Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে অব্যাহতি দিলো চীন

প্রায় মাস খানেক ধরেই জনসমক্ষে নেই চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। এবার তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যহতি দিলো চীন। তার জায়গায় কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ওয়াং ই কে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

মাসখানেক ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশ পায়। এ খবরে মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এলো খবর।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ৫৭ বছর বয়সি কিন গ্যাংকে প্রায় এক মাস জনসমক্ষে দেখা যায়নি। তার সর্বশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গত ২৫ জুন।

গত ডিসেম্বরে মন্ত্রী মনোনীত হওয়ার সময় তাকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলেই মনে করা হচ্ছিল। একজন শক্ত কূটনীতিক হিসেবে পরিচিত হলেও কিন চীনের ‘নেকড়ে যোদ্ধা’ স্টাইলের কূটনীতি থেকে কিছুটা দূরত্ব রেখে চলছিলেন।

চীনা সরকারের সবচেয়ে পরিচিত মুখগুলোর এক জন হিসেবে কিনের দীর্ঘ অনুপস্থিতির ওপর শুধু কূটনীতিক বা চীন পর্যবেক্ষকরাই দৃষ্টি রাখছেন না বরং সাধারণ চীনা জনগণেরও দৃষ্টি আছে।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই উচ্চ পর্যায়ের ব্যক্তিদের এমন হুটহাট নিখোঁজ হয়ে যাওয়া নতুন কিছু নয়। পরে অনেক সময় দেখা যায়, তারা অপরাধ তদন্তের আওতায় রয়েছেন। আবার অনেক সময় তারা অন্তর্ধানে যান ও পরে ফিরে আসেন জনসমক্ষে।

কিন্তু দৃশ্যপটের বাইরে থাকার কারণ সম্পর্কে তারা কিছু বলেন না। শি জিনপিং নিজেও ২০১২ সালে চীনের নেতা হওয়ার আগে প্রায় দুই সপ্তাহ জনসমক্ষে আসেননি। তখন তার স্বাস্থ্য এবং চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের বিষয় আলোচনায় এসেছিল। তবে পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কিন একজন যিনি দীর্ঘসময় ধরেই অনুপস্থিত

 

এম.কে
২৫ জুলাই ২০২৩

Categories
প্রবাসে বাংলাদেশ শীর্ষ খবর

ইটালি বাংলাদেশ হতে নিতে চায় কৃষি শ্রমিক

ইটালি বিশেষ করে তার কৃষি ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আগ্রহ দেখিয়েছে। খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইটালি তার সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার ইটালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি এবং বিচারমন্ত্রী কার্লো নর্দিওর বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মোমেন।

মোমেন বলেন, ইটালির মন্ত্রীদের এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়ার ক্ষেত্রে যথাযথ চ্যানেল বজায় রাখার ওপর গুরুত্বারোপের কারণে অবৈধ শ্রমিকদের বিষয়টিও বৈঠকে উঠে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দেশ সবসময়ই অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করে।

বৈধ ও অবৈধ উভয় শ্রমিকই ইটালি এবং বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে উল্লেখ করে শেখ হাসিনা ইটালি সরকারকে যারা সুশিক্ষিত ও দক্ষ এমন অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার কথা বলেন। আব্দুল মোমেন বলেন, ইটালি খুবই খুশি যে বাংলাদেশ সরকার বৈধ উপায়ে শ্রমিক অভিবাসনে সহায়তা করবে।

এম.কে
২৫ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

ডিজিটাল মুদ্রা আনতে যাচ্ছে রাশিয়া

প্রচলিত মুদ্রার পাশাপাশি ডিজিটাল মুদ্রা বাজারে আনছে রাশিয়া। যা চলতি বছরের ১ আগস্ট থেকে চালু হবে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম ।

এতে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোমবার ডিজিটাল রুবল প্রবর্তনের জন্য একটি আইনে স্বাক্ষর করেছেন। দেশটির সরকারি পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইলেকট্রনিক মুদ্রাটি চলতি বছরের ১ আগস্ট থেকে চালু হবে।

সংবাদমাধ্যম আরও জানায়, বাজারে প্রচলিত মুদ্রার পাশাপাশি ইস্যু করা হবে এই ডিজিটাল রুবল। এটি লেনদেনে ব্যবহার করা যাবে। যেটি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত একটি বিশেষ প্ল্যাটফর্ম ‘ডিজিটাল ওয়ালেট’ এ রাখা হবে।

এছাড়া ডিজিটাল রুবলকে উইল এবং উত্তরাধিকার সূত্রে ব্যবহার করার জন্য সিভিল কোডে প্রাসঙ্গিক সংশোধনীও প্রবর্তন করেছেন পুতিন।

উল্লেখ্য, রাশিয়ায় ডিজিটাল মুদ্রা প্রবর্তনের ধারণাটি ব্যাংক অব রাশিয়া ২০২০ সালের শেষের দিকে উত্থাপন করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রচলিত ডিজিটাল রুবল অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বিশেষ করে বিটকয়েনের মতোই। এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ নেই বললেই চলে।

অন্যদিকে যেহেতু রাষ্ট্র এ ব্যাপারে সাহায্য করছে, তাতে করে নিরাপত্তার ব্যাপার নিয়ে ভাবতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এম.কে
২৫ জুলাই ২০২৩

Categories
শীর্ষ খবর সিলেট

আবারও সিলেট নগরে সক্রিয় মেয়র আরিফ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে আবারও সড়কে সক্রিয় হতে দেখা গেল। সিলেট নগরীর বিভিন্ন সড়কে অভিযানে তাকে অংশ নিতে দেখা যায়।

নগরীর বন্দরবাজার-সুরমা মার্কেট এবং বন্দরবাজার-জিন্দাবাজার-আম্বরখানা সড়কে অভিযানকালে ফুটপাতের ভাসমান ব্যবসায়ী ও চালকরা অবৈধভাবে পার্ক করা গাড়ি নিয়েও সটকে পড়েন। এ সময় মেয়র রাস্তা থেকে ব্যানার-পোস্টারও অপসারণ করেন। নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে সাঁটানো ছাত্রলীগ নেতার ডিজিটাল সাইনবোর্ডও খুলে ফেলেন।

নগর ভবনের কাজে ধীরগতি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, তার মেয়াদ যতদিন আছে, ততদিন তিনি কাজ করে যাবেন। দায়িত্বে অবহেলার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমি সিলেটের কাজের জন্যই ঢাকায় গিয়েছিলাম। বড় কিছু উন্নয়ন কাজ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের ডেকেছিলেন। কিছু লোক আমার বিরুদ্ধে কাজের অবহেলার অভিযোগ এনেছেন। এটা সঠিক নয়। আমি আগের মতোই নগরবাসীর সেবায় নিয়োজিত আছি।’

আগামী ৭ নভেম্বর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নতুন মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। গত ২১ জুনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী জয়লাভ করেন। এরই মধ্যে তিনি শপথও নিয়েছেন।

এম.কে
২৪ জুলাই ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

কানাডার নাগরিকত্ব নেয়ায় চাকুরীচ্যুত বিসিএস ক্যাডার

কানাডার নাগরিকত্ব গ্রহণ করায় চাকরিচ্যুত হলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের কর্মকর্তা জামশেদ মিনহাজ। তিনি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের ডিসিএজি (রিজার্ভ) হিসেবে কর্মরত বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।

গত ১৮ জুন অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে এ গুরুদণ্ড প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামশেদ মিনহাজ রহমান সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ৩১(এ) অনুযায়ী সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে বিদেশি (কানাডিয়ান) নাগরিকত্ব গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যমতে তিনি কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে যথাক্রমে ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালে বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেও সরকারের রাজস্বখাত হতে বেতন-ভাতাদি গ্রহণ করেন। সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে তিনি সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪০(১) এর বিধান সুস্পষ্ট লঙ্ঘন করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২২ সালে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি কানাডিয়ান পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু তিনি পাসপোর্ট জমা না দিয়ে ২০১৭ সালের মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের এর আংশিক ফটোকপি জমা দেন। পুনরায় তাকে সর্বশেষ বিদেশ ভ্রমণকালে ব্যবহৃত পাসপোর্টের মূলকপি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলে তিনি কোনো জবাব দেননি।

জানা গেছে, জামশেদ মিনহাজ রহমান প্রায় ১৪ বছর আগে কাউকে কিছু না জানিয়ে পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমান। সরকারকে কিছু না জানিয়ে সেখানে দীর্ঘদিন অবস্থানের কারণে এর আগেও তার চাকুরী চলে যায়।

এম.কে
২৫ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

অভিবাসী গ্রহণে নতুন রেকর্ড কানাডার

অভিবাসনে নতুন রেকর্ড গড়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। গত বছর প্রায় সাড়ে চার লাখ বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে দেশটি।

বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা জানায়, গত বছর ৪ লাখ ৩৭ হাজারেরও বেশি বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে অভিবাসন খাতে রেকর্ড স্থাপন করেছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটির শ্রমবাজারে কর্মী সংকট রয়েছে এবং সেই সংকট মোকাবিলায় অভিবাসন বাড়িয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অতিরিক্ত অভিবাসনের কারণে কানাডায় জীবনযাত্রার মান কমেছে। জনসাধারণের সুযোগ সুবিধা হ্রাস পাওয়ায় নানা ধরনের সমালোচনা হয়েছে সরকারের। তথাপি কানাডার অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকার শ্রমিকের ঘাটতি পূরণে আরো নতুন বাসিন্দা নেয়ার পরিকল্পনা করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের নতুন বাসিন্দা নেয়ার সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ শতাংশ বেশি ছিল। ওই বছর ১৯১৩ সালের সেট করা আগের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। ২০২৫ সালের মধ্যে সাড়ে ১৪ লাখ নতুন স্থায়ী বাসিন্দা আনার চেষ্টা করছে কানাডা।

কানাডার অভিবাসন মন্ত্রণালয় বলছে, কানাডায় শ্রমবাজারে তীব্র কর্মী ঘাটতি রয়েছে এবং সেটি মোকাবিলায় অভিবাসনই মূল চাবিকাঠি বলে মনে করা হচ্ছে। এ ছাড়া কানাডায় স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণত পাঁচ বছর পর দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।

বিবৃতিতে বলা হয়, কানাডার শ্রমশক্তি বৃদ্ধির প্রায় ১০০ শতাংশ অভিবাসনের মাধ্যমে পূরণ করা হচ্ছে এবং ২০৩৬ সালের মধ্যে অভিবাসীরা কানাডার জনসংখ্যার ৩০ শতাংশের প্রতিনিধিত্ব করবে, যা ২০১১ সালে ছিল ২০ দশমিক ৭ শতাংশ।

উল্লেখ্য যে, জাস্টিন ট্রুডোর সরকার ২০১৫ সালে ক্ষমতায় আসার পর থেকে কানাডার অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বয়স্ক জনসংখ্যাকে সহায়তা করার জন্য অভিবাসনের ওপর গুরুত্বারোপ করে যাচ্ছে।

এম.কে
২৪ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

টুইটারের লোগো পরিবর্তনে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ

টুইটারের লোগো পরিবর্তন করতে চান এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

টুইটারের ‘নীল পাখি’কে বিদায় জানিয়ে রোববার রাত ১২টার দিকে একটি টুইট করেন তিনি। বিশ্ব সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
তিনি টুইটে বলেন, ‘এবং শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ড ও ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব’।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিলিয়নিয়ার ইলন মাস্ক আরও বলেন, ‘যদি আজ রাতের মধ্যে এক্সের মতো ভালো কোনো লোগো পোস্ট করা হয়, তাহলে আমরা আগামীকাল বিশ্বব্যাপী তা প্রচার করব।’

টুইটার স্পেসে এক অডিও চ্যাটে মাস্ককে জিজ্ঞেস করা হয় টুইটারের লোগো পরিবর্তন হবে কি না। তিনি বলেন, ‘হ্যাঁ। এটি অনেক আগে করা উচিত ছিল।’
ইলন মাস্ক ২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নেয়ার পর তিনি মূল প্রতিষ্ঠানের নাম রাখেন এক্স কর্প।

টুইটারের ওয়েবসাইট জানায়, নীল পাখির লোগোটি তাদের সবচেয়ে স্বীকৃত সম্পদ। এ কারণে তারা এ বিষয়ে বেশ রক্ষণশীল।

এম.কে
২৪ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর বিশ্বজুড়ে এই রোগটি আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এরইমধ্যে ১২৯টি দেশে ৫২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। কিছুদিনের মধ্যে আরও ৪০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর বিস্তার। ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মশাবাহিত এই রোগটি। করোনা ভাইরাসের পর এবার মাহামরি হিসেবে দেখা দিতে পারে ডেঙ্গু। চলতি বছর বিশ্বজুড়ে এই রোগটি আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বৃষ্টিবহুল ও উষ্ণ অঞ্চলগুলোতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মশাবাহিত এই রোগটি। বিস্তার রোধ করা না গেলে শিগগিরই ডেঙ্গুকে মহামারি হিসেবে ঘোষণা করা হতে পরে।

সংস্থাটির কন্ট্রোল অব নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বিভাগের প্রধান ড. রমন ভেলাইউধান বলেন, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত, গত ২২ বছরে বিশ্বজুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর হার বেড়েছে আটগুণ এবং চলতি বছর তা আরও বাড়তে পরে। বর্তমানে ১২৯টি দেশে ৫২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। এরমধ্যে ৭০ শতাংশ রোগীই এশিয়ার। আমেরিকার দেশগুলোর মধ্যে বলিভিয়া, প্যারাগুয়ে এবং পেরুতে আক্রান্তের সংখ্যা বেশি। আর ইউরোপের ২২টি দেশে এডিস মশার প্রাদুর্ভাব বেড়েছে।

সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে আরও ৪০ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ, ঘুমানোর সময়ে মশারি ব্যবহার, বাসাবাড়ি ও অফিস আদালতে পানি জমতে না দেয়া এবং এডিস মশা ও এর প্রজনন ক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করা।

এম.কে
২৪ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিবের সিদ্ধান্তে কারণে হতাশ এক বাবা

স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান তুরস্কে নির্বাসনে থাকা একজনকে তার ব্রিটিশ ছেলের সাথে যুক্তরাজ্যে পুনরায় একত্রিত হতে বাঁধা দিয়েছেন বলে খবরে জানা যায়।

চেস্টারের সিয়াবঙ্গা টোয়ালা ছয় মাসেরও বেশি সময় ধরে আঙ্কারায় লিম্বোতে অবস্থান করছেন কারণ গত ডিসেম্বরে তাকে ম্যানচেস্টারে ফিরতে বাঁধা দেওয়া হয়।

সিয়াবঙ্গা হোম অফিসে চিঠি লিখেছিলেন যুক্তরাজ্যে ফিরে আসার অনুমতি চেয়ে। কিন্তু ব্র্যাভারম্যান পাঁচ বছর আগে গাঁজা জাতীয় নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ততার কারণে সিয়াবঙ্গা টোয়ালাকে যুক্তরাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। টোয়ালার আইনজীবী জানান ব্র্যাভারম্যানের হস্তক্ষেপ একটি খারাপ নজির সৃষ্টি করলো।

৩০ ডিসেম্বর ইস্তাম্বুল বিমানবন্দরে ইংল্যান্ডে যাওয়ার একটি ফ্লাইটে সিয়াবঙ্গা টোয়ালাকে বোর্ডিং করতে বাঁধা দেওয়া হয়। তার সাথে তার নয় বছরের ছেলে ম্যাসন সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছিল। তারা সবাই পারিবারিক ছুটি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যে ফিরে যাচ্ছিলো বলে এক খবরে জানা যায়।

৩৪ বছর বয়সী টোয়ালা তার পরিবারের সাথে ১৫ বছর বয়স থাকাকালীন সময়ে ডার্বান থেকে যুক্তরাজ্যের চেস্টার স্থানান্তরিত হয়েছিলেন।

টোয়ালা ব্রিটেনেই বেড়ে উঠেন যদিও তিনি যুক্তরাজ্যে নাগরিকত্বের জন্য আবেদন করেননি। নেশা জাতীয় দ্রব্য সরবরাহের অভিযোগে ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ার কারণে তার ইমিগ্রেশন স্ট্যাটাসটি এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।

১৪ ই জুলাই প্রেরণ করা টোয়ালার আইনজীবীর কাছে হোম অফিসের একটি চিঠিতে বলা হয়, ” স্বরাষ্ট্রসচিব মনে করেন এই ধরনের অপরাধীকে যুক্তরাজ্য ধারণ করতে চায় না। তাই যুক্তরাজ্যে প্রবেশে অপরাধীকে বাঁধা দেয়া জনসাধারণের কল্যাণের পক্ষে উপযুক্ত।”

উইন্ডরুশ ক্ষতিগ্রস্থদের পক্ষে প্রচারণা চালানো লেবার এমপি ডায়ান অ্যাবট বলেন, স্বরাষ্ট্রসচিবের এই ধরণের অমানবিক আদেশ প্রদান করা খুবই মর্মস্পর্শী। একজন ব্যক্তিকে আপিলের অধিকার না দিয়ে দেশ থেকে বের করে দেয়া কখনও শুভকর নয়। অপরাধীদের উপরে ব্যবস্থা নেয়ার মানে এই নয় যে তাকে মানবাধিকার প্রদান না করা। কনজারভেটিভ সরকার নির্বাচনে জয় লাভের জন্য হুজুগে সিদ্ধান্ত গ্রহণ করছে যা জাতি হিসেবে আমাদের করছে লজ্জিত।

টোয়ালার আইনজীবী ডানকান লুইস সলিসিটরের নিকোলাস হিউজেস বলেন, ব্র্যাভারম্যানের এই হস্তক্ষেপ লজ্জার। একজন পুত্র তার বাবাকে ছাড়া তার গত জন্মদিন পালন করেছে। সে তার বাবাকে ছাড়া অসহায়বোধ করছে বলে জানায়। তাই আমরা আশা করতে পারি সুয়েলা ব্রেভারম্যান আরো একবার এই বিষয়ে ভাববেন।

এই বিষয়ে হোম অফিসের এক মুখপাত্রের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ” আমরা একটি নির্দিষ্ট মামলা নিয়ে মন্তব্য করতে অপারগ।”

এম.কে
২৩ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

সাংবাদিকদের জন্য এআই টুল আনল গুগল

সংবাদ লিখতে সহায়তা করতে এবার সাংবাদিকদের জন্য নতুন এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল এনেছে গুগল। যে টুল নানা কাজে সাংবাদিকদের সহায়তা করবে বলে দাবি মার্কিন প্রযুক্তি কোম্পানিটির।

এ বিষয়ে গুগল বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের সাথে আলোচনাও করেছে বলে জানা গেছে।
গুগল মুখপাত্র জানিয়েছেন, এই এআই টুল সাংবাদিকদের হেডলাইন ও লেখার ধরণ ভিন্ন করতে সাহায্য করতে সাহায্য করবে।

এছাড়া আইডিয়া দিয়েও সাংবাদিকদের সাহায্য করবে এআই টুলটি।

গুগলের দাবি, সাহায্য করলেও কোনোভাবেই এই এআই টুল প্রতিবেদন লেখা, ফ্যাক্ট চেক করার মতো কাজে সাংবাদিকদের বিকল্প হিসেবে ব্যবহার হবে না।

এম.কে
২৩ জুলাই ২০২৩