একাউন্টান্সি, টেক্স এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আমরা আসছি আজ রাত ৮টায়। Accountancy with Mahbub and co: Mahbub Murshed, Rehana...
ফ্রান্সের সানগাত্তে উপকূল থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি নৌবাহিনীর একটি টহল দল। বুধবার (১১ আগস্ট) ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে কয়েকটি নৌযান...
ইংল্যান্ডে রেকর্ড সংখ্যক মানুষ এনএইচএস-এর হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষায় আছেন। বিবিসি বলছে এই ওয়েটিং লিস্টে রয়েছেন ৫৪ লাখেরও বেশি মানুষ। জুনের পরিসংখ্যানে অবশ্য একটি...
ইংলিশ চ্যানেল পেরিয়ে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাজ্যে প্রবেশের ঢল নেমেছে। ব্রিটিশ সরকার বহু চেষ্টা করেও এই প্রবেশ ঠেকাতে পারছে না। একের পর এক কঠোর অভিবাসন নীতি আনছেন...
পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে। জানা গেছে, মেশিন রিডেবল পাসপোর্টের সার্ভার সঠিক সময়ে হালনাগাদ না করায় পাসপোর্ট তৈরির কাজ থমকে গেছে। জানা...
হজ পালনের উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে মক্কার দীর্ঘ পথ হেঁটে পারি দিতে যাত্রা শুরু করেছেন একজন ব্রিটিশ মুসলিম। নিজের প্রয়োজনীয় সামগ্রী একটি ট্রলিতে নিয়ে পথ চলা...
যুক্তরাজ্যে একদিকে কমেছে বিয়ের হার, অন্যদিকে বেড়েছে ডিভোর্স। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর নতুন গবেষণায় এই তথ্য জানা গিয়েছে। গবেষণাটি করা হয়েছে ১৯৬১ থেকে ২০১১...
যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের টাওয়ার ব্রিজে সাময়িক ভাবে যাতায়াত বন্ধ করা হয়েছে। জানা গেছে, সোমবার (৯ আগস্ট) দুপুরে ব্রিজের নিচ দিয়ে একটি জাহাজ চলাচলের...
লিথুয়ানিয়ার পর পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের রেকর্ড-সংখ্যক ভিড়, জানাচ্ছে পোল্যান্ডের সীমান্ত রক্ষীরা। ইউরোপকে চাপে রাখতে পোল্যান্ড সীমান্তেও অভিবাসনপ্রত্যাশীদের পাঠাচ্ছে বেলারুশ, অভিযোগ পোলিশ সীমান্তরক্ষীদের। সোমবার (৯ আগস্ট) তারা জানায়, বেলারুশের সাথে পোল্যান্ডের সীমান্তে মোট ৩৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তারা। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অব্যাহত থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্রোতে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীরই কোনো নথি নেই। সীমান্ত রক্ষীদের ধারণা, বেশির ভাগ এসেছে আফগানিস্তান ও ইরাক থেকে। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সবচেয়ে বড় অভিবাসনপ্রত্যাশীর দলটিকে পোল্যান্ডের কুজনিকা স্টেশনে আটক করা হয়। শনিবার কুজনিকায় এসে পৌঁছান ৮৫ জন অভিবাসনপ্রত্যাশী। ২০২০ সালে এই সীমান্তে আটক করা হয় মোট ১২২ জন অভিবাসনপ্রটযাশীকে। এই সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৮৭১ জন অভিবাসনপ্রত্যাশীতে। গত কয়েক সপ্তাহ ধরে বেলারুশের সাথে সীমান্ত ভাগাভাগি করা দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার ওপর বাড়ছে অভিবাসনপ্রত্যাশী ব্যবস্থাপনার চাপ। পরিস্থিতি কঠিন হওয়ায় দুটি রাষ্ট্রই সাহায্য চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত নানা সংস্থার কাছে। মঙ্গলবার লিথুয়ানিয়ার সংসদ আলোচনা করবে এই বিষয়টি নিয়ে। ১৮ আগস্ট এ বিষয়ে আলোচনায় বসবে ইউরোপের স্বরাষ্ট্র বিষয়ক নেতৃত্বও, জানাচ্ছে রয়টার্স।...