TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে তুষারপাতের সম্ভাবনাঃ বাড়তে পারে বৃষ্টি ও শীত

ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথমে তুষারপাতের পরিস্থিতি তৈরি হওয়ার পর তা উত্তর ও পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে স্কটল্যান্ডের হাইল্যান্ডস ও গ্র্যাম্পিয়ান পর্বতাঞ্চলে মৌসুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়ার বিভিন্ন ফ্রন্টের প্রভাবে থেমে থেমে বৃষ্টিও হতে পারে।

এদিকে ইংলিশ চ্যানেলে নতুন করে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হলে আবহাওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এর প্রভাবে ব্রিটেনের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের গতিও শক্তিশালী হতে পারে।

শক্তিশালী এই পূর্বদিকের বাতাসের প্রভাবে শীতল বায়ু আবার পশ্চিম দিকে সরে যেতে শুরু করতে পারে। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে সময়মত আদালতে আসামী হাজির না করায় বিলম্বিত হচ্ছে বিচার

যুক্তরাজ্যে এনএইচএসে জিপিদের পার্ট-টাইমে ঝোঁকঃ পূর্ণকালীন ডাক্তারের সংখ্যা কমছে

ফ্রান্সের রেলস্টেশনে বোমা আতঙ্কঃ বিপর্যস্ত লন্ডন-প্যারিস ইউরোস্টার ট্রেন চলাচল