Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

অভিবাসীদের নিয়ে ঋষি সুনাকের বক্তব্যে তোলপাড়

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক চরম বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি আশ্রয়প্রার্থী অভিবাসীদের পাচারকারী অপরাধী দল এবং লেবার পার্টিকে তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করে টুইট করেন। যা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর আলোচনা।

প্রধানমন্ত্রী তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হতেই এই দাবি করেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী আইনজীবীদের দোষারোপ করে বলেন তারা হাজার হাজার পাউন্ড চার্জ করে অবৈধ অপরাধীদের পক্ষে নির্লজ্জভাবে কাজ করে। এটা বিবেকের বাইরে কাজ, নিজের দেশের জন্য ক্ষতি তা আইনজীবীদের বোঝা উচিত।

তাছাড়া ঋষি সুনাক টুইটে বিভিন্ন লিংক দিয়ে দাবি করেন, তার সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিভাবে ছোট নৌকা করে অবৈধ অভিবাসী প্রবেশ করতে না পারে। কিন্তু কিছু আইনজীবী, লেবার পার্টি ও অপরাধী গ্যাং এক হয়ে অবৈধ অভিবাসনকে আশকারা দিচ্ছে।

প্রধানমন্ত্রীর টুইটবার্তার পর কনজারভেটিভ পার্টির লোকসহ অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রাক্তন ডাউনিং স্ট্রিটের উপদেষ্টা টিম মন্টগোমেরি বলেন এই ধরনের কথা একজন প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না।

শ্যাডো অ্যাটর্নি জেনারেল এমিলি থর্নবেরি মন্তব্য করেন, “ প্রধানমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে মরিয়া প্রচেষ্টা করে যাচ্ছেন যা দেখে উনার জন্য করুণা হচ্ছে।”

তবে কেউ কেউ প্রধানমন্ত্রীর বক্তব্যেও সমর্থন প্রকাশ করে বলেন, সুনাক অন্তত শিশু যৌন অপরাধীকে সমর্থন করেন নাই সেই হিসেবে তিনি নিরাপদ ব্যক্তি।

এম.কে
০১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

মাইক্রোচিপ যুদ্ধে এগিয়ে যেতে নানা বুদ্ধি চায়না-আমেরিকার

মাইক্রোচিপ তৈরির অন্যতম প্রধান দুই ‍উপাদান রফতানিতে নানা বিধি-নিষেধ জারি করতে শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রের সাথে চলমান চিপ যুদ্ধ আরো তাতিয়ে তুলতেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন নিয়ম অনুযায়ী সেমিকন্ডাক্টর তৈরির অন্যতম দুই উপাদান গ্যালিয়াম ও জার্মেনিয়াম রফতানিতে লাগবে বিশেষ লাইসেন্স।

সামরিক ক্ষেত্রে ব্যবহৃত চিপ উৎপাদনে এই দুই উপাদান ব্যবহার করা হয়। মাইক্রোপ্রসেসর প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করার মার্কিন চেষ্টার পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিং এই পথে হাঁটছে।

বিশ্ববাজারে গ্যালিয়াম ও জার্মেনিয়ামের বড় সরবরাহকারী চীন। বিশ্বের মোট গ্যালিয়ামের ৮০ শতাংশ উৎপাদন করে চীন। আর ৬০ শতাংশ জার্মেনিয়ামের উৎপাদকও চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডস চীনে চিপ প্রযুক্তিগত পণ্য রফতানিতে বিধি-নিষেধ আরোপ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখানে চীনের নীতি বেশ সোজাসাপ্টা। ‘তুমি আমোকে চিপ দেবে না তো আমি তোমাকে চিপ তৈরির কাঁচামাল দেবো না।’ তারা মনে করছেন, চীনের এই সিদ্ধান্তে ভালোই বিপাকে পড়বে পশ্চিমা দেশগুলো।

এম.কে
০১ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ব্রেক্সিটে স্বস্তিতে নেই ঋষি সুনাক

ব্রেক্সিটের প্রভাবে যুক্তরাজ্যের অর্থনীতি ও প্রবৃদ্ধিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। বর্ধিত খরচ ও সীমান্ত সংকটের কারণে কমে আসছে বাণিজ্য। দেশটির পাবলিক অ্যাকাউন্টস কমিটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ জন্য ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি বাস্তবায়ন না হওয়াকে দায়ি করছেন সংশ্লিষ্টরা।

ব্রিটিশ পার্লামেন্টের আর্থিক নজরদারির বিশেষ সংস্থা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি জানায়, ইইউ ছাড়ার ফলে ব্যপক নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির ব্যবসা বাণিজ্যে।

ব্রেক্সিট পরবর্তী সময়ে বানিজ্য বিধি বাস্তবায়নে ব্রাসেলসকে বাইপাস করে যাওয়ায় যুক্তরাজ্য সরকারের সাথে কঠোর আচরণ করার দিকে এগুচ্ছে ইইউ।

প্রাপ্ত তথ্যানুযায়ী দেখা যায়, ব্রিটিশ কর্মকর্তারা প্রতিটি সদস্য রাষ্ট্রকে যুক্তরাজ্যে আসা পণ্যগুলির জন্য জিজ্ঞাসাবাদ করায় ইউরোপীয় কমিশন অসন্তুষ্ট হয়ে পড়ে।

ইউরোপীয় কমিশন ইউনিয়নের ব্লকের দেশগুলিকে যুক্তরাজ্য সরকারকে সম্পূর্ণ উপেক্ষা করতে পরামর্শ দেয়। তাছাড়া কি ধরনের সমস্যার মুখে ব্লকের দেশগুলো যুক্তরাজ্যে বানিজ্য বা মালামাল প্রবেশের সময় পড়ছে সেটা চিহ্নিত করার জন্য সবাইকে তথ্য প্রদানের অনুরোধ জানায়।

এই সমস্যা আবির্ভূত হওয়ায় ঋষি সুনাকের সরকার ইইউ এবং ব্রিটিশ ব্যবসায়ী উভয়ের পক্ষ থেকে চাপের মধ্যে পড়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। ঠিক কীভাবে আমদানি রপ্তানি বানিজ্য কার্যকর হবে, আমদানিতে সর্বশেষ নিয়ন্ত্রণগুলি কীভাবে কার্যকর হবে সেই বিষয়ে উভয়পক্ষ প্রধানমন্ত্রীকে চাপে রেখেছেন বলেও জানা যায়।

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইইউ ট্রেড কমিশনার হিসাবে দায়িত্ব পালনকারী প্রাক্তন ব্যবসায়িক সচিব পিটার ম্যান্ডেলসন বলেন, ব্রাসেলসকে বাঁধা দেওয়ার চেষ্টা সর্বদা সম্পর্ককে তিক্ততার দিকে নিয়ে যাবে। ব্রিটিশ সরকারের কমিশনের সাথে সুসম্পর্ক ও বিশ্বাস দ্বিগুণ হওয়া উচিত। ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য ব্রিটেনের মরিয়া হওয়া দরকার। ”

একজন খাদ্য শিল্প বিশেষজ্ঞ বলেছেন, এই বছরের শেষের দিকে বড় বাঁধা এড়াতে ইইউ-ব্রিটেন একসাথে কাজ করা উচিত। এমন সময়ে যুক্তরাজ্য এবং ইইউর মধ্যে উত্তপ্ত সম্পর্ক ক্ষতি ছাড়া লাভ হবে না।

ইউরোপের সাথে সরাসরি ব্যবসা করতে না পারায় যুক্তরাজ্যে হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাড়ছে জীবনযাত্রার ব্যয়। ব্রিটিশ নাগরিকদের চাকরির সুযোগ কমে যাওয়ায় কমছে কর্মসংস্থানও। এ সব জটিলতার জন্য ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায়কে দায়ি করছে সংশ্লিষ্টরা।

 

এম.কে
০১ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে জোরে চলছে মূল্যহ্রাসের বিজ্ঞাপন

যুক্তরাজ্যের খুচরা বিক্রেতারা জিনিসপত্রের দাম কমাতে বাধ্য হচ্ছেন গ্রাহক শূণ্যতার কারণে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন হতে জানা যায়। বৈরী আবহাওয়া ও অর্থনৈতিক দৈন্যতার জন্য গ্রাহকদের প্রলুব্ধ করার চেষ্টা হিসেবে এই দরপতনের ঘটনা বলে জানা যায়।

ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) জানিয়েছে জুনের তুলনায় জুলাইয়ে পণ্যের দাম ০.১% কম ছিল। এদিকে একটি গবেষণা সংস্থার তথ্যানুযায়ী মূল্য মূল্যস্ফীতি হার গত জুন মাসে ৮.৪% থেকে জুলাই মাসে ৬.৬% এসে দাঁড়িয়েছে।

পোশাক এবং জুতার দোকানে মূল্যহ্রাসের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ক্রেতাদের আকর্ষণ করতে বিরাট মূল্যহ্রাসের পরেও ভারী বৃষ্টিপাত এবং বন্যা কারণে গ্রাহকেরা গ্রীষ্মকালীন পোষাক ক্রয়ে অন্য বছরের চেয়ে অনেক বেশি উদাসীন ছিল বলে জানায় ব্যবসায়ীরা।

কিছু খাদ্যদ্রব্য যেমন তেল, চর্বি, মাছ এবং প্রাতঃরাশের সিরিয়াল সহ বিভিন্ন ধরনের খাবারের মূল্য হ্রাস পেয়েছে বলেও জানা যায়। যদিও সামনে খারাপ সময় এগিয়ে আসছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে। রাশিয়া ইতিমধ্যে কৃষ্ণসাগর দিয়ে খাদ্য পরিবহনে হুঁশিয়ারি দেওয়ায় নতুন অচলাবস্থা সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

তাছাড়া পুরো পৃথিবী জোরে বৈরী আবহাওয়ার কারণে কৃষি পণ্য ফলনেও ব্যাপক ব্যাঘাত ঘটেছে। এরমধ্যে ভারত ও আরব আমিরাত চাল রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্ব চালের বাজারেও সৃষ্টি হতে পারে অস্বাভাবিক পরিস্থিতির।

ব্রিটিশ খুচরা ব্যবসায়ী কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী হেলেন ডিকিনসন বলেন, ” সরবরাহ চেইনের সমস্যার কারণে আসছে মাসগুলিতে জিনিসপত্রের দাম বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে আঁচ করা যাচ্ছে। তবুও আশা করা যায় অন্যান্য পণ্যের তুলনায় খাদ্যপণ্যের দাম কমতে পারে।”

উল্লেখ্য যে, সামগ্রিক মূল্য বৃদ্ধির হার যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতির হারের সাথে ধীর হচ্ছে। যা থেকে অনুমান করা যায় পণ্য ও পরিষেবার দামের তারতম্য ঘটতে পারে। বিশেষজ্ঞ মহল মনে করেন দাম হ্রাসের সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে পেট্রোলের দাম কিছুটা কমার সম্ভাবনাও দেখা যাচ্ছে। পেট্রোলের দামের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পায় বিধায় জিনিসপত্রের দামের হ্রাস টানা যাচ্ছে না বলে জানা যায়।

 

এম.কে
০১ আগস্ট ২০২৩

 

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

বাংলাদেশসহ ৪ দেশে অ্যান্ড্রয়েডে চ্যাটজিপিটি

শুধু বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে চালু হয়েছে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন। এ চারটি দেশে বসবাস করা যে কেউ এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে ওপেনএআই-এর আলোচিত এ সেবাটি গ্রহণ করতে পারবেন।

এর ফলে যেসব ব্যবহারকারীদের এতদিন কম্পিউটার কিংবা ওয়েবে যারা এ সেবাটি ব্যবহার করেছেন, একই অ্যাকাউন্ট মোবাইলেও চালু করতে পারবে। ফলে চ্যাটজিপিটির সঙ্গে অতীতের সব কথোপকথনও অ্যাপের মধ্যে পাওয়া যাবে।

খবরে বলা হয়েছে, এ চারটি দেশের বাইরে অন্য কোনো দেশের মানুষ গুগল প্লে-তে গিয়ে অ্যাপটির জন্য প্রি-অর্ডার করতে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই খুব শিগগির আরও কয়েকটি দেশে এই সেবাটি চালু করার প্রক্রিয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই একযোগে নতুন কয়েকটি দেশে চ্যাটজিপিটির অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করবে।

এ ছাড়া যারা আইফোন ব্যবহার করেন তাদের মোবাইলের আইওএস-এ অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপটি পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কম্পিউটার বা ওয়েবে চ্যাটজিপিটি যেভাবে সব প্রশ্নের জবাব দেয় মোবাইলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তবে মোবাইলের জন্য এর আলাদা ইন্টারফেস ডিজাইন করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটজিপিটি ব্যবহারকারীদের যে কোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম। শুধু তাই নয়, যে কোনো বিষয়ে পরামর্শসহ এটি নানা ধরনের টিপসও দিয়ে থাকে এই সেবাটি। ২০২২ সালের নভেম্বরে এ সেবাটি চালু করা হয়।

এম.কে
০১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক

ভুতের সঙ্গে বিয়ে ও পরে বিচ্ছেদ

পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে নানা অদ্ভুত ঘটনা। চল্লিশ বছর বয়সি ব্রিটিশ গায়ক-গীতিকার রকার ব্রোকার্ড এমন এক নতুন জীবন শুরু করেছিলেন, যা অনেককে বিস্মিত এবং কৌতূহলী করে তুলেছিল।

২০২২ সালে তিনি ভিক্টোরিয়ান যুগের একটি সৈনিক ভূতকে বিয়ে করেছিলেন। যাকে ভালোবেসে এডওয়ার্ডো নামে ডাকতেন তিনি বলে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমের এক সাইটে।

ব্রোকার্ডের মতে, এডওয়ার্ডো বেশ সুদর্শন ছিল। তবে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। ‘এক্সরসিজম’ প্রক্রিয়ায় ধীরে ধীরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ব্রোকার্ড এবং একপর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে।

এম.কে
০১ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ধার করে সংসার চালাচ্ছে ব্রিটেনের লাখ লাখ মানুষ

ভয়ংকর ঋণের কবলে পড়ছে ব্রিটেন। মৌলিক চাহিদা আর সংসারের ঘানি টানতে গিয়ে মাস শেষের আগেই ধার দেনায় জড়িয়ে পড়ছে দেশটির লাখ লাখ মানুষ। ব্রিটেনের চলমান মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দেশটির সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মানকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। দরিদ্র পরিবারগুলোর ঋণের হার এতটাই বেড়েছে যে ইতোমধ্যেই বিশেষজ্ঞরা একে ‘ঋণের টাইমবোম’ বলে হুঁশিয়ারি দিয়েছেন।

জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের (জেআরএফ) বিশ্লেষণ অনুসারে, ব্রিটেনের ২.৩ মিলিয়ন নিম্ন আয়ের পরিবার প্রয়োজনীয় বিল পরিশোধের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার ছাড়াও বিভিন্নভাবে ঋণ নিচ্ছে। প্রায় ৬ মিলিয়ন নিম্ন আয়ের পরিবারে অরক্ষিত ঋণ রয়েছে, যা ক্রেডিট কার্ড, ক্রেডিট ইউনিয়ন ও ব্যক্তিগত ঋণদাতাদের কাছ থেকে নেওয়া।

এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, আবারও সুদের হার বাড়বে ব্রিটেনে। উদ্ভূত এ খারাপ পরিস্থিতির মধ্যে ফায়দা ওঠাচ্ছে কিছু সংস্থা। যারা সামাজিক মাধ্যমে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন ব্যবহার করে অনুপযুক্ত ঋণ পরিশোধের পদ্ধতিগুলো সামনে আনছে। স্বল্প আয়ের পরিবারগুলোকে টার্গেট করেছে, যা পরিবারগুলোকে আরও খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।

অর্থনৈতিক দুর্ভোগের এ সংকট মুহুর্তে লাখ লাখ নিম্ন আয়ের পরিবার অরক্ষিত ঋনের ওপর নির্ভর করে চলেছে। কিন্তু সুদের হার ক্রমাগত বৃদ্ধির সাথে সাথে এ বিকল্প পথটি তাদের জন্য কতটা ফলপ্রসূ হতে পারে তা এখনো বলা যাচ্ছে না। জেআরএফ-এর সিনিয়র অর্থনীতিবীদ রাচেল ইয়ারওয়াকার বলেন, ‘জীবন সংকটের এ ব্যয় একটি বিপজ্জনক নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে।’ সুদের হার বেড়ে যাওয়ায় ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে উঠবে। যা দেশসহ দেশের মানুষকে হুমকির মুখে ফেলবে।

এদিকে একজন সরকারি মুখপাত্র বলেন, ‘আমরা জানি মানুষ ক্রমবর্ধমান মূল্যে সাথে লড়াই করছে। এ কারণে আমরা প্রতি পরিবারে ৩ হাজার ৩০০ পাউন্ড মূল্যের সহায়তা প্রদান করছি।’
তিনি আরো জানান, ‘সরকার মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সুবিধা বাড়িয়েছে।’

 

এম.কে
০১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

কাতারের দোহায় অনন্য রেকর্ড গড়েছেন এক অ্যাথলেট

কাতারের দোহার দুটি আইকনিক বাঁকানো বিল্ডিংয়ের মধ্যে মাটি হতে প্রায় ১৮৫ মিটার উপরে হেঁটে রেকর্ড করেছেন জান রুজ নামের এক ব্যক্তি। একটি ২.৫ সেমি পুরু দড়িতে শরীরের ভারসাম্য ঠিক রেখে শক্তি, দক্ষতা এবং সাহসের সাথে হেঁটে এক আশ্চর্য কীর্তি স্থাপন করেছেন তিনি।

রেড বুল অ্যাথলেট জান রুজ র‌্যাফেলস এবং ফেয়ারমন্ট নামক দুটি হোটেলের একটি হতে হেঁটে অন্য হোটেলে পৌঁছার কৃতিত্ব দেখান। মিডিল ইস্ট নিউজ মিডিয়ার তথ্যানুসারে রুজের জন্য এই ধরনের দুঃসাহসিকতা নতুন নয় যদিও সর্বোচ্চ উচ্চতার জন্য এটা চরম দুঃসাহসিক।

এলইডি লাইটের কারণে রাতে লাইনটি স্পার্ক করায় লাইনটিকে ডাকা হয় স্পার্কলাইন নামে।

বিস্ময়কর ভিডিওটিতে রুজের “ভারসাম্য দক্ষতা এবং নিয়ন্ত্রণ” এর জন্য রুজকে প্রশংসায় ভাসান দর্শকেরা অনলাইনে করা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে।

উল্লেখ্য যে, জান রুজ একজন আন্তর্জাতিক অ্যাথলেট যিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় খেলা প্রদর্শন করে থাকেন। তার উল্লেখযোগ্য খেলার মধ্যে কাজাখস্তানের পর্বতমালার মধ্যে একটি হতে অন্যটিতে হেঁটে যাওয়া কিংবা কেনিয়ার সিংহ এবং হাতির উপরে দাঁড়িয়ে স্ট্যান্ট প্রদর্শন করা অন্যতম।

এম.কে
০১ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

মানব পাচার নিয়ন্ত্রণে ডিজিটাল ব্যবস্থা গড়তে যায় যুক্তরাজ্য সরকার

ডিজিটাল প্রযুক্তি ব্রেক্সিটের পরে ব্রিটিশ সীমান্তের চলমান সংস্কারে কেন্দ্রীয় ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানা গেছে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে। ব্রেক্সিট পূর্বে ইউরোপ জুড়ে সংগঠিত বড় অপরাধের ব্যাপারে যে সংস্থা তদন্ত সমন্বয় করে, সেই ইউরোপেলের ওপর এর মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাজ্য।

যার ফলে ইংলিশ চ্যানেল দিয়ে মানব পাচার বা অস্ত্র পাচার সম্পর্কে- যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ আরো কমেছে বিধায় যুক্তরাজ্য নিজস্ব ডিজিটাল ব্যবস্থা গড়তে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সরকারী বিভাগের এক কর্মকর্তা।

ব্রেক্সিট পূর্ব ব্রিটিশ পুলিশ কর্মকর্তারা ইইউ সিস্টেম ব্যবহার করে বিদেশি নাগরিকদের অতীতের অপরাধের রেকর্ড সম্পর্কে জানতে পারত কিন্তু ব্রেক্সিট পরবর্তী এই তথ্য পাওয়া যুক্তরাজ্যের জন্য কঠিন হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উঠে আসে। কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়,ইউরোপীয় ইউনিয়নের বাইরে তথ্য বিনিময় না করার ব্যাপারে ইউনিয়নের অনেক দেশের নির্দিষ্ট আইন রয়েছে।

যুক্তরাজ্য সরকার ২০১৯ সালে ডিজিটাল সিস্টেম হিসেবে ইইউএসএস ব্যবস্থা চালু করার পরিকল্পনা করে। ইইউএসএস হল একটি ইমিগ্রেশন অনলাইন-বাই-ডিফল্ট প্রক্রিয়া।

যুক্তরাজ্য সরকার ইমিগ্রেশন ডকুমেন্ট যাচাই-বাছাই ও অন্যান্য সাহায্য সহযোগিতার জন্য ২০২৪ এর ভিতরে ইইউএসএস সিস্টেম প্রতিস্থাপন করার পদক্ষেপ নিয়েছে বলে খবরে জানা যায়।

এম.কে
৩১ জুলাই ২০২৩ৃ

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ইউকে ব্যাংকগুলি প্রতিদিন এক হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে

যুক্তরাজ্যের ব্যাংকগুলো প্রতি কার্যদিবসে এক হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। তথাকথিত “ডিব্যাঙ্কিং” এর নামে ঘটছে একাউন্ট বন্ধের ঘটনা।

তথ্য অনুসারে প্রাক্তন ইউকেআইপি নেতা নাইজেল ফ্যারেজের একাউন্টও বন্ধ করে দিয়েছিল ন্যাটওয়েস্ট গ্রুপ। যে ঘটনাকে একটি কেলেংকারী বলে দাবি করেন প্রাক্তন রাজনীতিবিদ যার প্রেক্ষিতে একটি রাজকীয় কমিশনের আহ্বান জানানো হয়েছিল।

প্রাক্তন ইউকেআইপি নেতা যেইসব গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে তাদের পক্ষে প্রচারের জন্য একটি ওয়েবসাইট খুলেছেন। ওয়েবসাইটে ডেটা সংগ্রহের তথ্যানুযায়ী দেখা যায় ব্যাংক একাউন্ট বন্ধ হওয়া গ্রাহকদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সিটি ওয়াচডগের ফাইন্যান্স কন্ডাক্ট অথরিটির তথ্যানুযায়ী প্রায় ৪৫,০০০ এর বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে।
যদিও ব্যাংকগুলো জানায় গ্রাহক অ্যাকাউন্ট বন্ধের মূল কারণ হল অর্থ পাচার এবং জালিয়াতির মতো আর্থিক অপরাধের ঘটনা।

উল্লেখ্য যে নাইজাল ফ্যারেজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে ন্যাটওয়েস্ট গ্রুপের ব্যাংক কাউটস হতে তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়। যার কারণে পরবর্তীতে চিফ এক্সিকিউটিভ ডেম অ্যালিসন রোজ চাকুরী হতে সরে দাঁড়ানোর ঘটনাও ঘটে।

 

এম.কে
৩১ জুলাই ২০২৩