখল করে আছেন দেশটির ক্ষমতাসীন টোরি দলের এমপি-মন্ত্রীরা। আর এতেই খ্যাপে উঠেছেন বিরোধী লেবার পার্টির হর্তাকর্তারা।

ব্রিটেনের পার্লামেন্ট ভবনটি লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরে অবস্থিত বলেই ‘ওয়েস্টমিনস্টার অ্যাকাউন্টস প্রজেক্ট’ নাম দেওয়া হয়েছে প্রতিবেদনটির।
চাঞ্চল্য সৃষ্টিকারী এ প্রতিবেদনে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের পর থেকে বাড়তি আয়ে ঝুঁকে এমপি-মন্ত্রীদের আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়েছে। ক্ষমতাসীন-বিরোধী দলের লম্বা তালিকায় দেখা গেছে, টোরি এমপিদের একটি প্রভাবশালী দল দ্বিতীয় চাকরিতে লাখ লাখ পাউন্ড উপার্জন করছে। ঘণ্টায় সর্বোচ্চ হারে উপার্জন করা এমন ১০ শীর্ষস্থানীয় এমপির মধ্যে ৯ জনই কনজারভেটিভ পার্টির। ১ জন ছিলেন এএনপি’র রাজনীতিবিদ।

প্রতিশ্রুতির বহর নিয়ে নির্বাচিত হওয়ার পর নির্বাচনি এলাকার জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে অতিরিক্ত উপার্জনের নেশায় মত্ত হয়ে পড়েছেন তারা।

ওয়েস্টমিনস্টার অ্যাকাউন্টস প্রজেক্টের গবেষণায় দেখা গেছে, সংসদের বাইরে দ্বিতীয় চাকরির জন্য ব্রিটিশ এমপিরা গড়ে ২৩৩ মিলিয়ন পাউন্ড উপার্জন করেন। যা জাতীয় গড় আয় থেকে ১৭ গুণ বেশি। ব্রিটেনে প্রচলিত শ্রমিক নীতির তুলনায় ঘণ্টায় ন্যূনতম মজুরির চেয়ে ২২ গুণ বেশি।

প্রতিবেদনটি প্রকাশ হতেই টনক নড়েছে ১০ ডাউনিং স্ট্রিটের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এক মুখপাত্র বলেছেন, ‘এমপিদের দ্বিতীয় চাকরির পরিবর্তে তাদের নির্বাচনি এলাকার সেবায় মনোনিবেশ করা উচিত।’

তবে এ বিষয়ে এমপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।
২০১৯ সালের শেষের দিকে সংসদ শুরু হওয়ার পর থেকে এমপিরা জনসেবার বাইরে প্রায় ৮৯ হাজার ঘণ্টা ‘দ্বিতীয় চাকরি’ করেছেন। আর এ কাজে সবার শীর্ষে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে। ২০১৯ সালের ডিসেম্বরে অধিবেশন শুরু হওয়ার পর থেকে ২৫ লাখ ৫০ হাজার ৮৭৬ পাউন্ড অর্জন করেন। দীর্ঘ সময় ধরে কথা বলার মাধ্যমে সবচেয়ে বেশি আয় করেন।

ক্যামব্র্রিজ স্পিকার সিরিজ থেকে তার সবচেয়ে বড় বেতনের চেক আসে। যেখানে তাকে ক্যালিফোর্নিয়ায় ছয়টি আলোচনার জন্য ৪ লাখ ৮ হাজার ২০০ পাউন্ড দেওয়া হয়।

এমপিএসএফে বক্তৃতার জন্য ৩৮ হাজার পাউন্ড অর্জন করতেও সক্ষম হন তিনি। তার উপার্জিত অর্থ অফিস অব থেরেসা মে লিমিটেডে চলে যায়।অনুসন্ধানী টিমে পক্ষ থেকে উপার্জন সম্পর্কে মন্তব্য করার জন্য বারবার তাকে অনুরোধ করলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমান এমপিদের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ চেক পান টোরি দলের আরেক সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বক্তব্য দিয়ে প্রতি ঘণ্টায় পান ১৫ হাজার ৭৭০ পাউন্ড। কিন্তু তার সবচেয়ে লাভজনক কাজ তাইওয়ানের একটি বক্তব্য।

তাইওয়ানের ওই বক্তব্যের জন্য প্রতি ঘণ্টায় ২০ হাজার পাউন্ড অর্থ প্রদান করা হয় ট্রাসকে। যা যুক্তরাজ্যের সাধারণ মানুষের গড় ঘণ্টার বক্তৃতার ১৫০০ গুণ বেশি। তবে টাকার পাহাড়ে ট্রাসের থেকে অনেক উঁচুতে রয়েছেন টোরি দলের সদ্য সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। যিনি গত মাসে এমপি পদ থেকে পদত্যাগ করেন। বক্তৃতা করেই প্রতি ঘণ্টায় ২১ হাজার ৮২২ পাউন্ড ঘরে তোলেন বরিস।

স্কাই নিউজের প্রতিবেদনের পর লেবার পার্টির চেয়ার অ্যানেলিজ ডডস তাদের কনজারভেটিভ প্রতিপক্ষ গ্রেড হ্যান্ডসকে চিঠির মাধ্যমে দ্রুত তদন্তের আহ্বান জানান।
এ প্রসঙ্গে এসএনপি’র এক এমপি বলেন, ‘এমপি হওয়া একটি গুরুত্বপূর্ণ ও পূর্ণকালীন কাজ। অবশ্যই আপনি যখন পরবর্তী নির্বাচনে দাঁড়াবেন, আপনি আপনার ভোটারদের কাছে দায়বদ্ধ থাকবেন।’

এম.কে
২১ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

নাইজেল ফ্যারাজের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল ব্যাংক

ব্যাংকিং বস ডেইম অ্যালিসন রোজ, কাউটস গ্রাহক হিসাবে নাইজেল ফ্যারাজকে নিয়ে অনুপযুক্ত মন্তব্যের জন্য নাইজেল ফ্যারাজের কাছে ক্ষমা চেয়েছেন।

ন্যাটওয়েস্ট গ্রুপের বস মিঃ ফারাজকে একটি চিঠিতে বলেছেন, নিজের করা মন্তব্যগুলি কখনও ব্যাংকের গ্রাহকের জন্য উপযুক্ত হতে পারে না।

ইউকিপের প্রাক্তন লিডার জানান, তার কাউটস অ্যাকাউন্টটি বন্ধ করার মূল কারণ ছিল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে মতের ভিন্নতা।

খবরে জানা যায়, যুক্তরাজ্য সরকার ব্যাংকগুলির কাছে অ্যাকাউন্ট বন্ধের ব্যাখ্যা দাবি করেছে। এমন কি ব্যাংককে একাউন্ট বন্ধের কারণ ব্যাখ্যা দিতে বাধ্য করার পরিকল্পনাও করেছে।

ডেইম অ্যালিসন বলেছেন, মিঃ ফারেজের কাছে ক্ষমা চেয়েই শেষ নয় তিনি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে কাউটস প্রক্রিয়াগুলির একটি সম্পূর্ণ পর্যালোচনা করবেন।

মিঃ ফারেজকে দেওয়া চিঠিতে বলেন, তিনি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যাংকিংয়ে অ্যাক্সেস আমাদের সমাজের জন্য একটি মৌলিক অধিকার। রাজনৈতিক ও ব্যক্তিগত মতামতের ভিন্নতার কারণে কোনো গ্রাহককে ব্যাংকিং সেবাপ্রদানে প্রতিবন্ধকতা আমাদের নীতি নয়।

এই বছরের শুরুর দিকে নাইজেল ফ্যারাজের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্তের পরে ব্রেক্সিটর মিঃ ফারেজ কাউটস থেকে ব্যাখ্যা দাবি করেছিলেন, যার ভিত্তিতেই এই ক্ষমা চাওয়ার ঘটনা বলে মনে করেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা

নাইজেল ফ্যারাজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেন, রাশিয়ার সাথে আমার কোনও প্রকারের কোনো সম্পর্ক নেই। তথাপি কাউটস রং মাখিয়ে আমাকে রাশিয়ার সাথে সম্পর্কিত একজন ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে যা ছিল সম্পূর্ণ রাজনৈতিক।

যুক্তরাজ্য ট্রেজারি হতে ঘোষণা আসে, ব্যাংকগুলি কেন গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করছে তা ব্যাখ্যা করতে হবে এবং অ্যাকাউন্ট বন্ধ করার আগে গ্রাহকের ৯০ দিনের নোটিশ প্রদান করতে হবে, যাতে গ্রাহকেরা সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার জন্য সময় পায়।

ডেম অ্যালিসন জানান, তিনি ট্রেজারির এই পরিকল্পনাকে স্বাগত জানান এবং গ্রাহকদের জন্য করা সকল সুপারিশকে বাস্তবায়ন করতে আগ্রহী।

এম.কে
২১ জুলাই ২০২৩