Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

জয় শ্রীরাম বলে যে বার্তা দিলেন ঋষি সুনাক

ভারতের স্বাধীনতা দিবসে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ‘জয় শ্রীরাম’ বলেছেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস। এ সময় হাইকমিশনার এ মন্তব্যও করেন যে এ কথা শুনলে হয়তো ভাইসরয় লর্ড কার্জনের দম বন্ধ হয়ে যেত।

উল্লেখ্য, ভাইসরয় লর্ড কার্জনের আমলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল। পরে সেই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা।ম তিনি ভারতের সব থেকে সমালোচিত ভাইসরয় বলে মত ইতিহাসবিদদের।

নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে অ্যালেক্স এলিস বলেন, ‘ব্রিটেনের তিনটি ভিসা বিভাগেই একেবারে উপরে আছে ভারত। এগুলো হলো- শিক্ষার্থী, পর্যটক ও দক্ষ কর্মী।’ তিনি বলেন, ‘আপনি কখনো ভাবতে পেরেছেন যে ১০ ডাউনিং স্ট্রিটে থাকা একজন ব্যক্তি কখনো ১৫ আগস্ট জয় শ্রীরাম বলবেন?’

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কেমব্রিজ ইউনিভার্সিটিতে হিন্দু ধর্মগুরু মোরারি বাপুর ‘রামকথা’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সেখানে নিজের ভাষণের শুরুতেই ‘জয় শ্রীরাম’ বলেছিলেন ঋষি সুনাক। সেইসাথে তিনি বলেন, ‘আজ আমি এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, হিন্দু হিসেবে এসেছি।’

উল্লেখ্য যে, চলমান জি২০ সামিটে সভাপতিত্ব করছে স্বাগতিক ভারত।
এম.কে
২৮ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক

সন্তান স্কুলে না গেলেই জেলের মুখোমুখি হবেন অভিভাবক

সৌদি আরবে টানা ২০ দিন কোনো শিক্ষার্থী স্কুলে না গেলে তাদের অভিভাবকদের শাস্তির মুখে পড়তে হবে। এমনকি জেলও হতে পারে এইসব শিক্ষার্থীর অভিভাবকদের। সৌদির এক দৈনিক পত্রিকার বরাতে এ তথ্য জানা গিয়েছে।

সৌদির মক্কা পত্রিকার তথ্যানুযায়ী, কোনো অজুহাত ছাড়াই ২০ দিন কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকা দেশটির শিশু সুরক্ষা আইনের ব্যত্যয় ঘটায়। আর এমন ঘটনার জন্য সরকারি কৌঁসুলির তদন্তের মুখোমুখি হতে পারেন অভিভাবকেরা।

তদন্ত শেষে কৌঁসুলিরা বিষয়টি আদালতে পাঠাবেন। আর সেখানে স্কুলে অনুপস্থিতির জন্য অভিভাবকদের অবহেলা পাওয়া গেলে সাজার সম্মুখীন হবেন তারা। মানসম্মত পড়াশোনার জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে এই ব্যবস্থাটি চালু করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়।

দৈনিক পত্রিকাটি বলছে, অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে পাঠাবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। এরপরেই তদন্ত করা হবে। পরে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।

স্কুলে শিক্ষার্থী না আসার কারণ জানতে তার সাক্ষাৎকার নেবে পারিবারিক পরিচর্যা বিভাগ। মামলাটি শুনানির জন্য আদালতে পাঠানোর আগে অভিভাবককে তদন্তের জন্য প্রসিকিউশনে পাঠানো হবে।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি শিক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম জানায়, দুই মাসের গ্রীষ্মের ছুটি শেষে চলতি সপ্তাহেই স্কুলে ফিরেছে সৌদির ৬০ লাখেরও বেশি শিক্ষার্থী। বার্ষিক তিন সেমিস্টারে সৌদির স্কুলগুলো পরিচালিত হয়। ৩৮ সপ্তাহেরও বেশি সময় স্কুলগুলোতে পাঠদান করা হয়। সব মিলিয়ে বছরে ১২৮ দিন ছুটি পায় শিক্ষার্থীরা।

এম.কে
২৭ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর সিলেট

সিলেট – লন্ডন ফ্লাইটে মাতাল যাত্রী’র লঙ্কাকাণ্ড

সিলেট থেকে ছেড়ে যাওয়া লন্ডনগামী বিমানের একটি ফ্লাইটে সিলেটের বিশ্বনাথের এক বাসিন্দা মাতাল হয়ে লঙ্কাকাণ্ড বাঁধিয়েছেন। অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি কয়েকজন নারীকে যৌন হয়রানির চেষ্টা করেন ওই যাত্রী। শুক্রবার সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাইটে এসব কাণ্ড ঘটে।

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী জানা যায়, সিলেট থেকে উড়াল দেওয়া বিমানের ফ্লাইটটি ‘ব্ল্যাক সি’র উপরে গেলে এক মাতাল যাত্রী হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তার সামনের আসনে বসা বাচ্চাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ওই ব্যক্তি। এসময় বাচ্চারা ভয়ে জড়োসড়ে হয়ে যায় এবং অনেকে কান্নাও শুরু করে দেয়। সিটের সামনে রাখা মনিটরও ভাঙচুরের চেষ্টা চালান ওই মাতাল যাত্রী। এসময় দায়িত্বরত কেবিন ক্রু এসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যাত্রীকে থামাতে চেষ্টা করলে কেবিন ক্রুর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এছাড়াও মাতাল যাত্রীটি কয়েকজন নারী যাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন।

উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটের যাত্রীরা ক্রুদের টিম লিডার ও সিকিউরিটি চিফকে বিষয়টি জানালে তারা যাত্রীদের আশ্বস্ত করলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। অভিযুক্ত যাত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপ না নিয়ে বরং হয়রানির শিকার নারী যাত্রীদের অন্য সিটে সরে যেতে বলেন দায়িত্বরতরা। এতে ক্রুদের টিম লিডার ও সিকিউরিটি চিফের প্রতি ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। আর কোনো ফ্লাইটে যাতে এমন পরিস্থিতির মুখে না পড়তে হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এম.কে
২৬ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ট্রেন ধর্মঘটের কারণে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাজ্যের যাতায়াত ব্যবস্থা

ট্রেন ধর্মঘটের কারণে ব্যাংক হলিডের ছুটিতে ভ্রমণকারীরা বাঁধার সম্মুখীন হবেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়।

রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়ন শনিবার একটি ধর্মঘটের ডাক দিতে যাচ্ছে যার মূল কারণ বেতন এবং কাজের শর্ত নিয়ে বিতর্ক। প্রায় ২০,০০০ এর মতো শ্রমিক এই ধর্মঘটে অংশ নিবে বলে জানা যায়।

খবরে জানা যায়, ১৪ টি প্রধান ট্রেন অপারেটিং সংস্থাগুলি ধর্মঘটের কারণে বাঁধাগ্রস্ত হবে। কিছু কিছু পরিষেবা সার্ভিস দিতে পারবে না এবং অন্যরা সময়সূচী হ্রাস করে তাদের পরিষেবা পরিচালনা করবে।

লন্ডনের নটিং হিল কার্নিভাল, দ্য রিডিং অ্যান্ড লিডস সংগীত উৎসব এবং ক্রীড়া ইভেন্ট সহ বিভিন্ন আয়োজনে অংশ নিতে ভ্রমণকারীদের বিঘ্ন ঘটাতে পারে এই আকস্মিক ধর্মঘট।

শুক্রবার, ধর্মঘটের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইজিজেট হিথ্রো এবং গ্যাটউইক থেকে ফ্লাইট বাতিল করে দেওয়ার কারণে হাজার হাজার বিমানযাত্রী বিপদের সম্মুখীন হন।

ব্রিটিশ এয়ারওয়েজ রোম এবং কোপেনহেগেন সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া ৫০ টি ইউরোপীয় বিমান ফ্লাইট বাতিল করে ধর্মঘটের কারণে। তাছাড়া ইজিজেট গ্যাটউইক, এডিনবার্গ, ফারো, মিলান, নান্টেস এবং ভ্যালেন্সিয়ার উদ্দেশ্যে যাত্রা করা ১০ টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়।

বিএর একজন মুখপাত্র বলেন, “অন্যান্য এয়ারলাইন্স আবহাওয়ার কারণ দেখিয়ে ফ্লাইট বাতিল করে দিলেও আমরা আমাদের গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি সাময়িক অসুবিধার কারণে। তাছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমরা পূণরায় বুকিং করার সুযোগ দিতে প্রস্তুত নতুবা তাদেরকে সম্পূর্ণ টিকেটের অর্থ ফেরত প্রদান করা হবে।”

ট্রেন ধর্মঘটের কারণে শনিবার বছরের ব্যস্ততম দিনে পরিনত হবার সম্ভাবনা রয়েছে বলে জানান ম্যাট পুলিশের একজন সদস্য। তিনি বলেন নরফোক, সাফলক, কেমব্রিজশায়ার সহ জনপ্রিয় গন্তব্যগুলিতে যানজট প্রত্যাশিত।

আরএসি-র ব্রেকডাউন মুখপাত্র সাইমন উইলিয়ামস বলেন, “ যদি আবহাওয়া সদয় হয় তবে বহু লোক ট্রিপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। যার কারণে রাস্তায় দেখা দিতে পারে যানজট। তাই প্রত্যেককে তিনি রাস্তার পরিস্থিতি বুঝে তবেই হলিডে পরিকল্পনা করার আহ্বান জানান।”

উল্লেখ্য যে, এএসএলইএফ ট্রেন ড্রাইভার ইউনিয়ন শুক্রবার ০১ সেপ্টেম্বর ধর্মঘট করার পরিকল্পনা করছেন এবং শনিবার ০২ সেপ্টেম্বরের জন্য আরও একটি আরএমটি ধর্মঘটের পরিকল্পনা করা হয়েছে। যা হলিডে হতে ফিরে আসার সময় লোকেদের জন্য বাঁধার সৃষ্টি করবে বলে ধারনা করা হচ্ছে।

এম.কে
২৬ আগস্ট ২০২৩

Categories
প্রবাসে বাংলাদেশ শীর্ষ খবর

কানাডায় নিজ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নিহত

কানাডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অন্টারিওর ওয়েন সাউন্ড শহরের দুর্বৃত্তদের বেধড়ক মারধরে এক বাংলাদেশি মারা গেছেন। হাসপাতালে নয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তার মৃত্যু হয় বলে কানাডার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

নিহত ৪৪ বছর বয়সী শরীফ রহমানের বাড়ি সিলেটের ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর এলাকায়। স্ত্রী ও তার সাত বছরের একটি মেয়ে সন্তান আছে তার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফ কানাডায় পাড়ি জমিয়ে ২০১৫ সালে ওয়েন সাউন্ড শহরে ‘দি কারি হাউস’ নামে একটি রেস্তোরাঁ খুলে ব্যবসা শুরু করেছিলেন।

এম.কে
২৬ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

দঃ আফ্রিকায় পাত্তা পাননি মোদি, রিপোর্টের পর সাইবার আক্রমণ

ব্রিটিশ পত্রিকা ডেইলি মাভেরিক বুধবার একটি বৃহৎ আকারের সাইবার আক্রমণের শিকার হয়, যার ফলে তাদের সাইটটি ক্র্যাশ হয়ে যায়। মঙ্গলবার উপযুক্ত সম্মান না পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান থেকে নামতে অস্বীকৃতি জানানোর প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মিডিয়া কোম্পানির বরাতে ডেইলি মাভেরিক সংবাদ ছাপায়। যেখানে উল্লেখ করা হয় রামাফোসা শির উপর দৃষ্টি নিবদ্ধ করায়, মোদী তার বিমান থেকে নামতে অস্বীকার করেছিলেন।

খবরে জানা যায়, মোদি ওয়াটারক্লুফ এয়ারফোর্স বেসে তার বিমান থেকে নামতে অস্বীকার করেছিলেন কারণ দক্ষিণ আফ্রিকা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে কেবল একজন ক্যাবিনেট মন্ত্রী পাঠিয়েছিল। পরবর্তীতে রামাফোসা তার ডেপুটি পল মাশাটাইলকে পাঠান যিনি ইউনিয়ন ভবনে চীনের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরের অনুষ্ঠান ছেড়ে ওয়াটারক্লুফে চলে যান।

ডেইলি ম্যাভেরিকের নিরাপত্তা সমন্বয়কারী বুধবার বিকালে জানান, ‘ প্রায় দুই ঘন্টা আগে আমাদের সাইটটি হঠাৎ ডাউন হয়ে যায়। আমরা খুব দ্রুত এটি ঠিক করেছি এবং একটি বড় আকারের ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণ সনাক্ত করতে সক্ষম হয়েছি। তবে আমরা তদন্ত করে দেখতে পেলাম, এটি ভারতীয় সার্ভারের পুরো হোস্ট থেকে আসছে।

তিনি আরো বলেন, আক্রমণ চলমান ছিল, কিন্তু ডেইলি মাভেরিক তার সাইটকে রক্ষা করার জন্য অস্থায়ীভাবে ভারতীয় ট্র্যাফিক ব্লক করার জন্য একটি ফায়ারওয়াল প্রয়োগ করে। ডেইলি ম্যাভেরিক নিবন্ধটি ভারতে অ্যাক্সেসযোগ্য করার উপায়গুলি অনুসন্ধান করছে তবে আক্রমণটি এত বড় যে বিষয়টি কঠিন প্রমাণিত হচ্ছে।

এম.কে
২৬ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে নাকডাকার জন্য পেতে পারেন বেনিফিট

নাক ডাকা কেবল বড় অসুবিধা নয়, এটি লজ্জা এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। নাকডাকা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় নাক ডাকা একটি শারীরিক সমস্যা বিধায় যাদের নাকডাকার সমস্যা রয়েছে তারা সরকারের স্যোশাল সিকিউরিটি বিভাগের মাধ্যমে বেনিফিটের আবেদন করতে পারেন।

সংবাদমাধ্যম হতে জানা যায়, নাকডাকা সমস্যা হতে উদ্বেগ, হতাশা, ডায়াবেটিস এবং শ্রবণশক্তি হ্রাসের মতো দীর্ঘমেয়াদী অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। তাই নাকডাকা সমস্যা পিআইপি বা পার্সনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টের ভিতরে অন্তর্ভুক্ত।

প্রতিবেদনের তথ্যানুযায়ী প্রায় তিন লাখ লোক বর্তমানে পিআইপি পান, তবে অনেকেরই অজানা যে দীর্ঘস্থায়ী নাকডাকার কারণেও পিআইপির জন্য বিবেচিত হতে পারেন।

নাকডাকার ফলে সৃষ্ট সমস্যায় শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। একজন ব্যক্তি নাকডাকা রোগের কারণে সপ্তাহে ১৫৬ পাউন্ড পর্যন্ত সরকার হতে পেতে পারেন। তবে এই বেনিফিটের আবেদনে যোগ্য কিনা তা ডাক্তার হতে প্রাথমিক রোগ নির্ণয় করা জরুরি।

একটি দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক স্বাস্থ্য অবস্থা বা অক্ষমতার কারণেই জণগণকে পিআইপি সুবিধা প্রদান করা হয়। নাকডাকার সমস্যায় ভুক্তভোগী লোক যদি ফুলটাইম কাজে থাকেন, তার যথেষ্ট সঞ্চয় থাকে কিংবা অন্য কোনো বেনিফিটে থাকেন তারপরও এই বেনিফিট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নাকডাকা নিয়ে স্যোশাল সিকিউরিটি বিভাগের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে যুক্তরাজ্য জুড়ে ২,২১৭ জন লোক নাকডাকার সমস্যার কারণে পিআইপির মাধ্যমে সরকার হতে বেনিফিট পাচ্ছেন। যারা স্নোরিং বা শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের অতিসত্বর নিকটস্থ জিপির মাধ্যমে নিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুরোধ করেছেন তিনি।

এম.কে
২৬ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

১ ইউরোয় সব বিক্রি করে রাশিয়া ছাড়ল হ্যানিক্যান

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া থেকে সব ব্যবসা গুটিয়ে নিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক জনপ্রিয় বিয়ার কোম্পানি হ্যানিকেন। যুদ্ধের ১৮ মাস পর মাত্র এক ইউরোয় নিজেদের সব ব্যবসা রুশ আর্নেস্ট গ্রুপের কাছে বেচে দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন পদক্ষেপ নেওয়ায় হ্যানিকেনের ৩০ কোটি ইউরো লোকসান হয়েছে।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যম ।

তবে এত লোকসান দিয়ে রাশিয়া ছাড়লেও সমালোচনার হাত থেকে রেহাই পায়নি হ্যানিকেন। যুদ্ধ শুরুর পরপর পশ্চিমা সব কোম্পানি তড়িঘড়ি করে রাশিয়া ছাড়লেও হ্যানিকেন কালক্ষেপণ করেছে বলে অভিযোগ সমালোচকদের। তবে কোম্পানিটি বলছে, কর্মচারীদের কথা ভেবেই তারা এমনটা করেছে।

এক বিবৃতিতে হ্যানিকেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডলফ ভ্যান ডেন ব্রিংক বলেন, রাশিয়া থেকে ব্যবসা প্রত্যাহার করে নিতে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। তবে এতে আমাদের কর্মচারীদের জীবিকা সুরক্ষিত হয়েছে। পাশাপাশি আমরা দায়িত্বশীল উপায়ে রাশিয়া ছেড়েছি।

সব সম্পদের পাশাপাশি রাশিয়ায় থাকা সাতটি বিক্রয়কেন্দ্রও হস্তান্তর করেছে হ্যানিকেন। সংস্থাটি বলছে, রাশিয়ার আর্নেস্ট গ্রুপ তিন বছরের জন্য তাদের কর্মীদের চাকরির নিশ্চয়তা দিয়েছে।

এর আগে গত বছর রাশিয়ার বাজার থেকে হ্যানিকেন ব্র্যান্ডের বিয়ার সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া কোম্পানিটির অন্যতম প্রধান ব্র্যান্ড আমস্টেল আগামী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে রাশিয়ার বাজার ছেড়ে দেবে।

এম.কে
২৬ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

কোরআন অবমাননা নিয়ে নতুন সিদ্ধান্তে ডেনমার্ক

ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননায় বিশ্বের অনেক দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডেনমার্ক। শুক্রবার দেশটি এ সংক্রান্ত এক আইন প্রস্তাব করেছে।

ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড সাংবাদিকদের বলেন, সরকার একটি বিল উপস্থাপন করবে, যেখানে ‘একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্বের বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে।’ আইনটি বিশেষ করে জনসমাগমস্থলে অগ্নিসংযোগ ও অপবিত্রতাকে লক্ষ্য করবে বলেও মন্ত্রী জানান।

হামেলগার্ড বলেন, কোরআন পোড়ানো ‘মৌলিকভাবে অবমাননাকর ও সহানুভূতিহীন কাজ’, যা ‘ডেনমার্ক ও এর স্বার্থের ক্ষতি করে’। হামেলগার্ড জানান, নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা জাতীয় নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করে।

নিষেধাজ্ঞার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান ‘অনুপ্রেরণা’ উল্লেখ করে বিচারমন্ত্রী বলেন, ‘আমরা বসে থাকতে পারি না, যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উস্কে দিতে যথাসাধ্য চেষ্টা করে। যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা ও দুই বছরের জেল হতে পারে।

এদিকে পবিত্র কোরআন পোড়ানো বন্ধ করতে দেশের আইন সংশোধনের কথা জানিয়েছে সুইডেন সরকার। আইন সংশোধন হলে যে কোনো বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি দেবে পুলিশ।

শুক্রবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে সুইডেনের বিচারমন্ত্রী গানার স্ট্রম জানান, দেশের আইনে প্রয়োজনীয় সংশোধন করতে শিগগিরই একটি কমিশন নিয়োগ দেওয়া হবে। সুইডেনের বিতর্কিত বাকস্বাধীনতা আইনের কারণে দেশটিতে বিশিষ্ট ব্যক্তি ও ধর্ম অবমাননার ঘটনা ঘটছে। এতদিন এই আইন পরিবর্তনের বিষয়টি নাকচ করে আসছিল সরকার।

গানার স্ট্রম বলেন, সম্প্রতি দেশে টানা বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় দেশের ভেতর ও বাইরে থেকে সুইডেনের বিরুদ্ধে হুমকি আসছে। ফলে সুইডেনের জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি সৃষ্টি হয়েছে। জাতীয় নিরাপত্তাকে আমরা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না।

সম্প্রতি সুইডেনে বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় সমগ্র বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এমনকি বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ওআইসির উদ্যোগে জাতিসংঘে সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

এম.কে
২৬ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

এসাইলাম প্রার্থীদের ব্যাকলগ পরিষ্কার করতে চায় যুক্তরাজ্য

যুক্তরাজ্যের এসাইলাম প্রার্থীদের আশ্রয় ব্যবস্থার জন্য অতিরিক্ত খরচ “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন ঋষি সুনাক। তিনি মতামত জানাতে গিয়ে বলেন এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এসাইলাম প্রার্থীদের খরচ।

সরকারী পরিসংখ্যান অনুযায়ী আশ্রয়প্রার্থীদের উপর হোম অফিসের ব্যয় বেড়েছে ১.৮৫ বিলিয়ন ডলার, ২০২১/২২ সালে ২.১২ বিলিয়ন ডলার থেকে ২০২২/২৩ সালে ৩.৯৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে খরচ।

এদিকে, যুক্তরাজ্যের এসাইলাম কেইসের ব্যাকলগের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫,০০০। যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

মিঃ সুনাক বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের আশ্রয় ব্যবস্থায় অস্থির চাপগুলি উপশম করার সর্বোত্তম উপায় হল নৌকা করে আসা অবৈধ অভিবাসীদের আটকানো। প্রতিদিন কয়েকশো লোক ছোট নৌকা করে ইংলিশ চ্যানেল দিয়ে ইউকেতে প্রবেশ করছে।

মিঃ সুনাক জানুয়ারিতে একটি বক্তৃতায় “নৌকা বন্ধ” করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটি প্রধানমন্ত্রী হিসাবে তার পাঁচটি প্রধান অগ্রাধিকারের মধ্যে একটি ছিল।

হোম অফিসের পরিসংখ্যান দেখায়, চ্যানেল ক্রসিংগুলো দ্বারা অবৈধ অভিবাসী প্রবেশ বছরে ১৯০০০ পৌঁছেছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সর্বশেষ তথ্যে দেখা গেছে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আশ্রয়প্রার্থীদের সংখ্যা ৪৪ শতাংশ বেড়েছে।

সরকারী পরিসংখ্যান জানায়, আশ্রয়প্রার্থীদের ৮০ শতাংশ প্রাথমিক সিদ্ধান্তের জন্য ছয় মাসের বেশি অপেক্ষা করতে হচ্ছে।

উল্লেখ্য যে, মিঃ সুনাক ২০২৩ সালের ভিতরে ব্যাকলগ সম্পূর্ণ সাফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা এখনও দূর পরাহত। তবে মিঃ সুনাক তার প্রতিশ্রুতি দেওয়ার ছয় মাসে, অবৈধ অভিবাসী আগমন ২৩ শতাংশ কমেছে বলে জানা যায়।

এম.কে
২৫ আগস্ট ২০২৩