Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

প্রচণ্ড গরমে অতিষ্ঠ তিন মহাদেশের লাখ লাখ মানুষ

তীব্র গরমে অতিষ্ঠ তিন মহাদেশের লাখ লাখ মানুষ। দাবানল বাড়ছে সে সঙ্গে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এদিকে বিশ্ব প্রত্যক্ষ করছে জুলাই মাসের আরো তীব্রতর তাপ যা প্রতিদিনই রেকর্ড তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারে বিশ্ব উত্তপ্ত হচ্ছে। আর ধ্বংস হচ্ছে আবহাওয়া।

বিভিন্ন দেশের সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহে ভোগান্তিতে থাকা জনগণের জন্যে নানা ধরনের সতর্কতা জারি করছে।

গ্রিসে দু’টি দাবানল শক্তিশালী বাতাসের কারনে তীব্র রূপ নিয়েছে। দাবানল ছড়িয়ে পড়েছে পশ্চিম এথেন্স ও আরেক পর্যটন দ্বীপ রোডস পর্যন্ত যেখান থেকে লোকজন পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

বেইজিংয়ে ২৩ বছরের ইতিহাস ভেঙে গত সাতদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে।

তাবদাহের কারনে বেইজিং সরকার বয়স্ক ও শিশুদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তীব্র তাবদাহের কারনে স্বাস্থ্যসেবা পদ্ধতি চাপের মুখে পড়েছে। বয়স্ক, শিশু ও নবজাতক প্রচণ্ড গরমে ভোগান্তিতে রয়েছে।

এদিকে গ্রিস ও কেনারি দ্বীপে অগ্নিনির্বাপক সদস্যরা দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্পেন উচ্চ তাপমাত্রার কারনে রেড এলার্ট জারি করেছে।

ইতালির সারদিনিয়া ও সিসিলি দ্বীপে তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বুধবারও আমেরিকার লাখ লাখ লোককে তীব্র গরমে হাঁসফাঁস করতে হয়েছে। টেক্সাসের সান এঞ্জেলো শহরে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

এমনকি ইরাকে জুলাই মাসে তাপমাত্রা সাধারণত গড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করে। কিন্তু এবারে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তারচেয়েও বাড়তে পারে। এ পূর্বভাসের কারনে বসরার মেয়র বৃহস্পতিবার সরকারি কর্মীদের জন্যে ছুটি ঘোষণা করেছে।

ফ্রান্সের জলবায়ু বিষয়ক ইন্সস্টিটিউট পিয়েরে সিমন লাপেলেসের পরিচালক রবার্ট ভটার্ড বলেছেন, ইউরোপ ও বিশ্বজুড়ে চলা এই তাবদাহ কেবল একটি কারণে নয়, একাধিক বিষয় এতে রয়েছে। তবে তাপ তীব্ররূপ নেয়ার একটিই কারণ আর সেটা হল জলবায়ু পরিবর্তন।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা বলছে, বিশ্ব প্রত্যক্ষ করছে উষ্ণতম জুলাই। মাসের প্রথম ১৫ দিনের প্রতিদিনই তীব্র তাপ রেকর্ড করা হয়েছে।

এম.কে
২৪ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্য সরকার আবাসন সমস্যা সমাধানে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে

যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী মাইকেল গভ আবাসন সংকট সমাধানের লক্ষ্যে ইংল্যান্ডের কমার্শিয়াল স্পেসকে বাড়িতে রূপান্তরের আইন সহজ করার পরিকল্পনা করেছেন।

সোমবার ঘোষিত পরিকল্পনার অংশ হিসাবে, আবাসন সচিব বলেছেন, ঘরবাড়ির এক্সটেনশন সম্পাদন করার জন্য আরও বেশি স্বাধীনতা দিয়ে নতুন বিধি তৈরি করা হবে।

কর্মকর্তারা জানান, প্রত্যেকে নিজেদের পরিবার বড় হবার সাথে সাথে প্রতিবেশীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে কিভাবে ঘরকে আরো সহজে বড় করে স্থান সংকুলানের ব্যবস্থা করতে পারে সেটা নিয়েই ভাবেছে সরকার।

সরকারের হাউজিং অথোরিটি জানায় দোকান, টেকওয়ে এবং হাইওয়ে ব্যাটিং শপগুলিকে বসবাসের উপযুক্ত করার জন্য নতুন বিধি চালু করা হবে। মাইকেল গভ যুক্তি দিয়ে বলেন, ব্রিটেনকে অবশ্যই আবাসন সংকট নিরসনে বিল্ডিংগুলির আরো ভালভাবে ব্যবহার করতে হবে।

লেবার দলের ছায়া মন্ত্রী হাউজিং সেক্রেটারি লিসা নন্দি বলেন, সরকারের বক্তব্য সাগরে এক বিন্দু জলের মতো। মূল সমস্যা সমাধানে এই ঘোষণা কোনো কাজেই আসবে না।

জাতীয় অনুমোদিত উন্নয়ন অধিকার সংস্কার সম্পর্কিত কমিটির এক বক্তৃতায় মাইকেল গভ ঘোষণা করেছেন, কনজারভেটিভ সরকার শস্যাগার রূপান্তর এবং কৃষি ভবনগুলির পুনর্নির্মাণের সীমাবদ্ধতার নিয়মগুলি হ্রাস করবে।

তিনি আরো বলেন, অতিরিক্ত চাহিদা অনুপাতে ব্রিটেনে আরো বেশি বাড়ি দরকার যাতে ভাড়া বাড়ির সংকট দূর হয়।

এম.কে
২৩ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

ভয়াবহ রুপ নিচ্ছে গ্রিসের দাবানল, পালাচ্ছে মানুষ

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাতাসের কারণে ভয়াবহ রূপ নিয়েছে গ্রিসের রোডস দ্বীপের দাবানল। অধিকাংশ জায়গায় দাবানল ছড়িয়ে পড়ায় পালাচ্ছে মানুষ। বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পর্যটক ও স্থানীয়দের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত অন্তত চার হাজারের অধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের আঁচ থেকে বাঁচতে অনেকেই সমুদ্রের ধারে আশ্রয় নিচ্ছেন।

দাবানলের আগুন নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টারসহ ১৭৩ জন দমকলকর্মী কাজ করছে। তবে, দেশটির ফায়ার সার্ভিস বলছে, তীব্র বাতাসের মধ্যে দাবানল নিয়ন্ত্রণ সবচেয়ে কঠিন কাজ। তার মধ্যে আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন।
এদিকে, তাপ বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্ক করছে গ্রিস সরকার। এ অবস্থায় লোকদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি পর্যটনগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে গ্রিসের আবহাওয়া বিভাগ।

এম.কে
২৩ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

উপনির্বাচনে ধাক্কা খেল কনজারভেটিভ পার্টি

উপনির্বাচনে ধাক্কা খেল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। মোট তিনটি কেন্দ্রের মধ্যে দু’টিতেই পরাস্ত হয়েছে সুনাকের দল। ওই দুই কেন্দ্রের মধ্যে একটিতে লেবার পার্টি এবং অন্যটিতে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি জয়ী হয়েছে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের কেন্দ্র আক্সব্রিজে কোনওক্রমে জয় পেয়েছে টোরি পার্টি।

সমারসেট অ্যান্ড ফ্রোম কেন্দ্রে ১১ হাজারেরও বেশি ভোটে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দখল করেছে লিবারাল ডেমোক্র্যাটরা। এই কেন্দ্রে জিতেছেন লিবারাল প্রার্থী সারা ডাইক। মোট ২১ হাজার ১৮৭ ভোট পেয়েছেন তিনি। ভোটের ফল বেরোনোর পরেই জয়ী দলের নেতা এড ডেভি জানিয়েছেন, এই ফলাফলেই স্পষ্ট যে, ওয়েস্ট কাউন্টিতে লিবারাল ডেমোক্র্যাটের উত্থান হচ্ছে।

অন্য দিকে নর্থ ইয়র্কশায়ারের সেলবি অ্যান্ড আইনস্টি কেন্দ্রে ২০ হাজার ১৩৭ ভোটে জিতে ইতিহাস তৈরি করল লেবার পার্টি। ১৯৪৫ সালের উপনির্বাচনে কনজারভেটিভ পার্টির সর্বোচ্চ ব্যবধানে জয়ের নজির ভেঙে দিয়েছেন লেবার পার্টির কায়ার মাথের। ২৫ বছর বয়সি এই এমপি-ই এই মুহূর্তে কনিষ্ঠতম। ২০১০ সাল থেকে এই কেন্দ্রে জিতছে কনজ়ারভেটিভ পার্টি। শাসক দলের এমন এক দুর্গে ফাটল ধরানোয় রীতিমতো উল্লসিত লেবার পার্টির কর্মী-সমর্থকেরা।

উল্লেখযোগ্য, এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রিচমন্ড কেন্দ্রের কাছেই। উপনির্বাচনে সেখানে ভোটারদের মনবদল বর্তমান প্রধানমন্ত্রীকেও তার কেন্দ্রে চাপে ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এই কেন্দ্রে জয় পেলেও বরিসের কেন্দ্রে সামান্য ভোটে হারের জেরে বেশ হতাশ লেবার পার্টির নেতৃত্ব। এই কেন্দ্রে মাত্র ৪৯৫ ভোটে জিতেছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী স্টিভ টাকওয়েল।

বরিসের আক্সব্রিজে এ বার স্থানীয় বিষয় নিয়েই প্রচার চালিয়েছে রাজনৈতিক দলগুলি। এ ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল ‘আলট্রা লো এমিশন জ়োন’-এর ক্ষেত্রে মাশুল বৃদ্ধি। লন্ডনের মেয়র সাদিক খান পুরনো ও অধিক দূষণ ছড়ানো গাড়ির ক্ষেত্রে এই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তা কার্যকর হতেই বিরোধিতা করেন ছোট ব্যবসায়ীরা। এ বার ভোটে তারই প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রেও শাসক দল হেরে গেলে আরও অস্বস্তিতে পড়তে হতো সুনাকদের।

এম.কে
২৩ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন মারা গেছেন

বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের মেয়ে অভিনেত্রী জোসেফিন চ্যাপলিন মারা গেছেন। গত ১৩ জুলাই ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেছেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। শনিবার মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে জোসেফিনের মৃত্যু হয়েছে। তিনি চ্যাপলিনের আট সন্তানের মধ্যে তৃতীয়। ১৯৫২ সালে চার্লি চ্যাপলিনের সঙ্গে ‘লাইমলাইট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।

এছাড়া বেশ কিছু বিখ্যাত সিনেমায় অভিনয় করেন তিনি। পিয়ার পাওলো পাসোলিনির পুরষ্কার জয়ী সিনেমা দ্য ক্যান্টাবেরি টেলস এ দেখা গেছে জোসেফিনকে। একই বছরে আরেক বিখ্যাত সিনেমা ‘এসকেপ টু দ্য সান’-এ অভিনয় করেছেন তিনি যেখানে ছিলেন বিখ্যাত অভিনেতা লরেন্স হার্ভি।

১৯৮৪ সালে কানাডিয়ান ড্রামা দ্য বে বয়- তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জোসেফিন। সর্বশেষ হেমিংওয়ে টিভি সিরিজে দেখা গেছে এই গুণী অভিনেত্রীকে।

উল্লেখ্য যে চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিনের তিন সন্তান চার্লি, আর্থার ও জুলিয়েট।

এম.কে
২২ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের আহ্বান জাতিসংঘের

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের জন্য বৈশ্বিক পর্যবেক্ষদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

মঙ্গলবার এআই এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান তিনি।

গত বছরের ৩০ নভেম্বর চ্যাটজিপিটি নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভাষামডেল চালু করে ওপেনএআই। এই চ্যাটবটটি দ্রুততম সময়ে যে কোনও লেখা তৈরি, ভয়েস নকল, ছবি, চিত্র এবং ভিডিও তৈরি করতে পারে । চ্যাটজিপিটির এই সক্ষমতা ভুল তথ্য এবং তথ্য বিকৃতের শঙ্কা জাগিয়েছে।

বৈঠকে অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেন, ‘এআই অপরাধী, সন্ত্রাসীদের পথ সহজ করে দিবে। এছাড়াও মৃত্যু এবং ধ্বংস, ব্যাপক ট্রমা এবং অকল্পনীয় মাত্রায় গভীর মানসিক ক্ষতি ঘটাতে পারে।’

গুতারেস আরও বলেন, জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থাকে এআইকে নিয়ন্ত্রণ, নিরীক্ষণ এবং প্রয়োগ করার জন্য একটি গভর্নিং বডি হিসেবে কাজ করা উচিত। ঠিক একইভাবে যেভাবে অন্যান্য সংস্থাগুলি বিমান, জলবায়ু এবং পারমাণবিক শক্তি তত্ত্বাবধান করে।

এছাড়াও এই বৈঠকে কূটনীাতবীদ এবং এআই বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈজ্ঞানিক এবং সামাজি সুবিধাগুলো তুলে ধরেন। এর পাশাপাশি তারা এর ঝুঁকি এবং হুমকি নিয়েও আলোচনা করেন।

তারা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। যদিও এখনো এর উন্নয়নের কাজ চলছে।

এম.কে
২২ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির প্রথম সফল উড্ডয়ন

যুক্তরাজ্যের স্টার্টআপ ভার্টিক্যাল অ্যারোস্পেস লিমিটেড পরিবহন খাতে নতুন মাইলফলক অর্জন করেছে। প্রথমবারের মতো বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির সফলভাবে ফ্লাইট সম্পন্ন করেছে তারা।

বৈদ্যুতিক ট্যাক্সির উড্ডয়ন ও অবতরণকারী জাহাজ ভিএক্সফোর পরীক্ষার সময় ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে উড়েছিল। ট্যাক্সিটি রিমোট নিয়ন্ত্রিত এবং বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চালিত। পরীক্ষামূলক ফ্লাইটটি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কোটসওল্ড বিমানবন্দরে পরিচালিত হয়। ভবিষ্যতের চূড়ান্ত লক্ষ্য নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এভিয়েশন শিল্প কার্বন নিঃসরণ কমানোর জন্য ইলেকট্রিক ভার্টিক্যাল উড্ডয়ন এবং ল্যান্ডিং (ইভিটিওএল) স্টার্টআপগুলো শূন্য কার্বন নির্গমনের সঙ্গে যাত্রী পরিবহনে ব্যাটারিচালিত বিমানের প্রস্তাব করছে। যদিও ইলেকট্রিক ভার্টিক্যাল উড্ডয়ন এবং ল্যান্ডিংগুলোর (ইভিটিওএল) জন্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। তাই বাণিজ্যিক পরিষেবায় প্রবেশে বেশ কয়েক বছর সময় নিতে পারে।

কোম্পানি এরই মধ্যে ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজ লিমিটেড, আমেরিকান এয়ারলাইনস গ্রুপ ইনকরপোরেটেড এবং অ্যাভোলন হোল্ডিংস লিমিটেডসহ প্রধান গ্রাহকদের কাছ থেকে ১ হাজার ৪০০টিরও বেশি প্রি-অর্ডার পেয়েছে।

এম.কে
২৩ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন এক চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ

যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের এক-চতুর্থাংশেরও বেশি মানুষ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করছেন। দেশটির ৪০ লাখ মানুষ প্রতিনিয়ত কোনো না কোনো কাজে এটি ব্যবহার করছেন। পরিসংখ্যান প্রতিষ্ঠান ডেলয়েটের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

ডেলয়েট ৪ হাজার ১৫০ প্রাপ্তবয়স্ক মানুষের উপর এ জরিপ পরিচালনা করেছে। সেখানে তারা দেখেছেন, অর্ধেকের বেশি মানুষ জেনারেটিভ এআই সম্পর্কে জানেন এবং প্রায় ৪০ লাখ মানুষ তাদের কাজে এই এআই ব্যবহার করছেন।

জরিপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক খবরে বলা হয়েছে, গত নভেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে মানুষের কল্পনাকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে জেনারেটিভ এআই যা ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের ডেটা তৈরি করতে সক্ষম এমন একটি টুল। এআই সিস্টেমের সর্বশেষ প্রজন্মের এ টুলসের ব্যবহার আমাজনের অ্যালেক্সার মতো ভয়েস-কমান্ড স্পিকারকে ছাড়িয়ে গেছে।

ডেলয়েটের জরিপ বলছে, যুক্তরাজ্যের ১৬ থেকে ৭৫ বছর বয়সী মানুষের ২৬ শতাংশ বা ১ কোটি ৩০ লাখ মানুষ জেনারেটিভ এআই টুল ব্যবহার করেছেন। তাদের প্রতি ১০ জনের একজন দৈনিক অন্তত একবার এসব টুল ব্যবহার করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিবন্ধ, প্রবন্ধ, কৌতুক, কবিতা ও চাকরির আবেদন তৈরি করাসহ মানুষের মতো প্রতিক্রিয়া করার ক্ষমতা থাকায় চ্যাটজিপিটি একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। বড় বড় কোম্পানিগুলোর চোখও এখন এদিকেই। চ্যাটজিপিটির মতো একই সিস্টেমে মাইক্রোসফটের বিং চ্যাট বট এবং গুগলের বার্ড চ্যাট বট রয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ক্লাউড-২ নামে একটি একই রকম এআই টুল বাজারে এনেছে।

এম.কে
২২ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক

সৌদি আরবে পারসোনাল ভিজিট ভিসা চালু

পারসোনাল ভিজিট ভিসা’ চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে সৌদি আরবের নাগরিকেরা তাদের বিদেশী মুসলিম বন্ধুদের ওমরাহ করার দাওয়াত দিতে পারবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক টুইটে জানায়, ‘পারসোনাল ভিজিট ভিসা’ অনলাইনে পাওয়া যাবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্লাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এ দিয়ে একবার বা অনেকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তাছাড়া মক্কা ও মদিনা ছাড়াও ওমরাহর দাওয়াতপ্রাপ্তরা সৌদি আরবের বিভিন্ন পর্যটন স্পটে যেতে পারবে। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তি ৯০ দিন পর্যন্ত সে দেশে অবস্থান করতে পারবে।

এদিকে শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চলতি বছরের ওমরাহ মওসুম শুরু করতে প্রস্তুত। উল্লেখ্য, হজের পর হাজিদের দেশে ফেরা সহজ করতে এবং পবিত্র স্থানগুলো ও বিমানবন্দরগুলোতে ভিড় এড়াতে কয়েক সপ্তাহ পর্যন্ত ওমরাহর যাত্রীদের আগমন বন্ধ রাখা হয়।

সৌদি আরব তাদের ভিশন ২০৩০-কে সামনে রেখে পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে এবং নতুন শিল্প খাত সৃষ্টি করতে চাচ্ছে। তারা আশা করছে, ২০৩০ সাল নাগাদ ১০০ মিলিয়ন পর্যটক পাবে। এছাড়া পর্যটন খাতে ১০ লাখ চাকরি সৃষ্টি হবে। অন্যদিকে ২০৩০ সাল নাগাদ হাজির সংখ্যা তিন কোটি হবে বলে ধারণা করা হচ্ছে।

এম.কে
২২ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি

আফগানিস্তানকে ‘পুরোপুরি বদলে’ দেয়ার জন্য তালেবান সরকারের প্রশংসা করেন ব্রিটিশ রক্ষণশীল এমপি। তোবিয়াস ইলউড আফগান কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং তাদের স্বীকৃতি প্রদান করার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে ইলউড বলেন, ‘তালেবান বাহিনী কাবুল থেকে পাশ্চাত্যের বাহিনীকে পালাতে বাধ্য করার দুই বছর পর সম্প্রতি আমি যে আফগানিস্তান থেকে এসেছি, তা পুরোপুরি বদলে গেছে।’ তিনি সম্প্রতি মাইন-অপসারণ দাতব্য প্রতিষ্ঠান দি হ্যালো ট্রাস্টের সহায়তায় আফগানিস্তান সফর করেছেন। উল্লেখ্য, তিনি বার্নমাউথ থেকে নির্বাচিত হয়েছেন এবং ডিফেন্স সিলেক্ট কমিটির বর্তমান চেয়ার।

তিনি বলেন, ‘নিরাপত্তার ব্যাপক উন্নতি হয়েছে, লোকজন অবাধে ভ্রমণ করতে পারে, সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানির সরকারের সময় প্রতিটি পর্যায়ে থাকা ব্যাপক দুর্নীতি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘আর আফিমের ভয়াবহ কালোবাজার পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে বলে মনে হয়েছে।’

ব্রিটিশ এমপি স্বীকার করেন যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ১৯৭০-এর দশকের পর এমন তুলনামূলক শান্তি আর কখনো দেখেনি। তিনি বলেন, ‘জনাকীর্ণ রাস্তাগুলোতে জীবনের ছোঁয়া দেখা যায়, প্রত্যেকেই তাদের ব্যবসা করছে। তারা চেকপয়েন্ট আর অব্যাহত সহিংসতা থেকে মুক্তভাবেই তা করছে। লন্ডনে আমাদের যত পুলিশ দেখা যায়, তালেবান সদস্যকে তার চেয়ে বেশি দেখা যায় না।’

তবে এই এমপি নারী ও মেয়েদের শিক্ষা, সরকারি চাকরি ইত্যাদি ব্যাপারে পশ্চাদপদ বিধিনিষেধের সমালোচনা করেন। তবে ব্রিটিশ ও পাশ্চাত্যের অন্যান্য সরকার আলোচনা করে এর সমাধানের চেষ্টা করতে পারে।

তিনি আফগান সরকারের ব্যাপারে অবস্থান নতুন করে বিবেচনা করার জন্য পাশ্চাত্যের সরকারগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি অবিলম্বে কাবুলে দূতাবাস খোলার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।

এম.কে
২২ জুলাই ২০২৩