Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

ঘনিয়ে আসছে জলবায়ু বিপর্যয়

জলবায়ু পরিবর্তন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সমস্যা। মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে পরিবেশ ও জলবায়ুগত পরিবর্তনের ফলে প্রাণী ও উদ্ভিদের অভূতপূর্ব ক্ষতি হচ্ছে। বিজ্ঞানীরা এটিকে ‘মানবজাতির জন্য সতর্কবার্তা’ হিসেবে চিহ্নিত করেছেন।

বিজ্ঞানীরা ২০১৬ সালের মেরু অঞ্চলে হঠাৎ অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করে জানান, ৭৫ বছর আগে এ এলাকায় একটি বল্গা হরিণ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যায় এবং এর মৃতদেহ বরফে চাপা পড়ে। বরফে গলে যাওয়ার ফলে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব ঘটে।

শুধু ভাইরাস বা ব্যাকটেরিয়াই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে প্রোটোজোয়া পরজীবীরও সংক্রমণ বাড়তে পারে বলে জানান বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের একটি নতুন গবেষণা হতে জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে মহামারী এবং চরম আবহাওয়ার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য।

এই গবেষণার মূল কারণ কঠিন পরিস্থিতিতে যুক্তরাজ্য কিভাবে প্রস্তুতি সম্পন্ন করতে পারে তা নিয়ে আলোচনা করা।

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন গণমাধ্যমকে বলেন, ” জলবায়ু বিপর্যয় পৃথিবীর জন্য ভয়াবহ হতে পারে। পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজন। শুধু রোগ বা মহামারী নয় অতিবৃষ্টি, তুষারপাত, দাবদাহ যেকোনো কিছুই আসতে পারে বিপর্যয় হিসাবে। ”

উল্লেখ্য যে, বায়ুমণ্ডলে অত্যধিক তাপমাত্রার কারণে বিশ্বব্যাপী চরম জলবায়ু অবস্থা দেখা দিচ্ছে তাতে ঝড়, দাবদাহ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, আকস্মিক বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার মতো ভয়াবহ প্রাকৃতিক প্রভাব অদূর ভবিষ্যতে দেখা দিতে পারে।

যুক্তরাজ্য মন্ত্রিপরিষদ অফিস জানায় আবহাওয়া বিপর্যয়ের ভবিষ্যৎ সম্ভাবনার কারণে দেশের অর্থনীতিতেও বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। তাই জলবায়ু বিপর্যয়ের জন্য পূর্ব প্রস্তুতি ও গ্রিনহাউজ এফেক্ট নিয়ে সকল দেশের কাজ করা উচিত।

এম.কে
০৪ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

হোমওয়্যার চেইন স্টোর উইলকো বন্ধের পথে

যুক্তরাজ্যের হোমওয়্যার স্টোর উইলকো মুলধনের ঘাটতির কারণে ব্যবসা গুঁটিয়ে নেয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। যার ফলে প্রায় ১২০০০ লোক চাকুরী হারাবেন বলে ধারনা পাওয়া গিয়েছে।

বেসরকারী মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় তারা বর্তমানে ব্যবসা চালিয়ে নিতে অপারগ।

উইলকো’র পুরো ইউকে জুড়ে ৪০০ স্টোর রয়েছে। সাশ্রয়ী মূল্যের নিত্যদিনের জিনিসপত্র বিক্রয়ের জন্য গ্রাহকদের নিকট বহুল পরিচিত একটি প্রতিষ্ঠান উইলকো।

চিফ এক্সিকিউটিভ মার্ক জ্যাকসন বলেন, উইলকো ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য বিকল্প রাস্তার খুঁজে যাচ্ছে। তিনি আশা করেন নিজেদের সুনাম ধরে রাখতে যত দ্রুত সম্ভব সমাধান খুঁজে বের করা হবে।

তবে ব্যবসা বন্ধ হলেও কর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারে নাই উইলকো কর্তৃপক্ষ।

জিএমবি ইউনিয়নের জাতীয় সচিব অ্যান্ডি প্রেন্ডারগাস্ট বলেন, ” উইলকোর কর্মীরা তাদের চাকুরির নিরাপত্তা চায়। আমরা মনে করি আলোচনায় কর্মীদের চাকুরির ব্যাপারে প্রথম অগ্রাধিকার দেয়া উচিত ।”

মিঃ জ্যাকসন আরো জানান গত বছরের শেষের দিকে উইলকো তাদের ব্যয় হ্রাস করার প্রয়াসে ৪০০ জন কর্মীকে চাকুরী হতে অব্যাহতি দেয়। যা ছিল প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার প্রয়াস।

খুচরা বিশ্লেষণ সংস্থা স্যাভি মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা ক্যাথরিন শাটলওয়ার্থ ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, উইলকো বন্ধের ঘোষণাটি ইউকে হাই স্ট্রিটের ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য একটি দুঃখজনক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

উল্লেখ্য যে, উইলকোতে দীর্ঘমেয়াদী সমস্যাগুলির মধ্যে যথেষ্ট পরিমান মুলধনের অভাব এবং সাম্প্রতিক মাসগুলিতে স্টকের সমস্যা প্রকট আকার ধারন করেছে।

এমএস শাটলওয়ার্থ আশা ব্যক্ত করে বলেন, “আমি মনে করি না উইলকো হাই স্ট্রিট থেকে হারিয়ে যাবে, কারণ এটি একটি ভাল-পছন্দসই ব্র্যান্ড এবং ক্রেতারা উইলকোর পণ্যগুলিকে দারুণ পছন্দ করে।

এম.কে
০৪ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

অবৈধভাবে অভিবাসীদের পাচারের জন্য পূর্ব লন্ডনের দুই ব্যক্তি গ্রেফতার

পূর্ব লন্ডনের একজন পাচারকারীকে লরি দ্বারা যুক্তরাজ্যে অভিবাসীদের পাচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

ইলফোর্ডের ৩৮ বছর বয়সী নাজিব খানকে একটি সংগঠিত অপরাধ গোষ্ঠীর অংশ হিসাবে চিহ্নিত করা হয়। অভিবাসীদের প্রতি জনকে ৭০০০ পাউন্ডের বিনিময়ে যুক্তরাজ্যে নিয়ে আসা হতো বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।

ডাগেনহ্যাম হতে নাজিব খানের সহযোগী ওয়াকাস ইকরামকে দোষী সাব্যস্ত করে ২০২১ সালের মার্চ মাসে গ্রেফতার করা হয়।
যুক্তরাজ্য বর্ডার নিয়ন্ত্রণ সংস্থা জানায়, ওয়াকাস ইকরামের আইফোনটি জব্দ করা হয়। সেখানে ক্ষুদে বার্তার প্রমাণগুলো ঘেঁটে উভয়কে অবৈধভাবে লরির মাধ্যমে অভিবাসীদের পাচারের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

তথ্যানুসন্ধান প্রমাণ করেছে কীভাবে এই জুটি ২০১৯ সালের মে মাসে পাঁচজন অভিবাসীকে হারউইচ পাচার করতে সক্ষম হয়েছিল।
ইকরাম অবৈধ অভিবাসনের দায়ে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন। রিডিং ক্রাউন কোর্ট নাজিব খানকে ২৮ জুলাই দোষী সাব্যস্ত করে রায় প্রদান করে।

এনসিএ শাখার কমান্ডার অ্যান্ডি নয়েস বলেন,“ইকরাম এবং খান লরি দিয়ে অভিবাসীদের পরিবহন করেছিল। সেই অভিবাসীদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, তারা কেবল তাদের কাছ থেকে অর্থোপার্জনে আগ্রহী ছিল।”

খবরে জানা যায়, ২০২০ সালে নাজিব খান এবং ওয়াকাস ইকরাম অভিবাসীদের পাচারের জন্য একটি ইনফ্ল্যাটেবল নৌকা কিনেছিলেন। তাছাড়া ইকরাম পাওয়ারবোট চালানোর জন্য একটি কোর্সও সম্পন্ন করেছিলেন। ওয়াকাস ইকরাম ও নাজিব খান দুজনকেই আদালত কর্তৃক ৩০ সেপ্টেম্বর সাজা ঘোষণা দেয়ার কথাও রয়েছে।

 

এম.কে
০৪ জুলাই ২০২৩

Categories
শীর্ষ খবর স্পোর্টস

ব্রাজিলের খেলোয়াড় পা ভেঙ্গে দিলেন আর্জেন্টিনার খেলোয়াড়ের

ব্রাজিলীয় তারকা মার্সেলোর পায়ের চাপে পা ভেঙে গেছে আর্জেন্টিনার ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের। মঙ্গলবার কোপা লিবার্তাদোরেসে শেষ ষোলোর প্রথম লেগে বুয়েনস আয়ার্সে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং আর্জেন্টিনো জুনিয়র্স। সে ম্যাচেই এ ঘটনা ঘটে। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।

রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার মার্সেলোকে লাল কার্ড দেখানো হয় এই ঘটনার জন্য। ম্যাচের ৫৬তম মিনিটে ঘটনাটি ঘটে। মার্সেলো বল নিয়ে এগোচ্ছিলেন। সে সময় তাকে আটকানোর জন্য সামনে থেকে এগিয়ে আসেন সানচেজ।

সে সময় মার্সেলোর পা উঠে যায় সানচেজের পায়ের ওপর। হাঁটু থেকে ঘুরে যায় পা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থ হতে এক বছর সময় লাগবে।

ম্যাচ শেষে মার্সেলো বলেন, ‘মাঠে আমার সময়টা খুব খারাপ ছিল। একজন ফুটবলারকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আশা করব সানচেজ দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ ব্রাজিলের ক্লাব এবং ফুটবলারদের ব্যবহারে খুশি আর্জেন্টিনোস জুনিয়র্সও। সেই ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা প্রতিপক্ষ, শত্রু নই।

ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো বলেন, ‘মার্সেলো ইচ্ছাকৃতভাবে মারেনি। অনিচ্ছাকৃত একটি ঘটনা।’

এম.কে
০৩ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

নিউইয়র্কে রাস্তায় ঘুমাচ্ছেন অভিবাসীরা

দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের অভয়ারণ্য ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। বছরের পর বছর ধরে নতুন আগমনকে স্বাগত জানিয়ে আসছিল এই শহর।

কিন্তু ধীরে ধীরে নতুন অভিবাসীর সংখ্যা সীমিত করার চেষ্টা করছেন শহরের মেয়র এরিক অ্যাডামস। শহরটিতে চলতি সপ্তাহে রাস্তায় ঘুমাচ্ছেন কয়েক ডজন অভিবাসী। সোমবার অ্যাডামস জানিয়েছেন, নিউইয়র্ক শহরে আর কোনো জায়গা নেই। এটি এখন পরিপূর্ণ।

গত মাসেও মার্কিন-মেক্সিকান সীমান্তে অভিবাসীদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছিলেন অ্যাডামস। বলেছিলেন, অভিবাসীরা নিউইয়র্কে আশ্রয় পাবে তার ‘কোনো গ্যারান্টি’ নেই। তাদের অন্য একটি শহর ‘দয়া করে বিবেচনা করা উচিত।’
অন্য শহরে যেতে উৎসাহিত করে অ্যাডামসের দেওয়া মন্তব্যে ক্ষোভের জন্ম হয়। তার বিরুদ্ধে শহরের আশ্রয় আইন লঙ্ঘন ও নিউইয়র্কের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠে।

আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই পশ্চিম আফ্রিকা থেকে আগত। সহিংসতা ও দারিদ্র্য থেকে বাঁচতে বিপজ্জনক যাত্রা পার করে নিউইয়র্কে এসেছিলেন অনেকে।

নিউইয়র্কের রুজভেল্ট হোটেলের বাইরে অপেক্ষমাণ মেক্সিকান সীমান্ত পেরিয়ে আসা আবদুল্লাহি ডায়ালো। তিনি জানান, যুক্তরাষ্ট্রে আসতে তিনি প্রথমে তার জন্মভূমি মৌরিতানিয়া থেকে তুরস্কে যান। আগে এরপর নিকারাগুয়া থেকে দুই সপ্তাহ ভ্রমণের পর তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান।

অস্থায়ী বাসস্থান খুঁজছেন সেনেগাল থেকে আসা অনেকে। কেউ কেউ জানিয়েছেন তারা ৫ দিন ধরে দোকানের সামনে কার্ডবোর্ডে শুয়ে অপেক্ষা করছেন।

নিউইয়র্কে আসা আরেক অভিবাসী বলেন, ‘এখানে আসার জন্য আমরা অনেক দেশ অতিক্রম করেছি। অনেক কষ্ট পেয়েছি। আমরা এখানে এসেছি কারণ আমরা এই দেশকে বিশ্বাস করি। আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি।’

গত বছরের এপ্রিল থেকে ৯৩ হাজারেরও বেশি অভিবাসী নিউইয়র্কে আসেন। তাদের বেশিরভাগই মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আগত।

এম.কে
০৩ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

১৮ বছরের সংসার ভাঙ্গলো ট্রুডোর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিচ্ছেদ হচ্ছে। ২ আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যমের এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দম্পতি বৈধ বিচ্ছেদের চুক্তিতে সাক্ষর করেছেন।

বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর সংসারে তিন সন্তান আছে। এদের মধ্যে একজনের বয়স ১৫ বছর আরেকজনের ১৪ বছর এবং তৃতীয়জনের ৯ বছর।

এম.কে
০৩ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধীরা নিতে পারবেন না নাগরিকত্ব

ব্রিটিশ নাগরিকত্ব পেতে হলে ব্যক্তি কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকতে পারবেন না। কোনো অপরাধে জড়িত থাকলে এবং আদালত কর্তৃক অপরাধী হিসেবে চিহ্নিত হলে ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করতে পারবেন না বলে জানায় সরকারের অভিবাসন বিভাগ। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নতুন কঠোর বিধিমালা প্রনয়নের দিকে নজর দিতে যাচ্ছে সরকার।

সরকারের একজন মুখপাত্র জানান, নতুন কঠোর বিধিমালা আনার কারণ অপরাধীদের ব্রিটিশ নাগরিকত্ব লাভে বাঁধা প্রদান।

৩১ জুলাই হতে সরকারী নতুন বিধিমালা কার্যকর হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়। ১২ মাসের কারাদণ্ড প্রাপ্ত কেউ নতুন ব্রিটিশ পাসপোর্টের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। আবেদনের জন্য শক্তিশালী আইন ও বিধি উতরাতে হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। যুক্তরাজ্যের সীমানা রক্ষার জন্য সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করতে এবং অপরাধীদের ব্রিটিশ ইমিগ্রেশন এবং জাতীয়তা ব্যবস্থাকে অপব্যবহার করতে না দিতে এমন কঠিন পদক্ষেপ নেয়ার কথা বলেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান।

আপডেট হওয়া বিধিগুলি অনুযায়ী ভাল চরিত্র ব্রিটিশ নাগরিকত্ব প্রদানের মূল শর্ত। তাছাড়া ব্যক্তিকে যুক্তরাজ্যের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ফৌজদারি অপরাধী, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ বা গণহত্যার মতো গুরুতর আচরণের সাথে জড়িত কেউ যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভ করতে পারবেন না।

স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, ব্রিটিশ নাগরিকত্ব একটি বিশেষ সুযোগ। যারা অপরাধ করেন তাদের নাগরিক অধিকার উপভোগের কোনো সুযোগ নেই। আমি যুক্তরাজ্যের ইমিগ্রেশন এবং জাতীয়তা ব্যবস্থার অপব্যবহারের উপর ক্র্যাকডাউন করতে চাই। গুরুতর অপরাধীরা ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করতে যাতে না পারে সেটি আমাদের দেশের জন্য সুষ্ঠু এবং সঠিক জিনিস।

এম.কে
০৩ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

শিক্ষকতার সঙ্গে এবার কৃষিপ্রযুক্তি ব্যবসায় নামছেন জ্যাক মা

আলিবাবার সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসর জীবন কাটাচ্ছেন। চীন সরকারের সমালোচনা করে দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন তিনি। এরই মধ্যে টোকিওর কলেজে তার শিক্ষকতার ঘোষণা এসেছে। এবার খবর বের হয়েছে, জ্যাক মা কৃষিপ্রযুক্তি ব্যবসায় নামছেন।

সাউথ চায়না সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, স্কুল শিক্ষকতা ছেড়ে উদ্যোক্তা হওয়া ৫৮ বছর বয়সী জ্যাক মা গত ২০ জুলাই চীনের হাংগজু প্রদেশে ‘১.৮ মিটারস মেরিন টেকনোলজি (ঝেজিয়াং) কোম্পানি’ নামে কৃষিপ্রযুক্তি স্টার্টআপ চালু করেছেন। এখানে জ্যাক মার ‘হাংগজু ডাজিংটু ২২ নং আর্টস ও কালচার’ কোম্পানির ১০ শতাংশ শেয়ার আছে।

২০১৯ সালে জ্যাক মা আলিবাবার পরিচালনা পর্ষদ থেকে বিদায় নিয়ে জ্যাক মা ফাউন্ডেশনের বোর্ডে বসেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুসারে, ২০২৩ সালের জুন পর্যন্ত জ্যাক মা চীনের চতুর্থ ধনী ব্যক্তি। তার মোট সম্পদ ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর বিশ্বের ৩৯তম ধনী ব্যক্তি তিনি।

আলিবাবার সহযোগী আর্থিক-প্রযুক্তিগত প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের শেয়ার বাজারে ছাড়ার সময় সরকারি নিয়ন্ত্রণ সংস্থার কড়াকড়ির মুখে পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে চীনের ব্যাংক ব্যবস্থা ও সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমালোচনা করেন জ্যাক মা। এরপর ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত তাকে প্রকাশ্য দেখা যায়নি।

সরকারের সমালোচনার পর জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। এরই জের ধরে তিনি আত্মগোপনে যান বলে সংশ্লিষ্টদের ধারণা। এ সময়ের মধ্যে তিনি বিভিন্ন দেশ ঘুরে কৃষি প্রযুক্তি জানাশোনা বাড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রায় দুই বছর পর গত মার্চে জ্যাক মাকে চীনে দেখা যায়। দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝু শহরে নিজের প্রতিষ্ঠিত স্কুল পরিদর্শন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তার স্কুল পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে।

এরপর চলতি বছর মে মাসে টোকিও কলেজ ঘোষণা দেয়, জ্যাক মা সেখানে টেকসই কৃষি ও খাদ্য উৎপাদন বিষয়ে শিক্ষকতা করবেন। এরপর জুলাই মাসে তিনি গোপনে ঢাকা, নেপাল ও পাকিস্তান ঘুরে যান।

এম.কে
০২ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে ডাকবিভাগে যুক্ত হচ্ছে ড্রোন সেবা

ডাক পরিষেবাকে আরও সহজ করতে যুক্তরাজ্য নিল নতুন উদ্যোগ। এবার ড্রোনের মাধ্যমে পরিচালিত হবে ডাকসেবা।

অর্কনি স্কটিশ দ্বীপপুঞ্জে মঙ্গলবার থেকে এ ভিন্নধর্মী ব্যবস্থা শুরু করা হয়। ব্যতিক্রমী এ পরিষেবা চালু করেছে রয়্যাল মেল নামক একটি কোম্পানি।

প্রথমত, চিঠি এবং যাবতীয় কাগজ রয়াল মেলের কির্কওয়াল অফিস থেকে স্ট্রোমনেস শহরে পরিবহণ করা হয়। পরে সেখান থেকে ড্রোন ডেলিভারি কোম্পানিগুলো সেগুলোকে যথাস্থানে পৌঁছে দেয়।

অর্কনি ও শেটল্যান্ডের এমপি অ্যালিস্টার কারমাইকেল বলেন, ‘এটি সর্বজনীন পরিষেবা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে দ্বীপাঞ্চলগুলোতে যেখানে পৌঁছানো আরও কঠিন। সেখানে আমাদের এ সেবার সুযোগ করে দেওয়া উচিত।

ইতোমধ্যেই কোম্পানিটি নিজেদের এই পরিষেবা কিভাবে উন্নত করা যায় তা নিয়ে ভাবছে। কেননা ভৌগোলিক অবস্থান চিহ্নিতকরণে বা দুর্যোগপূর্ণ আবহওয়ায় কিভাবে এ পরিষেবা চালু রাখা যায়-তাই এখন ভাববার বিষয়।

এম.কে
০২ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক

স্তন ক্যান্সার সনাক্তে আসছে এআই-সমর্থিত স্ক্রিনিং ব্যবস্থা

উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবায় প্রচলন হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায় স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সবচেয়ে নিরাপদ। এতে রেডিওলজিস্টদের কাজের চাপকে প্রায় অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সবচেয়ে প্রচলিত ক্যান্সার, প্রতি বছর ২.৩ মিলিয়নেরও বেশি মহিলা এই রোগে আক্রান্ত হয়।

প্রথামিক পর্যায়ে স্তন ক্যান্সার চিহ্নিত করা গেলে চিকিৎসার মাধ্যমে মৃত্যুর হার হ্রাস করা সম্ভব। স্বাস্থ্য সংস্থার গবেষণার প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জানা যায়, এআই স্ক্রিনিং দুইজন রেডিওলজিস্টের কাজের সমপরিমাণ যা কাজের চাপকে অর্ধেক করে তোলে।

ল্যানসেট অনকোলজি জার্নালে ৮০,০০০ এরও বেশি মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা বিশ্লেষণের ফলাফলগুলি প্রকাশিত হয়েছিল। যা থেকে ধারনা পাওয়া যায় এআই ম্যামোগ্রামগুলো সঠিকভাবে স্তন ক্যান্সার নির্ণয় করতে সক্ষম।

সুইডেনের গড় ৫৪ বছর বয়সের মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে গবেষণায় জানা যায় এআই-সমর্থিত স্ক্রিনিং, স্ট্যান্ডার্ড কেয়ারের সাথে তুলনীয়। উক্ত গবেষণায় স্ক্রিনিং স্ক্যানগুলির অর্ধেক রেডিওলজিস্ট দ্বারা মূল্যায়ন করা হয়, বাকি অর্ধেক এআই-সমর্থিত স্ক্রিনিং দ্বারা মূল্যায়ন করা হয়েছিল। যাতে দেখা যায় এআই-সমর্থিত স্ক্রিনিং এবং রেডিওলজিস্ট দ্বারা মূল্যায়িত স্ক্রিনিং কাছাকাছি মানের।

গবেষণায় ২৪৪ জন মহিলা এআই-সমর্থিত স্ক্রিনিং হতে ক্যান্সারে আক্রান্ত বলে চিহ্নিত করা হয় এবং ২০৩ জন মহিলা মনুষ্য রেডিওলজিস্ট দ্বারা ক্যান্সার আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। যাতে দেখা যায় ৪১ জন বেশি ক্যান্সার রোগী এআই-সমর্থিত স্ক্রিনিং দ্বারা সনাক্ত করা সম্ভব হয়েছে।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার স্ক্রিনিংয়ের অধ্যাপক স্টিফেন ডাফি গবেষণা নিয়ে মত প্রকাশ করতে গিয়ে বলেন, স্তন ক্যান্সার সনাক্তকরণে এআই-চালিত পরীক্ষায় নিরীহ ক্ষতকেও ক্যান্সার ধারনা করে ফলাফল দিতে পারে। যাতে রোগীদের জন্য মনস্তাত্ত্বিক চাপের সৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

তবে ইংল্যান্ডের এনএইচএসের একজন মুখপাত্র গবেষণাটিকে অত্যন্ত উৎসাহজনক হিসাবে দাবি করেন। তিনি বলেন এআই স্ক্রিনিং মহিলাদের স্তন ক্যান্সার নির্ণয়ের গতি বাড়াবে যা আরো বেশি জীবন বাঁচাতে সহায়তা করতে সক্ষম হবে।

এম.কে
০২ জুলাই ২০২৩